| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফড়িং তিড়িং বিড়িং
"আমি নিজের কাছে অপরিচিত এবং এটা আমাকে দুঃখ দেয়" -এটা কবে লিখেছিলাম জানিনা। তবে আর আমার নিজেকে জানার কিছু নেই, একজন ভীতু, মূর্খকে চেনার মধ্যে কোন সফলতা নেই।
মুরুব্বিরা উপদেশ দিয়ে বলেন, তারুণ্যের শুরুর দিকের বয়স নাকি ভয়ংকর!বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট করার জন্য যেন শরীরের সমস্ত হরমোন উঠেপড়ে লেগে যায়! হৃদয় যুক্তি মানে না, বাছবিচার করে না, ফর্সা মেয়েগুলার বিড়ালের মত মায়াবী চোখে নিগ্রোর মত কালা ছেলেগুলা কি এক যাদুকরী বলে মায়াবী হয়ে ধরা দেয়, আর ছেলেদের তো কথাই নেই মেয়ে হলেই হল! তাই গুরুজনেরা এ সময় একটু টাইটের ভিতর রাখার চেষ্টা করেন। তারপর বয়স বেড়ে ২১/২২ হলে তারা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভাবেন ছেলেমেয়েরা বড় হয়েছে, আর ভুল করবে না।
কিন্তু তারা হয়ত জানেন না জীবনে আরেকটা ভুল করার বয়স আসে ২৮/২৯ বছরের পর। যারা সারাজীবন ভালোভদ্র বাচ্চা হয়ে থাকে, ঠিকঠাক মানুষ পাবে এই আশায় তারুণ্যের সবটুকু সময় পার করে দেয়, এসময় এসে পৃথিবীর সমস্ত দর্শন এসে তার কানের কাছে রেকর্ড বাজায়, "একটাই জীবন, Perfect কাউকে পাবার স্বপ্নে বিভোর থেকে কাউকেই বুঝি আর পাওয়া হল না। কারো হাত ধরে কখনো লাল সূর্যাস্ত দেখা হল না, কারো মিষ্টি ফোনের শব্দে সকালের ঘুম ভাঙল না!"
ব্যস, ভুলের রাস্তায় প্রথম পদক্ষেপ ফেলা। এরপর যেন কাউকে পেলেই হয় এমন অবস্থা, যেন জীবনভরের জমানো কথা কাউকে আর না বলা হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে।
হাস্যকর হলেও এটা সত্য ছেলেমেয়েদের ধরেবেধে রেখে প্রথম ভুল থেকে দূরে রাখা গেলেও দ্বিতীয় ভুল প্রতিরোধের একটাই ওষুধ, "সময়মত বিয়ে"।
আমরা সবাই একদিন মা-বাপ হব এবং আশা করছি সবাই বাচ্চাকাচ্চার মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে পারব! সময়মত বিয়ে দেব।
২|
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮
ডিজিটাল বোকা বলেছেন: সব ছেলেই সময় মত বিয়ে করতে চায় । কিন্তু আমার প্রশ্ন হচ্ছে .......
কোন মেয়ে বা মেয়ে পরিবার কি আছে প্রতিষ্ঠিত নয় এমন ছেলেকে বিয়ে করবে বা মেয়ে বিয়ে দিবে ????
একটা ছেলে পড়ালেখা শেষ করে, প্রতিষ্ঠিত হতে ২৮-৩২ বছর চলে যায়, তার পর বিয়ে ।
এজন্য আমাদের সমাজ ব্যবস্থাই দায়ী। আমরা যদি আমাদের ধর্ম টাকে ঠিক ভাবে মানতাম তাহলে এমন হত না। আমাদের সমাজে ১৬-১৮ বছরের ছেলে-মেয়েরা যদি প্রেম করে নষ্টামি করতে পারে । তাহলে সমাজ কেন এই বয়সে তাদের বিয়ের অনুমতি দেয় না ????
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭
খেয়া ঘাট বলেছেন: চিন্তা অনেকাংশে ঠিক আছে।