| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুমপায়ী যেমন জানে না
সিগারেটকে সে নয়,
সিগারেটই পোড়াচ্ছে তাকে।
তুমিও জানো না আমি তোমাকে নই,
তুমিই পোড়াচ্ছ তোমাকে।
সাত জনমের হলি খেলা শেষ হলে,
আর জনমের ভন্ডের মাথায় উঠে পতাকা,
ক্ষুধার্ত বাজের মত খুজে চলে শিকার।
যদি কোনোদিন থেমে যায় রথের চাকা,
যদি কোনোদিন নিভে যায় প্রমিথিউসের আগুন,
সেদিন আবারো ডেকো আমায় --
হয়তো সেদিন দ্বগ্ধ ছাইয়ের মধ্য থেকে জন্ম নিতে পারে --
ভালবাসার ফিনিক্স।
©somewhere in net ltd.