নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর্গম পথের যাত্রী। দুরন্ত মিজান।

দুরন্ত মিজান

সত্যের তুফান। আমি দুরন্ত মিজান।

দুরন্ত মিজান › বিস্তারিত পোস্টঃ

\

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১৩

হ্যা ভাই,মাঘ মাস খুব কাছেই। তাই কাঁপাকাপি করতে না চাইলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। তবে কিভাবে কি করবেন? নো টেনশন। আপনাদেরকে শীতের চরম ঠান্ডা থেকে বাঁচাতে অনেক গবেষণা করে ১০০% কার্যকরী কয়েকটি টিপস আবিষ্কার করেছি,বিফলে মূল্য ফেরত। :p নিচে তা দেয়া হল। যখন যেটা সুবিধা মনে করেন তখন সেটাই ইউজ করিয়েন।



#১/যে বাড়ির গেটে লেখা দেখবেন "কুকুর হতে সাবধান";হাতে একটা পলিথিনের ব্যাগ নিয়ে সে বাড়িতে ঢুকে চোরের মত চুপি চুপি হাঁটতে থাকুন। ভাগ্যক্রমে কুকুর মশাইর সুনজর আপনার উপর পতিত হলেই.......| তারপর ঘন্টায় ৩৬০ মাইল বেগে যখন দৌড়বেন তখন শীতের চৌদ্দ গোষ্ঠী আপনার থেকে দূরে পালাবে। (১ নম্বরটা কাজ না হলে ২ নম্বরটা দেখতে পারেন)



#২/লাল রঙের বড় একটা কাপড় পকেটে নিয়ে হাঁটতে থাকুন। যেখানে ষাঁড় গরু দেখতে পাবেন সেখানে গিয়ে ষাঁড়ের সামনে সেই লাল কাপড়টি বের করে নাড়াতে থাকুন। তারপরেরটা আর বলতে হবেনা,ঠিক কুকুরের মত অবস্থা।



#৩/যখন বেশি ঠান্ডা লাগবে তখন ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে মাত্র এক ঘন্টা বসে থাকুন। কারন এতে আপনার শরীরের তাপমাত্রা কমে আসবে। আর আবহাওয়ার তাপমাত্রার তুলনায় শরীরের তাপমাত্রা কম থাকলে এমনিতেই গরম অনুভভত হবে। ফলে শীত আপনার থেকে পালাবে।



#৪/সবকয়টা টিপস ১০০% কার্যকরী হলেও এটা ২০০% কার্যকরী। কাঁচা বোম্বে মরিচ বেটে পেষ্ট করে পুরো শরীরে প্রলেপ দিয়ে রাখুন। তারপর দেখবেন শীত কোথায় যায়।



#৫/ঘরের বাতির সুইচ অফ করুন। তারপর বাল্ব খুলে ফেলুন। তারপর হোল্ডারের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে কাউকে বলুন বাতির সুইচ অন করতে। ব্যস,মাত্র পাঁচ মিনিটেই দেখবেন শীত উধাও হয়ে গেছে।



আজ থাক,আর বেশি দিলামনা। আরো কয়েকটা টিপস ছিল,সময়ের অভাবে দিতে পারলামনা।



(মিজান)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.