| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফড়িং তিড়িং বিড়িং
"আমি নিজের কাছে অপরিচিত এবং এটা আমাকে দুঃখ দেয়" -এটা কবে লিখেছিলাম জানিনা। তবে আর আমার নিজেকে জানার কিছু নেই, একজন ভীতু, মূর্খকে চেনার মধ্যে কোন সফলতা নেই।
মাঝে মাঝে তোমাকে নিয়ে
পৃথিবীর বাইরের কোন দেশে চলে যেতে ইচ্ছে হয়,
যেখানে থাকবে না কোন পরিচিত মুখ,
থাকবে না তোমার তথাকথিত ব্যর্থতা মনে করাবার কেউ,
থাকবে না আমার দ্বিধারা আর কোন পিছুটান,
যেখানে যাবে না আমাদের অতীত।
যেখানে থাকব শুধু আমরা এবং আমাদের অনুভূতি,
যেখানে কথা হবে শুধু ,
আমার অভিমান আর তোমার ভালোবাসার,
আমার অশ্রু আর তোমার ঠোঁটের,
আমার চঞ্চলতা আর তোমার প্রশ্রয়ের,
আমার শীতলতা আর তোমার পরম মমতার,
আমার শান্তি আর তোমার ভাবনার. .
যেখানে কষ্ট এসে আহত করবে না তোমার শিশু মন,
কারণ তার আগে দাঁড়িয়ে থাকব আমি।
যেখানে দুঃস্বপ্ন এসে ভাঙাবে না তোমার ঘুম,
কারণ তার আগে দাঁড়িয়ে থাকব আমি।
যেখানে কোন জীবাণু এসে আক্রমণ করবে না তোমার শরীর বা মন,
কারণ তার আগে দাঁড়িয়ে থাকব আমি।
যেখানে সুখ এসে গড়াগড়ি করবে
আমাদের দুপ্রাণের মাঝে,
কবিতায় কবিতায় ভরে যাবে আমার সংসার।।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
দুর্বৃত্ত_আমি বলেছেন: এত বাচ্চাকাচ্চা দিয়ে ঘর ভরলে পা ফেলার যায়গা পাবেন না