নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর

আমার ছোটবেলাটা বিশাল দুরন্তপনায় কেটেছে। সারাদিন দৌড়াদৌড়ি করাই ছিল আমাদের বন্ধুবান্ধবদের চাকরি। কি করিনি আমি! ধান কেটে ফেলার পর জমিতে মাছ ধরা, সাপের গর্তে লাঠি দিয়ে গুঁতাগুঁতি করা, গাছে উঠে পাখি খুঁজা, ডাংগুলি, সাতচারা, গোল্লাছুট খেলা, পুকুরে ঝাঁপাঝাঁপ

ফড়িং তিড়িং বিড়িং

"আমি নিজের কাছে অপরিচিত এবং এটা আমাকে দুঃখ দেয়" -এটা কবে লিখেছিলাম জানিনা। তবে আর আমার নিজেকে জানার কিছু নেই, একজন ভীতু, মূর্খকে চেনার মধ্যে কোন সফলতা নেই।

ফড়িং তিড়িং বিড়িং › বিস্তারিত পোস্টঃ

ভালো ছেলে

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

অনন্যা,

আজ থেকে আমি খুব ভালো ছেলে হয়ে যাব,

সকাল-বিকাল তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে,

আর সাইকেলের ঘণ্টা বাজাব না।



তুমি আজ থেকে নির্ভয়ে স্কুলে যেও,

আমি আর কখনো রিংকুর দোকানে বসে

তোমার দিকে অপলক চেয়ে থাকব না।



আজ থেকে আমি খুব ভালো ছেলে হয়ে যাব,

বিকেলে মনোযোগ দিয়ে ক্রিকেট খেলব,

তোমাকে দেখতে গিয়ে আর

একটা ক্যাচও মিস্ করব না।



আজ থেকে খুব মন দিয়ে পড়াশুনা করব,

উপপাদ্য-সম্পাদ্যের জায়গায় তোমার নাম এঁকে

পৃষ্ঠা ভরে ফেলব না।



খুব ভালো একটা ছেলে হয়ে যাব,

তোমায় আর কখনো ভালোবাসব না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.