নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে স্বপ্ন ঘুম কেড়ে নেয় সেটাই আসল স্বপ্ন!

একটু স্বপ্ন

লেখালেখির গোপন এক আগ্রহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি দীর্ঘকাল। স্বল্পোদ্যোগী হওয়ায় সে আগ্রহ আর আলোর মুখ দেখেনি। একদিন হঠাতই মনে হলো বুড়ো হয়ে যাচ্ছি.. এ জন্মে হয়তো আর লেখাই হয়ে উঠবেনা, এরচেয়ে ঝুঁকি নেয়া যাক। দেখা যাক একটু স্বপ্ন! ফেইসবুক: http://www.facebook.com/morshedkhan65

একটু স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

প্রেয়সীকে চিঠি - ০১

১৪ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৭

'ভালবাস আমাকে? কতটা ভালবাস ? ... ?'



প্রশ্নবাণে বারবার জর্জরিত হয়েছি, মুখফুটে বলতে পারিনি কিছু। অথচ বলতে চেয়েছি কতকিছু। সেবার দু'সপ্তার কাজে দূরে গিয়েছিলাম। রাতগুলো যেন কাটতেই চাইতোনা। গলা উপচে বেরিয়ে আসতো কথা। সেই কথার ভেতর ইনিয়ে বিনিয়ে থাকতো তোমার শহস্র টন ওজনবিশিষ্ট প্রশ্নের উত্তর...



'... একটা প্রতীক্ষার কাল আর একটা বিলাসী কল্পনা ব্যাস্তানুপাতে সম্পর্ক বজায় রেখেছে। এ সম্পর্কেরও রয়েছে একটা আনন্দময় সমাপ্তি। এ আনন্দ ছোট-খাটো দু'টি মানুষের জন্যই কেবল প্রবল, অন্যের কাছে হয়তো বৈশিষ্টহীন। প্রতীক্ষার সুবিধা হলো, এটা শেষ হয়, অন্তত শেষ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আর বিলাসী কল্পনারও সুবিধা আছে, এটার কোন শেষ নেই। এর জন্ম হয়েছে শুধু বেড়ে যাওয়ার জন্যই। এ'দুটো সুবিধাই এখন আমার।'



'একটা ছাদ। চারটা দেয়াল। ছাদের নীচে অপেক্ষা। সময়কে অনুরোধ.. "একটু দ্রুত চলনা বাবা"। কথা না রাখার আনন্দে সময় ধীরে চলে।.. তবুও একটা সময়ের ক্ষন আসেই, স্থানিক দূরত্ব হয় তুচ্ছ, পরাভূত। দেখা দেয় দুটো স্বপ্নালু চোখ, দুটো কলিতে রাজ্যের স্বপ্নের আনাগোনা, কোমল হাত দুটোর অস্থিরতাও অনিবার্য সহনীয় হয়। কঠোর দু'টো হাত এগিয়ে যায় আলিঙ্গনে। আর কানেকানে বলে, এভাবেই বাঁচতে শেখ.. বলতো, আমরা শিখিনি বাঁচতে? "ধুকপুক" হৃদয়টার একটু বেশীই ব্যাস্ততা তখন, চারদিকে রক্তের যোগানটা একটু বেশীই দিতে হয়। মস্তিস্কের কোন এক রহস্যময় অংশে ঘটে গেছে ততক্ষনে ছোট্ট ঘটনা। কাজ হয় বিস্তর। কয়েক কোটি কোষ প্রবল অশান্ত হয় পরম শান্ত হওয়ার লক্ষ্যে। কালে বাড়ে শান্তি, তৃপ্তি, আনন্দ, সুখ। আর কমে চাপ, তাপ, দীনতা, রাগ, অভিমান। আসে দর্শন, "গ্রহটা মন্দ নয়!"। সময় চলে দ্রুত। আবার অনুরোধ করি, "সময়, একটু ধীরে চলনা বাবা"। একটু হেসে সময় দ্রুত গড়িয়ে চলে।'



'তুমি জান কখনও আমি ভাব-ভালবাসার কথা বলিনা, বলতে পারিনা আসলে। যে কথাগুলো কোন অজ্ঞাত উপায়ে বলা হয়েই যায় সেগুলোকে লিখে বা দলিল বানিয়ে কাজ কি। বরং যে কথাগুলো কোনভাবেই বলা হয়ে উঠেনা অথচ না বলারও শক্তি নেই সেগুলোই নাহয় বলে ফেলি। যেমন, তোমাকে বলা হয়নি তুমি আমার সুর, তোমাকে ছাড়া আমার সব গানই বন্ধ, একদম বেসুরো। বেসুরো জীবন কিভাবে চলে বলো। তোমার স্পর্শ আমার ভেতর তৈরী করে শত রাগিনী, যেভাবেই হোক সবসময়ই তুমি আমাকে কোননা কোনভাবে একটু ছুঁয়ে থেকো। কি থাকবেনা ছুঁয়ে, আমাকে বেসুরো হওয়ার হাত থেকে বাঁচাতে?'



মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৭

মাধব বলেছেন: চিঠি ভাল লেগেছে।

১৪ ই আগস্ট, ২০১২ রাত ৯:০২

একটু স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ চিঠিটি পড়বার জন্য। শুভকামনা..

২| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!

সুন্দর চিঠি!:)

১৪ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫৪

একটু স্বপ্ন বলেছেন: তেমন কিছুই যে হয়নি তা আপনার অতি ভদ্রতাসূচক মন্তব্য দেখেই বুখেছি...
যাইহোক মজা করলাম.. অনেক ধন্যবাদ পড়ার জন্য.. ভাল থাকুন

৩| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৯

কবি ও কাব্য বলেছেন: ভালো লাগলো। এই রকম চিঠি আকারে আমার ব্লগে গেলে আমার লিখা কিছু গল্প পাবেন।
শুভ কামনা রইলো।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১৪

একটু স্বপ্ন বলেছেন: সত্যিই যদি আপনার ভাল লেগে থাকে সেটা হবে আমার জন্য সত্যিকার আনন্দের।

আপনার লেখা আমি অবশ্যই পড়তে আগ্রহী। দয়াকরে সুনির্দিষ্ট লিংক দেয়া কি সম্ভব ভাই? অনেক ধন্যবাদ.. :)

৪| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৩

মাস্টার বলেছেন: ভালো লিখেছেন। চিঠি কি পোস্ট অফিস পর্যন্ত গিয়েছে? ;)

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৩

একটু স্বপ্ন বলেছেন: মাস্টার সাহেব, প্রেয়সীকে কিছু একটা লিখে চিঠি পোষ্ট করেননি এমন পুরুষ কি আছে এ মূলুকে? :P
তবে প্রেয়সীকে চিঠি সংক্রান্ত যে সিরিজটি লেখার মনোবাসনা পুষছি সেটি নিয়ে একটু রহস্য থাক। এগুলো হতে পারে সত্যিকার চিঠি, হতে পারে একদমি কল্পিত এমনকি দুটোর মিশেল.. :D
সুন্দর মন্তব্য করে উৎসাহ দিয়েছেন, ধন্যবাদ আপনার প্রাপ্য।

৫| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৫৯

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:


যেভাবেই হোক সবসময়ই তুমি আমাকে কোননা কোনভাবে একটু ছুঁয়ে থেকো
সুন্দর এই লাইনটাই তো অনেক কিছু বলে দেয় ----চলুক

১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪১

একটু স্বপ্ন বলেছেন: অস্পর্শিত এ স্পর্শই আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখে। আমরা করে যেতে পারি নৈমিত্তিক সব আয়োজন। যাইহোক, ছোট্ট একটি চিঠি থেকে একটি লাইন "পিক" করার মতো পাওয়া গেল এটাই অনেক উৎসাহের। অনেক ধন্যবাদ আপনাকে.. :)

৬| ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৪

লেখাজোকা শামীম বলেছেন: আহারে ! এখন আর চিঠির যুগ নাই।

থাকলে কত না ভালো হত

১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৪

একটু স্বপ্ন বলেছেন: কিন্তু কিছু মানুষকি তবু ছেড়ে কথা কয়? তাঁরা চিঠি পেয়েই ছাড়ে.. :)

সময় করে হালকা লেখা পড়ার জন্য অনেক কৃতজ্ঞতা শামীম ভাই।

৭| ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৬

সান্তনু অাহেমদ বলেছেন: খুব ভালোলাগলো আপনার চিঠি।

শুভ কামনা রইল।+

১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৮

একটু স্বপ্ন বলেছেন: আপনার জবাবের ধরনটি এমন যে মনে হলো সত্যি সত্যিই ভাল লেগেছে আপনার। অনেক কৃতজ্ঞতা ভাই। ভাল থাকুন প্রতিদিন..

৮| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ৩:০৫

ফারাহ দিবা জামান বলেছেন: যে কথাগুলো কোন অজ্ঞাত উপায়ে বলা হয়েই যায় সেগুলোকে লিখে বা দলিল বানিয়ে কাজ কি। বরং যে কথাগুলো কোনভাবেই বলা হয়ে উঠেনা অথচ না বলারও শক্তি নেই সেগুলোই নাহয় বলে ফেলি ।

কল্পনায় হোক , কিনবা বাস্তবে ,
সে সত্য ,
সময়ের কোন একটা অংশে ,
মনেতে রাজত্ব তার ,
নিজেরই অজান্তে ,
দেখায় অথবা অদেখায়,
পাওয়ায় - না পাওয়ায় ,
জগতে কিনবা অজগতে ,
সে থাকে ,
মনের সবটুকু কোল জুড়ে ,
তার বসবাস ।

লেখার মাঝে গতি , সাবলীলতা , প্রেম ও স্বপ্ন আছে .।.।.।.।।।
ভালবাসার প্রয়োজন গুলোও কিন্তু তাই ।
অনেক ভাল লাগল ।

১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬

একটু স্বপ্ন বলেছেন: মাঝে মাঝে কি মনে হয় জানেন? আপনার হয়তো একটি কোর্স করা আছে "অন্যের মন ভাল করিবার সহজ উপায়" জাতীয় কোন কোর্স। কি সুন্দর করে আপনি মন্তব্য করেন, মিথ্যাচারের ধার দিয়েই যাননা অথচ প্রাপকের মনে হতে থাকে.. "এতো প্রশংসার যোগ্যকি আমি?"

আপনার এ অনন্য গুণটি বেঁচেবর্তে থাকুক। আর আপনার চারপাশ থাকুক আলো ঝলমলে, সর্বদাই। :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

একটু স্বপ্ন বলেছেন: আপু, আপনি কি হারিয়ে গেলেন?
কিসের এত অভিমান আপনার, কার প্রতিইবা?

৯| ১৭ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৭

শিপন মোল্লা বলেছেন: চিঠি গুলি অনেক বড় হেবে, পড়তে পড়তে সকাল দুপুর রাত্রি নেমে যাবে। সুন্দর লিখছে ভাই।

১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০০

একটু স্বপ্ন বলেছেন: আপনি এতো সুন্দর করে উৎসাহ দিতে পারেন? মনে হচ্ছে এ চিঠির ধারাবাহিকতা বজায় রাখা যেতেই পারে। আর কেও না পরুক আপনি অন্তত পড়বেন। প্রশংসাটি গ্রহন করলাম, পাশাপাশি অনেক কৃতজ্ঞও হলাম। ভাল হোক..

১০| ১৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৯

ফারাহ দিবা জামান বলেছেন: আপনার উত্তরটি আমার জন্যও বেশি হয়ে গেল ।
আসলেই আমি এর যোগ্য ?
জানি না ।
তবে আমারও মন ভাল হয়ে গেল ।
এই কোর্স সম্ভবত আপনারও করা আছে ।
চিঠির ধারাবাহিকতা চাই ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৯

একটু স্বপ্ন বলেছেন: আমার ধারনা বীরজনতা আমার বক্তব্য সমর্থন করবে। :)
ঈদের ছুটির পর চিঠির ধারাবাহিকতার উদ্যোগ নেব.. সবার ঈদ হোক সর্বোচ্চ আনন্দের!

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১০

শ্রাবণ জল বলেছেন: আমি জানিনা আমার কথা কিভাবে নেবেন।


আমি খুব আগ্রহ নিয়ে পড়েছি লেখাটা।

আমার এটাকে চিঠি মনে না হয়ে ডায়রির লেখা মনে হল। যেখানে নিজের মনের কথা গুলো অনেকটা নিজেকেই শোনানো হয়।

চিঠি গুলো ঠিক এমন হয় কি?

আমার মনে হয়, প্রিয় মানুষকে লেখা চিঠি এমন হওয়া উচিৎ যা পড়লে তার চোখে জল আসবে,তার মনে হবে আর একটা লাইন বেশি কেন লিখলনা!!


এভাবে বলা হয়ত ঠিকও হলনা। কিন্তু আপনি যেহেতু একটা ধারাবাহিকতার কথা বলেছেন, তাই মনে হল এই কথা গুলো বলা উচিৎ যাতে পরবর্তী লেখাগুলো একটু আলাদা হয়।


০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৪

একটু স্বপ্ন বলেছেন: আমি আপনার মন্তব্য খুব ভালভাবে নিয়েছি। বিশেষ করে আপনার মন্তব্যের এ অংশটি অসাধারণ.. 'প্রিয় মানুষকে লেখা চিঠি এমন হওয়া উচিৎ যা পড়লে তার চোখে জল আসবে,তার মনে হবে আর একটা লাইন বেশি কেন লিখলনা!!' । কিন্তু মুশকিল হচ্ছে এ অংশটি বাস্তবায়ন খুব সহজ কাজ হবেনা আমার জন্য। যেহেতু প্রত্যেক মানুষের আবেগের দুয়ার এক চাবিতে খুলেনা আর তাই হয়তো একটি চিঠি দিয়েও সব পাঠকের হৃদয়ে ওই অনুভূতিটি তৈরী করা যাবেনা। অবশ্য আমার ভুলও হতে পারে, কেও হয়তো সত্যিই পারবেন।

আমি শুধু চেয়েছিলাম, চিঠিটি হোক প্রচলিত ঘরানার বাইরে। কিন্তু সামর্থের সীমাবদ্ধতাটুকুতো আর ইচ্ছের সাথে যায়না। আমি জানিনা পরেরটাতে কাঙ্খিত পরিবর্তন কতটা কার্যকরভাবে আনতে পারবো। চেষ্টা যে করবো এতে সন্দেহ নেই। :)

ভাল হোক, নিরন্তর।

১২| ১১ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: খুব ভাল লাগল। আমারও লিখতে মন চাচ্ছে, কিন্তু কাকে লিখব? হা হা।

১২ ই নভেম্বর, ২০১২ রাত ২:২১

একটু স্বপ্ন বলেছেন:
প্রেয়সীকে চিঠি লেখার চর্চা আমার কখনও হয়ে উঠেনি। আমার অতি হিসেবী মন অনুমোদন দেয়নি তেমন কিছু লেখার। আর যখন সত্যিকার প্রেয়সী এসে হাজির হলেন, লেখার প্রয়োজনীয়া গেল কমে.. তারপও অল্পবিস্তর লেখার সুযোগ হল তারই চাপে.. তাই তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার..

চিঠি লেখার মানুষ পাচ্ছেন না? ব্লগের বিশাল ময়দানে সহস্র প্রিয়মানুষের জন্য লিখুন। এক চিঠিতে আনন্দ ছড়িয়ে পড়ুক অযুত হৃদয়ে.. :)

১৩| ১১ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৬

সুপান্থ সুরাহী বলেছেন:

ভাল লাগল!
আর আমি অবশ্য সবসময় চিঠি পড়তে ভাল পাই...........

১২ ই নভেম্বর, ২০১২ রাত ২:২৩

একটু স্বপ্ন বলেছেন:
আপনার ভাললাগায় কৃতজ্ঞতা।
চিঠি পড়তে আপনার ভাললাগে জেনে উৎসাহ বোধ করছি ভাই। সলজ্জভাবে জানাতেও চাইছি, দ্বিতীয় চিঠি খানাও আজ পোষ্ট করেছি..

ভাল হোক আপনার।

১৪| ১৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫২

মেহেরুন বলেছেন: ৫ম ভালো লাগা। এত সুন্দর করে চিঠি সবাই লিখতে পারে না। আজকের এই ডিজিটাল যুগেও চিঠির আবেদন আগের মতই আছে কেন যেন মনে হয়।

ভালো থাকবেন ভাইয়া।

১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৩

একটু স্বপ্ন বলেছেন:
আচ্ছা আপনি এত সুন্দর করে উৎসাহ কিভাবে দেন বলুনতো? মনে হয় আপনি খুব দরদী ধরনের মানুষ....

আরেকটা কথা.. আপনার মতই অনেকে দেখি চতুর্থ বা পঞ্চম ভাললাগার কথা বলে। এটা কি ভাললাগার মাত্রা বুঝাতে? তবে আপনার যে লেখাটি ভাল লেগেছে এতেই আমি খুশী, মাত্রা যাই হোকনা কেন.. :)

আজকের এই ডিজিটাল যুগেও চিঠির আবেদন আগের মতই আছে কেন যেন মনে হয়।
একদম ঠিক। আমি ফেবুতে এবিষয়ে একটা স্ট্যাটাস দিয়েছি, পড়ে দেখুন..

Click This Link

১৫| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১২

মেহেরুন বলেছেন: কিছুটা দরদী বলতে পারেন আবার আবেগিও বলতে পারেন। ভালো লাগা ব্যাপারগুলো আসলে একেক জনের কাছে একেক রকম। যেমন চিঠি লেখার ব্যাপারটা আমার অনেক ভালো লাগে কিন্তু আমাকে জীবনে কেউ চিঠি লিখে নি।আমি নিজেও লেখার কাউকে পাই নি। হয়তো পেলেও সে চিঠি লিখার মানে বুঝত না। সে যাই হোক, আনার ফেসবুক এর ট্যাটাস পড়ে আমার ব্যাপক ইচ্ছা থাকা সত্তেও লাইক দিতে পারলাম না :(( :((
কারো মন জয় করতে হাজার টাকা লাগে না, সুন্দর করে দুইটা কথা লিখলেও হয়। সবাই এটা বুঝে না, সবাই এটা করেও না।

শুভকামনা রাশি রাশি। ভালো থাকবেন সবসময়। পরের চিঠি্র অপেক্ষায় রইলাম :) :) :)

১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৮

একটু স্বপ্ন বলেছেন:
লাইক দিতে না পারলেতো খারাপ লাগারই কথা.. এক কাজ করতে পারেন কিন্তু... ফেবুর ফ্রেন্ডলিষ্টে ঢুকে স্ট্যাটাসটি লাইক দিয়ে আবার আনফ্রেন্ড করে দেবেন। আইডিয়াটা কেমন? :P

তৃতীয় চিঠিটি কবে লিখতে পারব জানিনা.. আমি খুব ধীর গতির লিখিয়ে.. হা হা হা..

চিঠি লেখার মানুষ পাননা এটা কোন কথা হলো। লিখে ফেলুন চারপাশের কোন মানুষকে যাকে আপন মানুষ মনে হয়.. হতে পারেন তিনি আত্মীয় বা অনাত্মীয়, কি এসে যায়..

নিরন্তর শুভইচ্ছা..

১৬| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪২

মেহেরুন বলেছেন: hahaha....idea mondo na :p

১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫২

একটু স্বপ্ন বলেছেন:
হা হা হা... :D :P

১৭| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০২

মেহেরুন বলেছেন: kauke likhi ni eta puropuri thik na..ekbar khub kacher ek frnd k likhechilam...i think se sara jibon e eto sundor chithi pore ni..infact eksomoy vabtam jokhon biye korbo tokhon week a akbar amr husband k ekta kore letter likhbo..jate tar proti amr sob valo laga ar kharap laga gulo likha thakbe...ekhon obossho eta vabi na keno jeno..

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৪৯

একটু স্বপ্ন বলেছেন:
কাছের ওই বন্ধুটি কি ছেলে ছিল? সেকি অবশেষে হয়ে উঠতে পারেনি একান্ত আপনজন?

বিয়ের পর প্রিয়মানুষটিকে সপ্তাহে একটি চিঠি লেখার পরিকল্পনাটি তো খুব সুন্দর ছিল। এভাবেতো ভেবে দেখা হয়নি! আহা.. বাদ দিলেন কেন? এখনও কি আবার শুরু করা যায়না?

অনেক শুভকামনা..

১৮| ১৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৫

মেহেরুন বলেছেন: bondhu chele hok ba meye..se to shudhui bondhu..:) week a ekta letter likhar porikolpona puropuri bad dilam na...age obostha bujhe dekhte hobe..then decide korbo ki kora jay :)

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০১

একটু স্বপ্ন বলেছেন:
কেন বন্ধু কি কখনও শুধু বন্ধুত্বকে অতিক্রম করে যায়না? অনেকেরই যায় কিন্তু এবং তা দোষেরও নয়.. :) আবার বন্ধু সারাজীবন শুধু বন্ধু থাকলেও আপত্তি নেই..

সাপ্তাহিক পরিকল্পনাটির জন্য শুভকামনা থাকছে.. :)

১৯| ১৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৫

মেহেরুন বলেছেন: bondhu chele hok ba meye..se to shudhui bondhu..:) week a ekta letter likhar porikolpona puropuri bad dilam na...age obostha bujhe dekhte hobe..then decide korbo ki kora jay :)

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২

একটু স্বপ্ন বলেছেন:
একই জিনিস দুবার চলে এসেছে.. :)

২০| ১৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৪

রোজেল০০৭ বলেছেন: চিঠি লিখায় এবং পড়ায় অন্যরকম একটা অনূভুতি কাজ করে। যা এই যুগে আর তেমন পাওয়া যায় না।

চিঠিতে ভালো লাগা সহ +++++

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৬

একটু স্বপ্ন বলেছেন:
চিঠি লিখায় এবং পড়ায় অন্যরকম একটা অনূভুতি কাজ করে। যা এই যুগে আর তেমন পাওয়া যায় না।
একদম ঠিক। পূর্ণ সহমত।

আপনার ভাললাগায় অনেক আনন্দিত।
চিঠি নিয়ে আমার ফেবু স্ট্যাটাসটি দেখতে পারেন.. :)

Click This Link

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৪

এসএসনাসরীন বলেছেন: আপ্নার দুটো চিঠিই সুন্দর

০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

একটু স্বপ্ন বলেছেন:
চিঠি আপনার পছন্দ হয়েছে এরচেয়ে আনন্দ আর কি হতে পারে আমার.. :)

চিঠি লেখা নিয়ে ফেবুতে আমার একটা স্ট্যাটাস ছিল। একটু ফানি টাইপের লেখা.. দেখুনতো কেমন..

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.