নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে স্বপ্ন ঘুম কেড়ে নেয় সেটাই আসল স্বপ্ন!

একটু স্বপ্ন

লেখালেখির গোপন এক আগ্রহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি দীর্ঘকাল। স্বল্পোদ্যোগী হওয়ায় সে আগ্রহ আর আলোর মুখ দেখেনি। একদিন হঠাতই মনে হলো বুড়ো হয়ে যাচ্ছি.. এ জন্মে হয়তো আর লেখাই হয়ে উঠবেনা, এরচেয়ে ঝুঁকি নেয়া যাক। দেখা যাক একটু স্বপ্ন! ফেইসবুক: http://www.facebook.com/morshedkhan65

একটু স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে কিছু বই!

১২ ই আগস্ট, ২০১২ রাত ১:০৭

আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানা আমাদের সকলের অধিকার। অথচ প্রকৃত ইতিহাস বিকৃত করতে কিছু মহল সদা তৎপর রয়েছে। ইতোমধ্যেই বিভ্রান্ত করা গেছে তরুনদের বিপুল অংশকে। এই বিভ্রান্তি পরিনত হবে ভুল বিশ্বাসে যার রয়েছে সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে বেড়াবে মিথ্যা ইতিহাস, শুধুমাত্র রাজনৈতিক উচ্চাভিলাসের কারণে।



কিছু প্রিয় মানুষের সহায়তায় কিছু বই এর তালিকা সংগ্রহ করতে পেরেছি। এগুলোর সব তথ্যই একশতভাগ সঠিক নাও হতে পারে, তবু এগুলো পড়ে নিজস্ব বিচার-বিশ্লেষনে একটি যৌক্তিক যায়গায় পৌঁছানো যেতেই পারে। বইগুলো পড়ার মাধ্যমে আমরা আমাদেরকে আরও সমৃদ্ধ করতে পারবো এতে সন্দেহ নেই। আর এভাবেই আমরা হয়তো হয়ে উঠতে পারবো সুবিবেচক, সচেতন তথা আলোকিত মানুষ!



১. শতাব্দী পেরিয়ে-হায়দার আকবর খান রনো। তরফদার প্রকাশনী।

২. বলেছি বলছি বলবো-শাহ মোয়াজ্জেম হোসেন। ঐতিহ্য প্রকাশনী।

৩. এক জেনারেলের নিরব সাক্ষ্য: স্বাধীনতার প্রথম দশক- মে.জে. মইনুল হোসেন চৌধুরী (অব.)। মাওলা ব্রাদার্স প্রকাশনী।

৪. বাংলাদেশ রক্তের ঋণ- অ্যান্থনি মাসকারেনহাস। হাক্কানী পাবলিশার্স।

৫. সশস্ত্র বাহিনীতে গণহত্যা: ১৯৭৫ থেকে ১৯৮১- আনোয়ার কবির। সাহিত্য প্রকাশ।

৬. বাংলাদেশের রাজনীতি: ১৯৭২-৭৫- হালিম দাদ খান। আগামী প্রকাশনী।

৭. একাত্তরের মুক্তিযুদ্ধ: রক্তাক্ত মধ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর- কর্ণেল শাফায়াত জামিল। সাহিত্য প্রকাশ।

৮. বাংলাদেশ:রক্তাক্ত অধ্যায় ১৯৭৫-৮১- ব্রি. জে. এম সাখাওয়াত হোসেন। পালক প্রকাশনী।

৯. তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা- লে. ক. এম এ হামিদ। শিখা প্রকাশনী।

১০. সৈনিকের হাতে কলম- নায়েক সুবেদার মাহবুবর রহমান। আলীগড় প্রকাশনী।

১১. অসমাপ্ত বিপ্লব: তাহেরের শেষ কথা- লরেন্স লিফসুলৎস। নওরোজ কিতাবিস্তান।

১২. The History of Bangladesh (১৭০৪ থেকে নিয়ে ১৯৭১)-তিন খন্ড। প্রোফেসর সিরাজুল ইসলাম। এসিয়াটিক সোসাইটি।



সুপ্রিয় ব্লগারবৃন্দ: এর বাইরেও হয়তো অনেক ভাল বই থাকতে পারে যার নাম আমি দিতে পারিনি। বিনীত অনুরোধ থাকল নামগুলো শেয়ার করার।



[কৃতজ্ঞতা: জনাব শওকত হোসেন মাসুম এবং জনাব আশফাক হোসেন]

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১২ রাত ১:১৩

লেখাজোকা শামীম বলেছেন: পোস্টটা প্রিয়তে রাখলাম। অনেকগুলো বই এখনও পড়া হয় নি।

১২ ই আগস্ট, ২০১২ রাত ১:২৬

একটু স্বপ্ন বলেছেন: অনেকগুলোই আমারও পড়া হয়নি, তবে পড়ার আগ্রহ রয়েছে। পোস্টটির যথার্থতা অনুভব করে আমাকে উৎসাহিত করেছেন ভাই। বিস্তর শুভকামনা..

২| ১২ ই আগস্ট, ২০১২ রাত ১:১৭

মেনােশদাস বলেছেন: এখন আর কেউ বই দেখে রাজনীতি করে না। টাকার প্রভাবে বই হয়েছে কাগজ আর টাকা হয়েছে বই ও ইতিহাস।এর সমর্থনকারীরর সংখ্যাই বেশী । যারা প্রকৃত বই , লেখক ও ইতিহাস জানেন , তাদের মূল্যায়ন খুব একটা প্রতিফলিত হয় না।তবে এটাও জানি সত্যের শিখা নিবু নিবু জ্বলে।

১২ ই আগস্ট, ২০১২ রাত ১:২৮

একটু স্বপ্ন বলেছেন: দুটো কথায় বেদনাদায়ক বাস্তবতা এতো সুন্দর করে তুলে এনেছেন, অবাক হয়েছি। চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৩| ১২ ই আগস্ট, ২০১২ রাত ১:২২

ৈসকত ইসলাম বলেছেন: ধন্যবাদ

১২ ই আগস্ট, ২০১২ রাত ১:২৯

একটু স্বপ্ন বলেছেন: পোস্টটি সময় করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।

৪| ১২ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৫

মাহমুদডবি বলেছেন: বইগুলি কেনার চেষ্টা করবো । ধন্যবাদ

১২ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৯

একটু স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পোস্টটি গুরুত্বের সাথে নিয়েছেন বলে। শুভকামনা।

৫| ১২ ই আগস্ট, ২০১২ রাত ২:১৫

কলম.বিডি বলেছেন: ১৩। ডেড রেকনিং- শর্মিলা বসু
১৪। যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি- মেজর ডালিম
১৫। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা- জেনারেল ওসমানী

আর মনে আসছে না আপাতত... আপনার লিস্টের অনেকগুলোই পড়েছি।বিশেষ করে ৪,৯ আর ১২ নং সবার ঘরে থাকা উচিত বলে মনে করি।
প্রিয়তে নিলাম। বাকিগুলো সময় করে পড়ব।

১২ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৫০

একটু স্বপ্ন বলেছেন: খুব ভাল লাগল যে আপনি ৩টি বই এ তালিকায় যোগ করলেন। একটু কৌতুহল থেকে বলছি, মেজর ডালিমের বইটি কি একটু একপেশে হওয়ার কথা নয়, আপনার মন্তব্য কি?

অনেক শুভকামনা পোষ্টটির গুরুত্ব অনুভব করার জন্য।

৬| ১২ ই আগস্ট, ২০১২ রাত ২:২২

মিলন পাঠান বলেছেন: ১)স্বাধীনতা যুদ্ধের দলিল খন্ড, হাক্কানী পাবলিশার্স
২)আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, আবুল মনসুর আহমদ
৩)মুলধারা '৭১, মইদুল হাসান
৪)স্বাধীনতা '৭১, কাদের সিদ্দিকী
৫) একাত্তর আমার শ্রেষ্ঠ সময়, আনোয়ারুল আলম শহীদ
৬)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন ও রাজনীতি, বাংলা একাডেমী
৭) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, অকথিত কিছু কথা, নজরুল ইসলাম
৮) বাংলাদেশ সরকার ১৯৭১, এইচ টি ইমাম, আগামী প্রকাশনী
৯) অবরুদ্ধ নয় মাস, আতাউর রহমান খান
১০) মুক্তিযুদ্ধে ঢাকা ১৯৭১, এশিয়াটিক সোসাইটি
১১) একাত্তর আমার, মোহাম্মদ নুরুল কাদের
১২) লক্ষ প্রানের বিনিময়ে, মেজর রফিকুল ইসলাম বীর উত্তম
১৩) একাত্তরের রনাঙ্গনে, শামসুল হুদা চৌধুরী
১৪)প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি, বিচারপতি আবু সাইদ চৌধুরী
১৫) মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি, আব্দুল মতিন
১৬) প্রতিরোধের প্রথম প্রহর, মেজর রফিকুল ইসলাম পিএসসি
১৭) রক্তাক্ত বাংলা, মুক্তধারা প্রকাশনী
১৮) জাগ্রত বাংলাদেশ, আহমদ ছফা
১৯) যুদ্ধাপরাধীর তালিকা ও বিচার প্রসঙ্গ, ডাঃ এম এ হাসান
২০) আমার জীবন কথা ও বাংলাদেশের মুক্তি সংগ্রাম, ড.এ আর মল্লিক
২১) মুক্তিযুদ্ধে দৈনিক সংগ্রামের ভুমিকা, আলি আজগর টাবী
২২) রাজনীতির তিনকাল, মিজানুর রহমান চৌধুরী
২৩)রক্তে ভেজা একাত্তর, মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম
২৪) বেদনার একাত্তর, শ্যামলী নাসরিন চৌধুরী, ইউপিএল
২৫) বাংলাদেশ স্বায়ত্বশাসন থেকে স্বাধীনতা, মওদুদ আহমদ, ইউপিএল
২৬) একাত্তর বন্ধুর মুখ শত্রুর ছায়া, হাসান ফেরদৌস, প্রথমা প্রকাশনী
২৭) মুক্তিযুদ্ধের পূর্বাপর, প্রথমা প্রকাশনী
২৮)জাতীয় রাজনীতি ১৯৪৫-১৯৭৫, অলি আহাদ
২৯) কর্নেল হুদা ও আমার জীবন, নিলুফার হুদা, প্রথমা প্রকাশনী
৩০)মুক্তিযুদ্ধ ও তারপর, গোলাম মুরশিদ
৩১) বাংলাদেশের অভ্যুদয় ও জাতিসংঘ, আশফাক হোসেন
৩২) বামপন্থী রাজনীতি ও বাংলাদেশের অভ্যুদয়, তালুকদার মনিরুজ্জামান, বাংলা একাডেমী
৩৩) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বামপন্থীদের ভুমিকা, মেজবাহ কামাল
৩৪) স্বায়ত্বশাসন থেকে স্বাধীনতা, ড কামাল হোসেন
৩৫) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান এ এস এম শামসুল আরেফিন, ইউপিএল
৩৬)বাংলাদেশের মুক্তিযুদ্ধঃ ব্রিটিশ দলিল্পত্র, মাসুদা ভাট্টি
৩৭) বাংলাদেশের স্বাধীনতা সজ্ঞ্রাম, রফিকুল ইসলাম
৩৮) মুক্তিযুদ্ধে ছাত্রলীগ ও বাংলাদেশ লিবারেশন ফোর্স, শেখ মুহাম্মদ জাহিদ হোসেন
৩৯)জীবন সংগ্রাম, মনি সিং
৪০) পূর্ব বাংলার সমাজ ও রাজনীতি, কামরুদ্দিন আহমেদ
৪১) বাঙালি মধ্যবিত্তের আত্মবিকাশ, কামরুদ্দিন আহমেদ
৪২) বাঙালির সাধনা ও বাংলাদেশের মুক্তিসংগ্রাম, সালাহউদ্দিন আহমেদ
৪৩)একাত্তরের মুক্তিযুদ্ধ ও বাম প্রগতিশীল শক্তি, শেখ আব্দুল জলিল
৪৪)একাত্তরের '৭১, অজয় দাশ গুপ্ত


আমি এই মুহূর্তে আর নাম মনে করতে পারছিনা। তবে আরো অনেক গ্রন্থ রয়েছে, যা আমার পাঠ করা। প্রকাশনীর নামগুলোও মনে করে বলতে পারিনি। বুকশেলফ থেকে বের করে দেখে লেখা সম্ভব হচ্ছেনা বলেই যা মনে পড়েছে তাই লিখলাম। পাকিস্তানীদের লেখা বইগুলোর নাম উল্লেখ করিনি।

১২ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৬

একটু স্বপ্ন বলেছেন: বিশাল এ তালিকাটি শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। কিন্তু একটি অনুরোধ আছে। আপনি যদি এগুলোর বেশীর ভাগ পরে থাকেন তাহলে যে লেখাগুলো তুলনামূলক কম পক্ষপাতদুষ্ট সেগুলোকে আলাদা করতে পারবেন? সেটা অনেক বড় একটা সহায়তা হবে.. কারণ পক্ষপাতদুষ্ট লেখা পড়ে মানুষের বিভ্রান্তি বাড়ে। ইতোমধ্যে দেশের তরুন প্রজন্মের একটা বড় অংশ বিভ্রান্তিতে আক্রান্ত হয়েছে।

বিষয়টিতে আপনার সুচিন্তিত মতামত আশা করছি যাতে আমরা সঠিক ইতিহাস সংক্রান্ত রেফারেন্স বই এর তালিকার ক্ষেত্রে দায়িত্বশীল আচরন করতে পারি। অশেষ ধন্যবাদ আপনাকে।

৭| ১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৫১

আমি তুমি আমরা বলেছেন: বইগুলি পড়ার চেষ্টা করবো । ধন্যবাদ :)

১২ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৭

একটু স্বপ্ন বলেছেন: দেশের প্রকৃত ইতিহাসের বিষয়ে আপনার আগ্রহ দেখে ভাল লাগলো। আমারও সবগুলো পড়ার আগ্রহ আছে। অনেক ধন্যবাদ।

৮| ১২ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৩

মিলন পাঠান বলেছেন: হ্যা আমি সবই পড়েছি। পক্ষপাত মুক্ত বই পাওয়া দুষ্কর। মানুষ মাত্রই রাজনৈতিক প্রাণী। এবং যারা লিখেছে সকলেই রাজনীতি সচেতন ও সংশ্লিষ্ট কোনো না কোনোভাবে। কাজেই সকল লেখকই যার যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মাথায় রেখেই লিখেছে। এজন্যই আমি কারো বই বাদ পড়ার পক্ষপাতি নই। সকল লেখকের বই পড়ে পাঠক নিজে থেকেই রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি ও অনুধাবন করে স্বিদ্ধান্ত নিবে কোনটা সঠিক।

ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৪

একটু স্বপ্ন বলেছেন: ভাই, আপনার যুক্তি শক্তিশালী। এটা ঠিক যে সব পড়ে পাঠক যদি মুক্তভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয় সেটাই ভাল। কিন্তু আমাদের তরুন প্রজন্মের বেশীরভাগ মানুষ কি মুক্তচিন্তায় বেড়ে উঠতে পেরেছে? তাহলে কি তাদেরকে বিকৃত ইতিহাস দিয়ে বিভ্রান্ত করা যেত?

তাছাড়া আমাদের পাঠাভ্যাসের ধরনতো জানেন, এতো অধিক সংখ্যক বইএর তালিকা দেখলে আমাদের অনেকেই পিছিয়েও যেতে পারে। এজন্যেই বলা। আপনার জন্য অনেক শুভকামনা।

৯| ১৩ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪১

ত্রিশোনকু বলেছেন: ধন্যবাদ।

প্রিয়তে।

১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১১

একটু স্বপ্ন বলেছেন: বাহ্, অনেক খুশী। অনেক ধন্যবাদ।

১০| ১৩ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৫

বড় ঠাকুড় বলেছেন:
-
লেখক বলেছেন:

একটু কৌতুহল থেকে বলছি, মেজর ডালিমের বইটি কি একটু একপেশে হওয়ার কথা নয়, আপনার মন্তব্য কি?


==========>> মেজর ডালিম ও তার ছপট ভাই স্বপন দুজনই বীর উত্তম!! বাংলাদেশের ইটিহাতে ২ ভাই বীর উত্তম, আর আছে কী??

তার লেখা বই কেন এক পেশে হবে, আপনার সন্দেহের কারনটা বলুন, শুনি!

১৩ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৬

একটু স্বপ্ন বলেছেন: আমার ভুল হতেই পারে, তবে দেশের ইতিহাস লেখার জন্য লেখককে নিরপেক্ষ অবস্থানে থাকার দরকার হয়। দেশের জন্য অসমান্য অবদান রাখার পরও যদি কেও কোন রাজনৈতিক মতাদর্শের সমর্থক হন বা বিতর্কিত কাজের জন্য অভিযুক্ত হোন তখন তাঁর লেখা ইতিহাস প্রশ্নবিদ্ধ হওয়ার কি সম্ভাবনা নেই?

মেজর ডালিমের ছোট ভাই এর পুরো নামটা যেন কি? উনিও কি সেনাবাহিনীর সদস্য ছিলেন?

১১| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৫২

কলম.বিডি বলেছেন: একটু স্বপ্ন ভাই, একটা কথা বলি। আমি মুক্তিযুদ্ধকে আবেগিক দিক থেকে না দেখে বাস্তব ঘটনা হিসেবে দেখতে চাই। আমার পরিবারের যারা মুক্তিযোদ্ধা ছিলেন, আছেন এমনকি পাকিস্তান আন্দোলনের সাথেও ছিলেন তাঁদের কাছ থেকে শুনে এবং আমার জ্ঞানের সীমায় যা এসেছে সেসব বই পড়ে আমি বুঝার চেষ্টা করি মুক্তিযুদ্ধকে। এছাড়া আরেকটা উৎস আছে, আমরা যারা সেসময় ছিলাম না কিন্তু সেসময়ের মানুষগুলোর আচরণের রূপকথা শুনেছি, তাদের পরবর্তী ৪০ বছরের আচরণ আমারে সামনে রেখে সিদ্ধান্ত নিতে চেষ্টা করি। আনক কিছুই মিলে না। যা হোক, আমি প্রত্যক্ষ প্রমাণে বিশ্বাসী।আমাকে গলা কেটে ফেললেও আমি আজকের চোরকে গতকালকের ভালো মানুষ হিসেবে মেনে নিতে পারি না এবং বিপরীতটাও।

১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯

একটু স্বপ্ন বলেছেন: আপনার বাস্তববাদিতা ও চিন্তার ধরন সুন্দর। তবে আপনার এই সুন্দর কথাটির... 'আমাকে গলা কেটে ফেললেও আমি আজকের চোরকে গতকালকের ভালো মানুষ হিসেবে মেনে নিতে পারি না..' প্রেক্ষিতে বলতে চাই, আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু চোর, ডাকাত, ছিনতাই সহ সর্বস্তরের মানুষই অংশ নিয়েছিল। আমি মেজর কামরুল হাসানের লেখা একটি বইয়ে (জনযুদ্ধের গণযোদ্ধা) পড়েছিলাম একজন অসাধারন মুক্তিযোদ্ধার কথা যিনি পেশায় চোর ছিলেন। তাই বলে কি দেশের স্বাধীনতায় উনার অবদানকে ছোট করে দেখার সুযোগ আছে? আমার বেশ কয়েকজন আত্বীয় আছেন যাঁরা মুক্তিযোদ্ধা ছিলেন অথচ তাঁদের চেয়ে কম ঝামেলার মানুষ এদিকে পাওয়া যাবেনা, তাই বলেতো উনার অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। নাকি ভিন্নমত আছে এ বিষয়ে?

আপনার জন্য অশেষ শুভকামনা।

১২| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:২১

কলম.বিডি বলেছেন: একটু খেয়াল করেন আমি আজকের চোরকে গতকালকের ভালোমানুষ বলেছি, আজকের ভালোমানুষকে গতকালকের চোর বলিনি। পার্থক্যটা বুঝেছেন?

২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:২২

একটু স্বপ্ন বলেছেন: আপনার গুছানো মন্তব্য কেন বুঝবোনা ভাই? আপনি বলেছেন... 'আমাকে গলা কেটে ফেললেও আমি আজকের চোরকে গতকালকের ভালো মানুষ হিসেবে মেনে নিতে পারি না এবং বিপরীতটাও।'

যদি ভুল না বুঝে থাকি, "চোর" শব্দ দিয়ে আক্ষরিক চোর না বলে মন্দ মানুষ বুঝিয়েছেন, তাইনা? আর "এবং বিপরীতটাও" দিয়ে আজকের ভালমানুষকে গতকালের মন্দমানুষ ছাড়া আরকিছু কি বুঝানো হয়েছে? আমার ভুল হতেই পারে, কিন্তু কোন যায়গাটা বুঝতে ভুল করলাম একটু বলবেন দয়াকরে?

১৩| ২৪ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৫

কলম.বিডি বলেছেন: আপনি মনে হয় আমার চিন্তাধারা ধরতে পেরেছেন এজন্য বারবার আসি। একটু খুলেই বলি। যুদ্ধের নয় মাসে কে কি করেছেন এসব অনেক জায়গা থেকেই জেনেছি, বইপত্র থেকে তো অবশ্যই আমার পরিবারের সদস্যদের কাছ থেকেও যারা চাক্ষুস সাক্ষী। বর্তমানের কিছু মানুষ যারা দেশমাতৃকাকে লুটেপুটে খাচ্ছে তাদেরকে ৭১ এর হিরো আমি ভাবতে পারিনা,আমার বিবেক সায় দেয় না। কারণ ৯মাস দেশের জন্য যুদ্ধ করা মানুষ কখনো এভাবে ভোল পালটে বুভুক্ষের মত আচরণ করতে পারে না। এরা যুদ্ধ করেছে নাকি জানি না, করলেও মুক্তিযোদ্ধা বলবো না আমি, যতই সার্টিফাইড হোক না কেন!
আবার, মুক্তিযুদ্ধের সময়ে যারা রাজনৈতিক কারণে যুদ্ধের বিপক্ষে ছিলেন, তাদের পরবর্তী ৪০ বছরের পারিবারিক,সামাজিক জীবনের ওপর চোখ রাখলে তখনকার অনেক মিথকে বিশ্বাস করা যায় না।

২৪ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪২

একটু স্বপ্ন বলেছেন: খুব সুন্দর আপনার চিন্তা। আমার বিশ্বাসের বজায়গাটিও আপনার মতোই। কষ্ট করে আমার এ তুচ্ছ ব্লগটিতে মন্তব্য করছেন,তাই কৃতজ্ঞতা অশেষ.. ভাল হোক।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৯

ধ্রুব অন্যকোথাও বলেছেন: Dr.bhuian monoar kabir এর ২টা বই আছে জামাতের ও আর্মি পলিটিক্স এর উপর ওগুলো অনেক হেল্পফুল

০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৬

একটু স্বপ্ন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই বইটির নাম দেয়ার জন্য। সংগ্রহ করার চেষ্টা করব।

ভাল হোক আপনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.