নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

রাজা সরকার

লেখক

রাজা সরকার › বিস্তারিত পোস্টঃ

বিরহী নৈঃশব্দ্য এক।

১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৬

বিরহী নৈঃশব্দ্য এক।


এবারই প্রথম মনে হলো আমরা সব অমেয় অক্ষম মানুষ
আমরা কেউ আর বেঁচে নেই
জীবন থেকে খসে পড়া নষ্ট ফলের মত, কিংবা পরিচয়হীন
শবের মত শুয়ে আছি
কিংবা পথে পথে খণ্ডমাংসের মত গড়িয়ে যাচ্ছি তো যাচ্ছিই
আমাদের শীত অথবা গরমবোধ, বিষণ্ণ বৃক্ষের মত অন্ধকারে বিবস্ত্র হয়ে
এবারই প্রথম আমরা মরণোত্তর সব ছবি ও আলপনাগুলো খুঁটিয়ে দেখছি
আমরা কখন কে কোথায় পড়ে থাকছি, কে কোথায় কখন
কোন অদৃশ্য টানে চলে যাচ্ছি,খিন্ন লজ্জাস্থানগুলি নিয়ে বুঝি
এবার আর কোনো লজ্জা নেই আমাদের
এবারই প্রথম মনে হলো আমাদের নিজস্ব ভূগোলগুলো
স্মৃতিশূন্য মৃৎপাত্র বা জলশূন্য আধারের মত করুণ
এবারই মনে হল গণমৃত্যুর পর গণলজ্জার ভাণ্ডার উপুড় হয়ে
ছড়িয়ে পড়েছে রাস্তায়, আমরা পোকামাকড়, কীটপতঙ্গের যোজন কলায়
মিশে মিশে গড়িয়ে চলেছি জলে জঙ্গলে মাটিতে পাথরে---
এবারই প্রথম দেখা গেল সকল প্রপঞ্চময় স্থাপত্যগুলো থেকে শাবকেরা
উড়ে গেল ঝাঁকে ঝাঁকে শেষবেলার মায়াবী নীলের দিকে
নিচে পড়ে থাকলো জাদু পুতুলের সংসার, পড়ে থাকলো
বিরহী নৈঃশব্দ্য এক, একা একা ।।
#রাজা_সরকার

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.