| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফড়িং তিড়িং বিড়িং
"আমি নিজের কাছে অপরিচিত এবং এটা আমাকে দুঃখ দেয়" -এটা কবে লিখেছিলাম জানিনা। তবে আর আমার নিজেকে জানার কিছু নেই, একজন ভীতু, মূর্খকে চেনার মধ্যে কোন সফলতা নেই।
এই মহাকাশে সম্ভবত একটি মেয়েও নেই যে কোন না কোনদিন তার সংসারের স্বপ্ন দেখেনি। চরম কষ্ট পাওয়া কিশোরী মেয়েটিও কান্নাকাটি করে ঘুমাতে যাবার আগে কল্পনায় একটি মায়াময় মানুষের বুকে সব অভিমান জমা দেয়।
আমি বরাবরই স্বপ্নবিলাসী। ভাবতে ভালো লাগে বিশাল বড় এক বিল্ডিংএর দোতলার ছোট্ট ভাড়া করা এক ফ্লাটে শুরু হয়েছে আমার সংসার। একদম হাড়িপাতিলহীন থেকে শুরু করা। প্রতিদিন সন্ধ্যায় রিকশা করে ঘুরতে বের হব আর টুকটাক করে কেনাকাটা করব। জানালার পর্দা, বিছানার চাদর, ফুলের টব, কাপ পিরিচের design. . . মিলেমিশে চয়েস করা, আর চয়েসে না মিললে ঝগড়াঝাটি করে আমার পছন্দটাই পাকাপাকি করা! কারণ তার পছন্দের উপর একআনাও ভরসা করা উচিত্ না! নিজেরা রেসিপি আবিষ্কার করে একেকদিন এক কিম্ভুতকিমাতার খাবার রান্না করা, মাসের দুটো দিন একটুবা বাইরে খেতে যাওয়া।
রাত জেগে জেগে ভবিষ্যতের দুর্ভাবনা করা,বাচ্চাকাচ্চাদের নাম ঠিক করা. . . ফাহিম, আবির, রুপকথা. . . . পূর্ণিমায় বাড়িওয়ালার কাছে ঘ্যানঘ্যান করে ছাদের চাবি হাসিল করে জ্যোৎস্নায় ভিজে ভিজে তার কন্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা, এ পৃথিবীর যান্ত্রিকতা ছাড়িয়ে দুজনার আকাশ দেখা।
বৃষ্টি নামলে সারাটা দিন বারান্দায় বসে বসে বৃষ্টি দেখব। কখনোবা পাগলামি করে হাজারজোড়া কৌতুহলী দৃষ্টি অগ্রাহ্য করে নতুন প্রেমিক-প্রেমিকার প্রথম বর্ষা উদযাপনের মত আবার দুজনে হুডখোলা রিকশায় বৃষ্টিতে ভিজব। হাজারটা ঝামেলাকে গুল্লি মেরে কোন এক সন্ধ্যায় পূর্বপরিকল্পনা ছাড়াই দুটো টিকিট কেটে রওনা দেব কক্সবাজার. . . .
অনেক মমতা আর ভালোবাসায় সাজাব সংসারটা। অনেক বয়স হয়ে যাবে যখন, আমার মেয়েটাও যখন আমার মতন সংসার নিয়ে Status দেবে সেদিনও আমি তার সাথে প্রেমিকার মত High grade এর অভিমান করব, একগাদা গোলাপ না পাওয়া পর্যন্ত ভাঙবেনা যে অভিমান...
২|
২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: একদিনেই এত পোস্ট!
৩|
২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
নীল-দর্পণ বলেছেন: মিষ্টি ![]()
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬
দুর্বৃত্ত_আমি বলেছেন: বাহ!! সুন্দর তো!!