নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর্গম পথের যাত্রী। দুরন্ত মিজান।

দুরন্ত মিজান

সত্যের তুফান। আমি দুরন্ত মিজান।

দুরন্ত মিজান › বিস্তারিত পোস্টঃ

ফরমালিন প্রতিরোধে প্রসাসনের ভূমিকা কি?

২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৯

ইদানিং খবরে প্রায়ই দেখি/শুনি ফরমালিন প্রতিরোধে ফরমালিন মিশ্রিত ফলগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে। প্রসাসনের এ কাজটি সত্যিই প্রসংসনীয়। কারন বিষাক্ত ফলগুলো মানবদেহের জন্য বেশ ক্ষতিকর ছিল। কিন্তু কিউরিয়াস মাইন্ড জানতে চায়,এভাবে কিয়ামত পর্যন্ত ফল ধ্বংস করেও কি ফরমালিনের ব্যবহার রোধ করা যাবে? এ ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। আমি মনে করি, ফরমালিনের বিস্তার ঠেকাতে প্রথমে মূল সমস্যাকে চিহ্নিত করে তারপর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। অর্থাৎ প্রথমে ফরমালিন উৎপাদন ও আমদানি বন্ধ করতে হবে তারপর উৎপাদনকারী ও আমদানীকারীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে,তাহলেই আর ফল ব্যবসায়ীরা ফরমালিন ব্যবহারের সুযোগ পাবেনা,ক্রেতাগণ্‌ও নিরাপদ থাকবে। কিন্তু প্রসাসন সেদিকে এগোচ্ছেনা,শুধু ব্যবসায়ীদের ফল নষ্ট করেই কর্তব্য শেষ। এভাবে ফরমালিনের ব্যবহার রোধ তো হচ্ছেইনা বরং একদিকে যেমন ফল ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে,অন্যদিকে ফলের সঙ্কট তৈরি হচ্ছে। আমার কিউরিয়াস মাইন্ড আরো জানতে চায়,প্রকৃতপক্ষে প্রসাসন কি মূল সমস্যা চিহ্নিত করতে বা চিহ্নিত করার পর কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে অক্ষম? নাকি ভিন্ন কোন উদ্দেশ্যে (স্বার্থ চরিতার্থ) মূল সমস্যাকে এড়িয়ে যাচ্ছে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৯

আহসানের ব্লগ বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা ।

২| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৪

এম,এস,খান বলেছেন: ব্যবসায়ীরা যদি ফরমালিন যুক্ত হয় তাহলে ফল গুলো ফরমালিন মুক্ত কিভাবে হবে?

৩| ২৩ শে জুন, ২০১৪ রাত ১১:৩০

দুরন্ত মিজান বলেছেন: আহসানের ব্লগিং ভাই,কিছুই বলার নাই।

৪| ২৩ শে জুন, ২০১৪ রাত ১১:৩১

দুরন্ত মিজান বলেছেন: এজন্যই তো বলেছি,ফরমালিন উৎপাদন/আমদানি বন্ধ করতে হবে। তাহলেই আর ব্যবসায়ীরা ফরমালিন সংগ্রহ করতে পারবেনা। আর ফরমালিন না পেলে মিশাবে কিভাবে?

এম এস খান ভাই আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৫| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪৬

এম,এস,খান বলেছেন: আরে ভাই সরকার ই বড় ফরমালিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.