| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফড়িং তিড়িং বিড়িং
"আমি নিজের কাছে অপরিচিত এবং এটা আমাকে দুঃখ দেয়" -এটা কবে লিখেছিলাম জানিনা। তবে আর আমার নিজেকে জানার কিছু নেই, একজন ভীতু, মূর্খকে চেনার মধ্যে কোন সফলতা নেই।
এখন অনেক রাত,
চারদিকে শুধু নৈঃশব্দ্যরা জেগে আছে
আর জেগে আছি আমি. . .
অথচ আমারই পাশে শুয়ে কী গভীর ঘুমে তুমি তলিয়ে,
ঠোঁটের ফাঁকে একটু মুচকি হাসি নিয়ে,
হয়তো কোন সুখস্বপ্নে বিভোর তুমি এখন।
অথচ পঁচিশ বছর আগের কোন এক বিকেলে
হাত ধরে কথা দিয়েছিলে,
"ঈশ্বরের ঘর থেকে রোজ একটা করে স্বপ্ন
কিনে এনে দেব তোমায়"
একটু হেসে প্রশ্ন করেছিলাম,
"তাতেও যদি ঘুম না আসে?"
"হেড়ে গলায় ঘুমপাড়ানি গান শুনাব তবে!"
"তাতেও যদি ঘুম না আসে?"
"সারারাত আকাশ দেখে কাটিয়ে দেব তবে"
কালের স্রোতে সেই তেইশ বছরের তরুণ তুমি,
আজ গম্ভীর বাস্তববাদী এক প্রৌঢ়,
আর আমি ধূসর চুলের এক কিশোরী,
আটকে যে আছি সেই বিকেলবেলাতেই।
২|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০
ফড়িং তিড়িং বিড়িং বলেছেন: ধন্যবাদ :-)
৩|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
দুর্বৃত্ত_আমি বলেছেন: ওরে বাবা!! অত্যন্ত চমৎকার লেখা!!
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস, খুব চমৎকার লিখসেন ||