| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিনি সুতোর মালা।
অন্ধকারে আর কতো খুঁজে বেড়াও মাতৃসদন
এই ম্লান আয়ুর জীবন নিয়ে আর কত হাঁটো
হাঁটাপথেই পৌঁছেছিলে এক মহাভূম থেকে আরেক মহাভূমের তীরে
সেদিন মাতৃসদনই খুঁজেছিল তোমায়, খুঁজেছিল অযুত জীবনের ওই
বিনি সুতার মালাটিকেও
সেই স্পর্শ কি তোমার মনে আছে !
থাকার কথা নয়; জীবন পেরিয়ে জীবন শুধু ধাবিত হয়েছে
এক অনন্ত মহাজীবনের দিকে !
তুমি হাঁটছো আজো
আজো হাঁটছো
ঘুমে জাগরণে অন্ধ সরীসৃপের মত মানুষের দুয়ার ছুঁয়ে ছুঁয়ে
লক্ষ বছরের এক অদৃশ্য পথরেখা ধরে
তুমি হাঁটছো
তুমি হাঁটছো আজো।
#রাজা_সরকার।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
................................................................
পায়ের নিচে ধুলো হয়ে গেছে কত চেনা সভ্যতা,
তবুও তুমি থামোনি, ক্লান্তিহীন এক চিরন্তন সত্তা।