নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যায় বসন্তের দিন

কবিতা লিখতে বসেই মনে হল তুমি নেই ;

দুঃখ বিলাস

তুমি ছেড়ে গেছ গতকাল আমি ছেড়েছি তারও আগে

দুঃখ বিলাস › বিস্তারিত পোস্টঃ

সাঙ্গ হয়েছে বেলা নিভৃতে আয়োজনে

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭





কতকাল হয়নি'ক দেখা

পরীর মত মুখ আঁকা সাঁঝের বেলায়

শিশিরের উপর ভেসে থাকা শেফালীর মেলা।



কতকাল নদীর পাড়ে একা একা

বালিহাসের স্নান হয়ে গেছে সারা;

রৌদ্র গন্ধে তাদের শব মুছে গেছে

উড়ে চলে গেছে সাদা পালকেরা

কাশবনে আঁকাবাকা।



কতকাল ভরেনি দৃষ্টিতে

আঞ্চলিক মাঠে ঘাটে ভর ভরন্তি বৃষ্টি।



কতকাল মেঘ গুনিনি

আকাশের পরতে পরতে জমে থাকা মেঘগুলো

ভেসে গেছে নীড়ে; আমাদের ব্যস্ততার ভীড়ে।



আমরা ঘুমিয়ে থাকি চঞ্চল রোদগুলো ছাঁয়াদের বসিয়ে রাখে

খোলামাঠে; সরল যুবা কোন রাখাল

কতবার বাঁজিয়েছে বাঁশি

আমরা শুনিনি।



কতকাল দ্বিপ্রহর রাতে

শ্যাওলা ভাসা কালো জলে

স্মান সেরে গেছে পূর্নিমা

তার ছড়ানো জ্যোৎস্নায় উদোল গায়ে

চিত হয়ে শুয়ে থাকিনি!



স্বপ্ন দেখিনি কতকাল

হাসনাহেনার গন্ধ নাকে নিয়ে

ঘুমিয়ে পড়িনি!



কতকাল ঘুম থেকে জেগে ভাল লাগেনি

তোমাকে পেয়েছি স্বপ্নে- এই ভেবে!



কতকাল রাত্রি জেগে কথা বলিনি

তোমার সাথে আনমনে!



কেটে গেছে কতকাল বিধুর বেলা

মধুর কালে; নিশ্চুপ চুপিসারে.............









২২ সেপ্টেম্বর'০২

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

ইমিনা বলেছেন: অনেক ভালোলাগা রইলো কবিতায়।

মনের মাঝে যে এক লুকায়িত পৃথিবী আছে, আপনার কবিতার প্রতিটি লাইনের মুগ্ধতায় তা চোখের সামনে ভেসে উঠলো।

শুভকামনা সব সময়।।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

দুঃখ বিলাস বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

২| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালো লাগলো বটে।

------দ্বীপ সরকার

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

দুঃখ বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

দুঃখ বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৬

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৭

দুঃখ বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪

লিরিকস বলেছেন: +

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

দুঃখ বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.