| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ বিলাস
তুমি ছেড়ে গেছ গতকাল আমি ছেড়েছি তারও আগে
![]()
কাল শেয রাতের স্বপ্নমাখা ঘুম জাগ্রত চোখ
রগড়াতে রগড়াতে মনে পড়ল;
আজ স্বপ্ন ফেরিওয়ালার আসবার কথা!
স্বপ্ন ফেরিওয়ালার-
মাইলের পর মাইল পথ ভেঙ্গে আসবে
আজ আমার দেশে; সবুজ স্বপ্নের দেশে।
যার কাধে সহসাই ঝুলে থাকে গভীর এক
চটের ব্যাগে ভীড় করা স্বপ্নের ফেরি!
সেই কবে এক ঘোর লাগা পূর্নিমা রাতের ঘোরলাগা
আকাশে বুড়ি চাঁদটা স্বপ্নের তুলি
চোখে বুলিয়ে; তুলে দিয়েছিল স্বপ্নের
সাদাকালো ব্যাগখানি আর বলেছিল-
স্বপ্ন মাখিও কোন কোমলগান্ধায় অথবা
চিরচেনা পথ ভোলা কোন নবীন পথিকেকে
যে যাবে ম্যালা দূর ঐ সূর্য পারের দেশে!
তারপর থেকে আমাদের গাঁয়ের ঐ
আঁকাবাক তির তির করে বয়ে চলা নদীটির
মত বয়ে যেতে যেতে- যাদেরই সাক্ষাত
পড়েছে পথে তাদের জন্যই স্বপ্ন বুনেছে;
স্বপ্ন পড়েছে ঝোলার ভেতর থেকে;
শাশ্বত সাদাকালো!
হয়ত কোন গভীর হতাশা ঠেলে বেরিয়ে
আসা মানুষকে নিয়ে! অথবা শেষ
বিকেলের নরম রোদ চোখে মেখে ঘরে
ফেরা পাখিদের ঘিরে!
স্বপ্ন ফেরি আজতক চলছে! হাওয়ায়
বুদবুদি তুলে পথ বেয়ে চলা গাঁয়ে গাঁয়ে
অথবা ঘুম ভেঙ্গে যাওয়া স্বপ্নের পথে পথে!
স্বপ্ন ফেরিওয়ালার আজ আসবে
আমার গাঁয়ে! স্বপ্নওয়ালার একান্ত গাঁয়ে!
শীতের আগমনী শিশিরে ভিজে থাকা
সবুজেের বুক ছুঁয়ে
শেষ বিকেলের গোধুলিতে!
২৮ ই অক্টোবর'০৫
( ভোর রাতে ঘুম থেকে
জেগে)
ছবি- ইন্টারনেট
২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৬
দুঃখ বিলাস বলেছেন: ধন্যবাদ।
২|
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:০৫
দুঃখ বিলাস বলেছেন: অনেক ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে ।
ধন্যবাদ।
৩|
০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১০:২২
ইমিনা বলেছেন: খুব ভালো লেগেছে কবিতাটি।
স্বপ্ন ফেরিওয়ালার আগমনের অপেক্ষায় আমাদের এভাবে যুগ যুগ ধরে বেঁচে থাকা। শত ক্লান্তিও আমাদের এই অপেক্ষার প্রহরের সমাপ্তি টানতে পারে না।
শুভকামনা সব সময় ।।
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:১১
দুঃখ বিলাস বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা ।
ধন্যবাদ ।
ভালো থাকুন।
৪|
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় + + + । ভাল থাকুন সব সময় ।
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩০
দুঃখ বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন।
৫|
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
এম. এ. হায়দার বলেছেন: দারুণ কবিতা।
দিনের নির্বাচিত কবিতা হিসেবে সংকলনে সংকলিত।
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭
দুঃখ বিলাস বলেছেন: খুব ভালো লাগছে।
শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৯
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।