| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ শিক্ষাবর্ষে আল-ফিকহ বিভাগের মাস্টার্সের ছাত্র আবদুল কুদ্দুস বুলবুল। বুলবুল জানান, বুকভরা স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় আইনজীবী হব। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস আজ ৯ বছর চলছে এখনও মাস্টার্স পরীক্ষা শেষ করতে পারিনি। ইতিমধ্যে এ বছর চাকরির বয়সও শেষ হয়ে গেছে। সহপাঠীরা পড়াশোনা শেষ করে বহু আগে কর্মজীবনে চলে গেছে। এ লজ্জা রাখি কোথায়। নিজেকে তাই গুটিয়ে রাখার চেষ্টা করি।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ছেলে শামীমের বিচারক হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। তাই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে চান্স পেয়েও শুধু স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়। কিন্তু ছয় বছর পার হলেও অনার্স শেষ বর্ষের পরীক্ষা এখনও শুরুই হয়নি।
এ ছাড়াও ভর্তির জন্য আবেদনকারী প্রায় ৯০ হাজার শিক্ষার্থীও পড়েছে বিপাকে। তাদের আদৌ পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না এ ব্যাপারেও সন্দিহান ভর্তিচ্ছুরা।
(সংগৃহিত)
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
ইমরান সাফওয়ান বলেছেন: এই শিক্ষার্থীরা এখন পুরোই হতাশ...
২|
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
ডিগবাজি বলেছেন: এই সরকার আসার পর থেকেই মারামারি কাটাকাটি চলতেই আছে। আমার ছোট ভাই ও ইকোনোকিক্স এ পড়ে বের হতে পারছে না। জানিনা কবে বের হবে আর কবে কি করবে?
৩|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
ইমরান সাফওয়ান বলেছেন: আপনার ভাইয়ের সম্পর্কে বিস্তারিত শেয়ার করতে পারেন এখানে...
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: হায়