| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরকের সেই গল্পের কথা মনে পড়ে গেল। যেখানে বাংলাদেশ আমেরিকা আর ইংল্যান্ড এর জন্য আলাদা আলাদা নরক ছিল। আমেরিকা এবং ইংল্যান্ড এর নরকে প্রচুর পাহারাদার রাখা ছিল যাতে কেউ পালাতে না পারে। আর বাংলাদেশের নরকে কোন পাহারাদার ছিলনা। কারণ এখান থেকে একজন পালাতে গেলে অন্যজন তাকে টেনে নামাতো। হায়রে সাকিব আল হাসান! তোমার কি দরকার ছিলো এত ভালো ক্রিকেট খেলার। কি দরকার ছিলো ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার। এর চাইতে ভালো তুমি ডাংগুলি খেলতা। শালার **** বিসিবি (সরি গালি না দিয়ে থাকতে পারলামনা)। তোদের খুব লেগেছে তাইনা? সাকিব এত টাকা কামাই করে।ওর নাম যশ হয়েছে। এসব তোদের সহ্য হচ্ছেনা, তাইনা? সাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলিস, শালা তোরা দেশের জন্য কি এমন *** টা করেছিস। আমরা তো কথায় কথায় অনেকসময় বলি এই দেশে আর থাকবোনা। তাই বলে কি আমাদের দেশপ্রেম নেই? আমরা কি দেশ ছেড়ে দিয়েছি? সাকিব আর যাই করুক তোদের মত দেশকে বেচে দেয়নি। সুইস ব্যাংক এ অবৈধ টাকার পাহাড় বানায়নি। আমার যতটুকু মনে পড়ে একবার ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ছেলেটা প্রতিটা ম্যাচের আগে লন্ডন গিয়ে ব্যাথার ইঞ্জেকশন নিয়ে এসে ম্যাচ খেলেছে। বাংলাদেশের হয়ে অনেক স্মরনীয় মুহুর্ত এনে দিয়েছে। আমরা এসব এখন ভুলে গেছি। এশিয়া কাপের ফাইনালে হারার পর সাকিবের কান্না দেখে উপলব্ধি কর ওর ভেতর দেশপ্রেম আছে কিনা। শালা তোরা কফোটা চোখের পানি ফেলেছিস? আমি মানছি সাকিব টেস্ট ওয়ানডে ছাড়ার হুমকি দিয়ে ভুল করেছিল। কিন্তু আমরা কি ভেবে দেখেছি সে কেন কি পরিস্থিতিতে এটা বলেছিল? তোরা যখন ওকে খেলতে যেতে নাই দিবি তাহলে মৌখিক অনুমতি দিয়েছিলি কেন? ও চলে যাওয়ার পর কেন তোদের মনে হল ওকে ফিরে আসতে হবে। আমি নিশ্চিত করে বলতে পারি, এই পুরো ব্যাপারটিতে যদি নোংরা রাজনীতি না থাকতো, হিংসা না থাকতো, ভন্ডামী না থাকতো, কারো একক ক্ষমতা প্রদর্শনের ব্যাপার না থাকতো, তাহলে বিষয়টি আরো সুন্দরভাবে হ্যান্ডল করা যেত। যাই হোক সাকিব আল হাসান, আগামী ছয় মাস তোমার খেলা দেখতে পারবো না।এটা আমার জন্য অনেক বেদনাদায়ক। আশা করি এর পর তুমি সফলভাবে প্রত্যাবর্তন করবে। আমি জানি জবাবটা তুমি মাঠেই দিবে।শুভকামনা রইল তোমার জন্য।
২|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪২
শেখ মফিজ বলেছেন: বিসিবি র ভণ্ডামী ।
৩|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪
দখিনা বাতাস বলেছেন: ফ্যাট ম্যান বলেছেন: এমন নিয়ম করতে হবে যে সাকিব কোন কাজে জবাবদিহি করতে বাধ্য থাকবে না। বাংলাদেশের ম্যাচ থাকলে তাকে তারিখ এবং ষ্টেডিয়ামের নাম এসএমএস করে জানিয়ে দেয়া হবে। তার ইচ্ছা হলে আসবে নাহলে নাই।
সহমত
আবেগ ভালো, কিন্তু অতিরিক্ত আবেগ ভালোনা। সাকিবের এইসব উল্টাপাল্টা কাজ নিয়া বেসি করতেছেন আপনারা কিছু লোকজন।
অনেক গুলা নিয়ম ভাং্গার ঘটনা হইছে, এই শাস্তি একদিনের ঘটনার জন্য না। ক্রিস গেইলতো গেছিল নিয়ম ভাংগতে? বহিস্কার হয়ে আবার ঐ জাতিয় দলেই যাইতে হইছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৯
ফ্যাট ম্যান বলেছেন: এমন নিয়ম করতে হবে যে সাকিব কোন কাজে জবাবদিহি করতে বাধ্য থাকবে না। বাংলাদেশের ম্যাচ থাকলে তাকে তারিখ এবং ষ্টেডিয়ামের নাম এসএমএস করে জানিয়ে দেয়া হবে। তার ইচ্ছা হলে আসবে নাহলে নাই। Baler bangali,,,