| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবি গোছের কিছু একটা হয়ে গেছি
আমি বুঝতে পারি
কারন, আমি কবিতা পড়ে আনন্দ পাই
আবৃত্তি শুনতে শুনতে হারিয়ে যাই অচেনায়
কবিতায় একটা লাইক আর কমেন্ট দেই
খুব আন্দচিত্তে
মাঝে মাঝে দু'একটি লাইন যে বেরোয়না তা নয়
বুকটা ফেটে যায় তোমাকে কিছু বলতে
কবিতার ভাষায়
কিন্তু তা আমি চাইনা
কারন তাতে সৃষ্টি হবে
বিশাল এক ঝড়-সাইক্লোন চতুর্দিকে
যা সামলানোর সাধ্যি আমার নাই
তারচেয়ে বরং এই বেশ ভালো আছি
©somewhere in net ltd.