নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যায় বসন্তের দিন

কবিতা লিখতে বসেই মনে হল তুমি নেই ;

দুঃখ বিলাস

তুমি ছেড়ে গেছ গতকাল আমি ছেড়েছি তারও আগে

দুঃখ বিলাস › বিস্তারিত পোস্টঃ

কবিতা এখন উন্মাদ, আমিও

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৮





আমি অনবরত মেঘ চাই

অনবরত মেঘ ;

পরতে পরতে জমবে আকাশে, বাতাসে

হৃদয়ের ঘাসে।



বিবর্ণ ঘাসগুলোতে শিলা-বৃষ্টি হোক না একদিন

উপড়ে ফেলুক সব সমুলে!

হৃদেয়ে রক্তাত্ত দগদগে ক্ষত নিয়ে

আমি ভয় দেখাব তারপর।



এক বিকেল কাটুক না উত্তাল ঝড়ো

ঝরঝর ক্রন্দনে

ভান ভঙ্গিমায় অন্ধ ব্যাস্ত পৃথিবীকে থমকে দিক

কিছুক্ষণ !



আমি উলঙ্গ উদ্দাম নৃত্য করব সকাশে।

আমার অপমানের প্রতিশোধে বিব্রত হবে সকলে

আমি শান্তি দেব না শান্তদেরও

হল্লা করুক সবাই জেগে



একদিন মেঘ জমুক বৃষ্টি হোক

বিষ মাখানো তীরের মত ফোটা ফোটা

আমি বিষাক্ত রক্তে স্নান সেরে

শয়তান হয়ে যাবো।





৫জুন'২০০২

মধ্য দুপুর উত্তেজনায়

পাগলা হাওয়া

মাথা কুটে ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৫

লিরিকস বলেছেন: +

২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৩১

দুঃখ বিলাস বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য ।

২| ২৩ শে জুন, ২০১৪ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:১৭

দুঃখ বিলাস বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য ।

৩| ২৪ শে জুন, ২০১৪ রাত ১:১৩

এহসান সাবির বলেছেন: ৫জুন'২০০২
মধ্য দুপুর উত্তেজনায়
পাগলা হাওয়া
মাথা কুটে ।



দিন গুলো কেমন ছিল..........!!

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:১৯

দুঃখ বিলাস বলেছেন: আহ্‌ সেই সব দিন!!


ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.