| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বদেশ হাসনাইন
ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]
আকালু বলেছিল এই নিয়ন শহর ছেড়ে
চরের ফিকে মাটিতে বসত গড়বে
তাকে দেখতে পেলাম দামাদামি করে জীবন কিনতে, বস্তুত এক ডজন পানিফল, পানির মতোই নোনতা স্বাদ;
ট্রেনের সিগনালের মতো মাথা নত করে সে
আজ ঘরে ফিরল না। ট্রেন মরা জীব হয়ে হুইসেল ছুড়তে পারে, মানুষ পারবে না?
তীব্র গরমে ঘামগ্রন্থি ভীষণ সচল, কোদালে অনেক ধার। গামছার মুঠ ভর্তি টাকা আয় হলে সে শহরেই থাকবে
ওজুখানার গেটে সাদা কাছিমের মতো উপুর করা টুপি সাজিয়ে পূণ্যবান হকার ডাকে।
আকালুকে মরণশীল মনে করায়। আজ মরার আগ্রহ নেই
একটা কষ্ট কিনলে একশটা যন্ত্রণা ফ্রি, হকার ডাকছিল - তার সময় নেই
পায়ের তলায়
গাদ জমেছে হেটে আসা বৃষ্টির পানিতে
পাশের ভদ্রলোককে থামিয়ে সে জেনে নিল, বলাকার শো
কয় ঘন্টা বাকি? জেনে রাখা ভাল। সস্ত্রীক একটা
বিনোদন যদি বা মিলে যায় রিয়ার স্টলে,
মানুষ জন্মেই তো সখের ইচ্ছায়
কোলের ছেলেটাকে নিয়ে মগরেবের ঠিক আগে আগে একহালি ডিমের বদলে একটা মুরগির ছানা নিয়ে সে ফিরল মে দিবসে।
ওটা সে যত্নে বড় করবে।
---
ড্রাফট ১.০
০৩ রা মে, ২০১১ সকাল ১০:২৭
স্বদেশ হাসনাইন বলেছেন: পাঠিয়ে দিলাম ২টি কবিতা। সুতন্বীতে কনভার্ট করতে গিয়ে ভুল হতে পারে।
আপনার মন্তব্যে ভাল লাগল। শুভেচ্ছা।
২|
০১ লা মে, ২০১১ বিকাল ৩:৩২
ত্রাতুল বলেছেন:
ছবির মতো ভেসে উঠল অনেকগুলো দৃশ্য!
আজ ঘরে ফিরল না। ট্রেন মরা জীব হয়ে হুইসেল ছুড়তে পারে, মানুষ পারবে না?
তীব্র গরমে ঘামগ্রন্থি ভীষণ সচল, কোদালে অনেক ধার। গামছার মুঠ ভর্তি টাকা আয় হলে সে শহরেই থাকবে।
০৩ রা মে, ২০১১ সকাল ১১:১৭
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ ত্রাতুল
৩|
০১ লা মে, ২০১১ বিকাল ৪:০৯
ভুত. বলেছেন: মানুষ জন্মেই তো সখের ইচ্ছায়
চমৎকার একটা লাইন।
০৩ রা মে, ২০১১ সকাল ১১:১৮
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ
৪|
০১ লা মে, ২০১১ বিকাল ৫:০৫
সরলতা বলেছেন: মে দিবসের যথার্থ কবিতা।
০৩ রা মে, ২০১১ সকাল ১১:৩২
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ সরলতা।
৫|
০১ লা মে, ২০১১ বিকাল ৫:০৫
ডেইফ বলেছেন:
মানুষের জন্ম আসলেই তো তার শখ মেটাবার জন্য।
কখনও পূরণ হয়, কখনও বা সেই এক হালি ডিম কিনতে যেয়ে মুরগীর ছানা নিয়ে আসা হয়।
মুগ্ধতা!
০৩ রা মে, ২০১১ সকাল ১১:৩৪
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ ডেইফ সুন্দর মন্তব্যের জন্য
৬|
০১ লা মে, ২০১১ সন্ধ্যা ৬:২১
ফাইরুজ বলেছেন: মানুষ জন্মেইতো সখের ইচ্ছায়।চমত্কার একটা লাইন।
০৩ রা মে, ২০১১ সকাল ১১:৪১
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ ফাইরুজ
৭|
০১ লা মে, ২০১১ সন্ধ্যা ৬:২৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: চমত্কার
০৩ রা মে, ২০১১ সকাল ১১:৪৬
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ বৃষ্টি ভেজা সকাল ১১
৮|
০১ লা মে, ২০১১ রাত ৮:৩৬
সুপান্থ সুরাহী বলেছেন:
ওজুখানার গেটে সাদা কাছিমের মতো উপুর করা টুপি সাজিয়ে পূণ্যবান হকার ডাকে।
আকালুকে মরণশীল মনে করায়। আজ মরার আগ্রহ নেই
একটা কষ্ট কিনলে একশটা যন্ত্রণা ফ্রি, হকার ডাকছিল - তার সময় নেই
সত্যিই তো কার বা মরার আগ্রহ থাকে...
ভাল লাগল কবি...
০৩ রা মে, ২০১১ সকাল ১১:৪৭
স্বদেশ হাসনাইন বলেছেন: কেমন চলছে সুপান্থ। একটা জিনিস ভাল লাগে যখন দেখি একটা কবিতার একেকে অংশ একেকজনের কাছে ভাল লাগে। তাতে মনে হয় কবিতার ভেতর একটি অংশে সীমাবদ্ধ নেই।
ধন্যবাদ উপলব্ধির জন্য
৯|
০১ লা মে, ২০১১ রাত ৯:৪৮
সায়েম মুন বলেছেন: মানুষ জন্মেই তো সখের ইচ্ছায়
-----------চমৎকার কথা। ![]()
০৩ রা মে, ২০১১ সকাল ১১:৪৯
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ, কবি
১০|
০২ রা মে, ২০১১ সকাল ১০:৫৮
বৃষ্টিধারা বলেছেন: খুব ভালো লাগলো কবি ।
ভালো আছেন ?
০৩ রা মে, ২০১১ সকাল ১১:৪৯
স্বদেশ হাসনাইন বলেছেন: বৃষ্টিধারা ভাল। যদিও চাইলেও সময় বের করতে পারছি কম।
১১|
০২ রা মে, ২০১১ সকাল ১১:২৯
anisa বলেছেন: খুব ভালো লালগ স্বদেশ
ভালো থেক
০৩ রা মে, ২০১১ দুপুর ১২:১৪
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ। বিভ্রান্ত সময়টা সুন্দর হয়েছে।
১২|
০৩ রা মে, ২০১১ বিকাল ৩:৪৯
সকাল রয় বলেছেন:
খুব ভালো লাগলো কবি দা
০৪ ঠা মে, ২০১১ রাত ১:১১
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ সকাল রয়
১৩|
০৩ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
খুশবু বলেছেন: ভালো লাগলো
০৪ ঠা মে, ২০১১ দুপুর ১:০১
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ
১৪|
০৩ রা মে, ২০১১ রাত ১১:৪০
অন্ধ আগন্তুক বলেছেন: মে মাসের শুরুতে পার্ফেক্ট একটা কবিতা ।
এবং যথারীতি স্বদেশ হাসনাইনীয় !
শুভেচ্ছা ।
০৪ ঠা মে, ২০১১ রাত ১:১৪
স্বদেশ হাসনাইন বলেছেন: উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
১৫|
০৪ ঠা মে, ২০১১ রাত ১২:৪৭
রেজওয়ান তানিম বলেছেন: ওজুখানার গেটে সাদা কাছিমের মতো উপুর করা টুপি সাজিয়ে পূণ্যবান হকার ডাকে।
আকালুকে মরণশীল মনে করায়। আজ মরার আগ্রহ নেই
একটা কষ্ট কিনলে একশটা যন্ত্রণা ফ্রি, হকার ডাকছিল - তার সময় নেই
এই লাইন কটা খুব ভাল লাগল । ইনফ্যাক্ট পুরো কবিতাই । আচ্ছা দাদা, আপনার সব পোস্টের শেষে ড্রাফট ১.০ লেখা থাকে কেন ??
বি.দ্র: শেষ পোস্টে একটা কবিতা আপলোড করেছি । বেশি ভাল হয়নি । আপনি একটু দেখুনতো কেমন লাগে ??
০৪ ঠা মে, ২০১১ রাত ১:২০
স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ। আমি দেখবো আপনার লেখাগুলো।
===
ব্লগে যেহেতু এডিট করার অপশন থাকে, আমি যখনই মাথায় কিছু আসে দ্রুততম সময়ে এমন কি ভুলটুল কিছু রেখেই পাবলিশ করি। যতক্ষণ পুরো পুরি সন্তুষ্ট হই ততক্ষণ ড্রাফট লিখে রাখি। নম্বরটা ১.০ থাকে। কিন্তু কখনো পরিবর্তিত হলে বাড়তে থাকে।
আমি পছন্দ না হলে বদলে দেই, কখনো অনলাইনেই। কখনো নোটপ্যাডে লিখে পরে তুলে দেই।ভিন্ন ব্লগে একই লেখা থাকলে কোথায় কোনটা ফাইনাল বুঝতে ঝামেলা হয়। এই ড্রাফট/<নং> বেশ সুবিধাজনক।
১৬|
০৪ ঠা মে, ২০১১ সকাল ১১:০১
সানজিদা হোসেন বলেছেন: সুন্দর ।
০৪ ঠা মে, ২০১১ দুপুর ১২:১৭
স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ সানজিদা
১৭|
০৭ ই মে, ২০১১ সকাল ৮:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত্ত সুন্দর প্রকাশ।
ভাবছিলাম কেমন করে এত সব ভাবনার আসে?
স্বদেশের বাড়ি এলে বাড়ি ফিরতে দেরী হয়ে যায়। এত সব ভালো ভালো লেখা।
অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১১ বিকাল ৩:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মানুষ জন্মেই তো সখের ইচ্ছায়
কোলের ছেলেটাকে নিয়ে মগরেবের ঠিক আগে আগে একহালি ডিমের বদলে একটা মুরগির ছানা নিয়ে সে ফিরল মে দিবসে।
ওটা সে যত্নে বড় করবে।
সুন্দর।
সবুজ অঙ্গনের কথা মনে করিয়ে দিলাম