নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিহির মিলন

ইমরান সাফওয়ান

আমার ব্লগ বাড়িতে সবাইকে সাদর সম্ভাষণ ॥

ইমরান সাফওয়ান › বিস্তারিত পোস্টঃ

ন্যাশনাল আইডি কার্ড বা মেশিন রিডেবল পাসপোর্টে তথ্য বিভ্রাট বা অন্য কোন সমস্যা ? সমাধানে যা করনীয়.... (পর্ব-০২/শেষ)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

প্রথম পর্বে মেশিন রিডেবল পাসপোর্টে তথ্য বিভ্রাট বা অন্য কোন সমস্যা ও সমাধানের জন্য যা যা করনীয় সে বিষয়ে পোষ্ট দিয়েছিলাম এই শিরোনামে "ন্যাশনাল আইডি কার্ড বা মেশিন রিডেবল পাসপোর্টে তথ্য বিভ্রাট বা অন্য কোন সমস্যা ? সমাধানে যা করনীয়.... (পর্ব-০১)" প্রথম পর্বের পোষ্টটি পড়তে এখানে ক্লিক করুন!

আজকের এই দ্বিতীয় পর্বে ন্যাশনাল/ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) এর সমস্যা সমাধানে কি করনীয় সে বিষয়ে সামান্য কিছু ধারনা দিব।



জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল আইডি কার্ড একজন প্রাপ্ত বয়স্ক নাগরিকের জন্য অপরিহার্য একটি ডকুমেন্ট। বর্তমানে এর প্রয়োজনীয়তা সর্বক্ষেত্রে স্বীকৃত। ব্যাংকে একাউন্ট খোলা থেকে শুরু করে প্রয়োজনীয় প্রায় সব স্থানে এর প্রদর্শন করতে হয়।



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত ২০১২ সালের ১০ মার্চ খেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলে। প্রচার- প্রচারণার অভাবে এবং তথ্য সংগ্রহকারীরা প্রতিটি বাড়ি বাড়ি না যাওয়ায় অনেক লোকই ভোটার তালিকায় নাম যুক্ত করতে পারেন নি। যার কারণে তারা ন্যাশনাল/ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) সংগ্রহের তালিকা থেকে বাদ পরেন এবং অনেকেই হয়তো এই কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।



আবার অনেকের নাম ভোটার তালিকায় আসলেও (নতুন বা পুরাতন) তাতে তথ্য বিভ্রাট, নামের স্পিলিংয়ে ভূল বা অন্য কোন সমস্যা রয়েছে। যার কারণে তাদের অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা সামনে অনাগত কোন ভোগান্তি অপেক্ষা করছে।



আইন বা নিয়ম যা বলে.....

আমাদের দেশের সরকারী বিধান অনুযায়ী দেশের একজন যোগ্য নাগরিক প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে যে কোন সময় ভোটার হতে পারেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো: শাহ নেওয়াজ বলেন দেশের একজন যোগ্য নাগরিক প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে যে কোন সময় ভোটার হতে পারবেন এবং নাম সংশোধন ও স্থানান্তর করতে পারবেন। (দৈনিক যুগান্তর-২৪.০১.২০১৩)



সমাধানে যা করনীয়....

যাদের ভোটার তালিকায় নাম নিবন্ধন হয়নি তারা যে কোন সময়

নাম নিবন্ধন করতে পারেন নিকটতম জেলা নির্বাচন অফিসে যেয়ে। এ জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজ পত্র নির্বাচন অফিসে দেখাতে হবে।

আর যাদের ন্যাশনাল/ভোটার আইডি কার্ডে (জাতীয় পরিচয় পত্র) তথ্য বিভ্রাট, নামের স্পিলিংয়ে ভূল বা অন্য কোন সমস্যা রয়েছে তারাও এ সমস্যার সমাধান করে সঠিক তথ্য সংযোজন করতে পারেন খুব সহজেই। এ জন্য তথ্য সংযোজনের নির্ধারিত ফরম পূরণ করে নির্ধারিত নির্বাচন অফিসে জমা দিলেই নির্দিষ্ট সময়ের মাঝেই বিনামূল্যে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় তথ্য সংবলিত আইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র)।



ঢাকাবাসীরা ৬৭ নং আগারগাঁয়ের জেলা নির্বাচন অফিসে অথবা ইসলামিক ফাউন্ডেশনের হেড অফিসে অবস্থিত নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

ব্লগার রাইয়ান বলেছেন: গত রাতে আমি আসিফ মহিউদ্দীন এবং আবিদা রুচির মদের আসর নিয়ে পোস্ট দিয়েছিলাম। যেটি মুছে ফেলা হয়েছে।

কিন্তু ছবিগুলো এখনো ফেবুতে রয়েছে।

Click This Link

কিন্তু মডারেশন আমার পোস্টটি সরিয়ে নোটিশ ধরিয়ে দেয়।



শুধু তাই নয়, অত্যন্ত গর্হিতভাবে এই পোস্টটি আমার টাইমলাইনে ঢুকিয়ে দেয়া হয়। সম্মানিত ব্লগারদের উদ্দেশ্যে বলছি মেশিনম্যান লম্পট সাঈদীকে নিয়ে এই পোস্টটি আমি দেইনি। শুধু তাই নয়, কয়েকমাস আগে দেয়া সরস্বতী পূজা সম্পর্কিত একটি পোস্ট ড্রাফটে নেয়া হয়। সুতরাং কারা এসব করছে তা স্পষ্ট।

আমি সাঈদীর পক্ষে নই। আমার প্রশ্ন আসিফের বিপক্ষে থাকলেই কি সাঈদীর পক্ষে থাকা হলো!!!!!!!!!!!!!!


আর আসিফের বিপক্ষে থাকলেই কি মডারেশন নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একজন ব্লগারের একাউন্ট এভাবে ব্ল্যাকমেল করবেন? নিজের লেখা অন্যের একাউন্টে ঢুকিয়ে দেবেন?

আমি ব্লগারদের নিকট এর বিচার চাই।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

ইমরান সাফওয়ান বলেছেন: ব্লগার রাইয়ান !
আপনার বিষয়টি দু:খজনক
আপনার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি।
কিন্তু এখানে অযাচিত মন্তব্য করে কি তার প্রতিকার পাওয়া যাবে?
আপনি কতৃপক্ষকে বিষয়টি বুঝিয়ে মেইল করতে পারেন!
ধন্যবাদ!!!

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

ইমরান সাফওয়ান বলেছেন: ব্লগার রাইয়ান !
আপনার বিষয়টি দু:খজনক
আপনার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি।
কিন্তু এখানে অযাচিত মন্তব্য করে কি তার প্রতিকার পাওয়া যাবে?
আপনি কতৃপক্ষকে বিষয়টি বুঝিয়ে মেইল করতে পারেন!
ধন্যবাদ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.