| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফড়িং তিড়িং বিড়িং
"আমি নিজের কাছে অপরিচিত এবং এটা আমাকে দুঃখ দেয়" -এটা কবে লিখেছিলাম জানিনা। তবে আর আমার নিজেকে জানার কিছু নেই, একজন ভীতু, মূর্খকে চেনার মধ্যে কোন সফলতা নেই।
মেয়েরা কেন প্রশংসার কাঙাল হয়?
প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। কিন্তু আমি অভিজ্ঞতায় দেখেছি মিথ্যা প্রশংসা করে হলেও মেয়েদের খুব সহজেই দুর্বল করা যায়, যদিও সে জানে এসব সত্য নয় তবুও অজান্তেই খুশি হয়। প্রশংসা শুনলে অনেক মেয়ে উপরে খুব শক্ত হবার অভিনয় করে কিন্তু একাকী মুহূর্তগুলোতে সে বারবার প্রশংসার কথাগুলো ভাবে। খুব কুৎসিত একটা মেয়েকে যদি কোন মানুষ বলে তোমার চোখ বা দাঁত সুন্দর, সে বাসায় ফিরেই আয়নায় নিজেকে দেখবেই দেখবে। সেদিন ঘণ্টার পর ঘণ্টা সেটা নিয়ে ভাববে। কিন্তু ছেলেরা কি এমন করে? বোধহয় না। আমি অনেক মহিলাকে দেখেছি যদি বলা হয় আপনি খুব অতিথিপরায়ন, সে এরপর মেহমান এলে দ্বিগুন-তিনগুন আপ্যায়ন করে, কিন্তু পুরুষ মানুষকে এসব বলে লাভ নেই, সে অবশ্যই চিন্তা করবে দ্বিগুন আপ্যায়নে দ্বিগুন খরচ।
কেন স্বামী আর আগের মত রুপের প্রশংসা করে না এটা ভেবে মেয়েরা কতইনা কষ্ট পায়, রুপচর্চা করে সময় শেষ করে দেয়, কিন্তু ছেলেরা তো প্রশংসার অপেক্ষা করে না সেভাবে!
তাহলে বাস্তব বুদ্ধি কি মেয়েদের মাঝে কম? মেয়েরা কি ছেলেদের চেয়ে বেশি দিবাস্বপ্ন দেখে?
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০
দুর্বৃত্ত_আমি বলেছেন: good point, good observation.