নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যায় বসন্তের দিন

কবিতা লিখতে বসেই মনে হল তুমি নেই ;

দুঃখ বিলাস

তুমি ছেড়ে গেছ গতকাল আমি ছেড়েছি তারও আগে

দুঃখ বিলাস › বিস্তারিত পোস্টঃ

আজ আলোটা জ্বেলো না

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৫





আলোটা জ্বেলে দাও

সন্ধাতো হয়ে গেছে

আলোটা জ্বেলে দাও

আমি দু'চোখ ভরে আলো দেখি

কালোর ভেতর সাদা

আর সাদার ভেতর কালো দেখি



আলোটা জ্বেলে দাও

দেখি না হয় জানালার পর্দাগুলো

মাথার উপর ঐ ঘুরন্ত পাখাটা



আলোটা জ্বেলে দাও

বড্ড বিষন্ন হয়ে গেছে

গাছপালা, মানুষের আবয়ব

নীল চোখে রমনীর ভালোবাসা; সব...



আলোটা জ্বেলে দাও

না হয় থাক

আলোটা থাক আজও

ফ্যাকাশে তারায় মিটিমিটি

জোনাকীরা জ্বলুক



অন্ধকারে ঢেকে যাওয়া বিভ্রমের ঢেউয়েরা

নির্জনা মেঘেদের ছায়া গুলো

নিজেদের মুছে ফেলুক



আলোটা থাক

আমি অন্ধকারের আলো খুঁজি

সমুদ্রের শঙ্খবাজা করুন বাতাসে

খেলা করে এ কোন এলোমেলো সূর

আগে বুঝি!



আলোটা জ্বেলোনা

আজ থাক।







চৈত্র সংক্রান্তী'১৪০৯

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৩

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ, তবে আমার কেনো যেনো মনে হচ্ছে আমি এ লেখার সাথে ভীষণ পরিচিত !

২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৪

আরজু মুন জারিন বলেছেন: আলোটা জ্বেলে দাও
সন্ধাতো হয়ে গেছে
আলোটা জ্বেলে দাও
আমি দু'চোখ ভরে আলো দেখি

ভাল লাগল আপনার আবেগ। অনেক ভাললাগা জানিয়ে গেলাম পোস্ট এ। ভাল থাকবেন ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩০

ইমিনা বলেছেন: বিক্ষিপ্ত মনের ভাবটি খুব সুন্দর করে তুলে ধরেছেন। ভালো লাগলো। :)

আরো অনেক কবিতা চাই।

৫| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪০

এহসান সাবির বলেছেন: শুভ সকাল।

কবিতায় ভালো লাগা।

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালো লাগল++++

৭| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২

সুমন কর বলেছেন: ভাল লাগল।

৮| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো দারুন

৯| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫

কলমের কালি শেষ বলেছেন: আলোটা জ্বেলে দাও আপনার কবিতাটা দেখে নিই ।. :P :P
সুন্দর হয়েছে ।

১০| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

১১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১১

লিরিকস বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.