| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্জিনিয়ার জনি
বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যে সব পাতায় পাতায়- শিখছি সে সব কৌতুহলে সন্দেহ নেই মাত্র। বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
সাইন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য একটি মহা সুখবর!! অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম পাওয়ার জেনারেশন বিষয়ে পড়াশোনা কবে শুরু হবে আমাদের দেশে? অবশেষে ঢা.বি তে শুরু হচ্ছে সেই কাঙ্খিত কোর্সটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ‘নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ’ নামে একটি নতুন বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।
৫ মার্চ সিএন্ডডি কমিটির প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। বিভাগে দেড় বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি কোর্স দেয়া হবে এবং ভবিষ্যতে ব্যাচেলর কোর্সও চালু হবে।’’
দেশের শক্তি সমস্যা সমাধানে পারমাণবিক শক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশেষ করে, বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে সম্প্রতি রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। এ পাওয়ার প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য দক্ষ ও উচ্চ শিক্ষিত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার দরকার।’’
নিওক্লিয়ার এন্যার্জি সমন্ধে নতুনদের ধারনা দেওয়ার জন্য নিচের ভিডিও গুলো.
একটি নিওক্লিয়ার প্লান্ট পরিদর্শন
ৎ
বাংলাদেশে নিওক্লিয়ার এ্যানার্জি ::
২রা নভেম্বর ২০১১ তে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশে ১০০০ মেগা ওয়াট এর ২ টি প্লান্ট স্থাপনে তারা সহায়তা দিবে। ২০১২ সালে নির্মান কাজ শুরু হবে, আর ২০১৭ সাল আনুমানিক ৫ বছর লাগবে কাজটি শেষ হতে। এবং এটি স্থায়িত্ব কাল হবে ৬০ বছর যা আরো ২০ বছর বর্ধিত করা যাবে। আমি যতদুর জানি নারায়নগ্জের আশপাশে করার পরিকল্পনা চলছে।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৭:৪৩
ইন্জিনিয়ার জনি বলেছেন: ধন্যবাদ।
২|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৭:৩৮
রিফাত হোসেন বলেছেন: নিওক্লিয়ার ইজ্ঞিনিয়ারিং নিয়ে পড়াশোনা নিয়ে আপত্তি নাই তবে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে আপত্তি আছে । কেন আছে ?আপনিও জানেন ।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৭:৪৮
ইন্জিনিয়ার জনি বলেছেন: রিফাত ভাই আসলে আমাদের দেশে পারমানবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন না হলে কখনোই এই সমস্যার সমাধান হবেনা এবং জ্বালানী পুনঃব্যাবহার উপযোগী না করতে পারলে কখনোই দাম কমবেনা। সে যাই হোক হাজার হাজার একর ভুমি পড়ে আছে অনেক এলাকায় যেখানে জনবসতিও কম, সেই সব এলাকায় যদি সরকার উদ্যোগ গ্রহন করে ভালো যোগাযোগ ব্যাবস্থা করে দিতে পারে তবে সব ই সম্ভব। দেখা যাক কি হয়।
৩|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৭:৫৩
মো কবির বলেছেন: অনেক কিছু বলার ছিল
শুনবে না তো কেউ ;
তাই নিজের ভিতরেই,
রেখেছি ঝিয়িয়ে।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৭:৫৪
ইন্জিনিয়ার জনি বলেছেন: কবির ভাই, বলুন শেয়ার করুন সবার সঙ্গে, এই বিষয়ে আমাদের সবার জানার অধিকার রয়েছে।
৪|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৮:২৩
রিফাত হোসেন বলেছেন: কতটা ঝুকি পূর্ণ এটা কি বুঝতে পারছেন ?
Thyroid cancer is associated with exposure to external or internal ionizing radiation. এতটুকুই বললাম, কারণ আমি schilddrüse আক্রান্ত ইংরেজী অনুবাদটা ঠিক আছে কিনা জানি না । যে দেশে এটম ক্রাফ্ট নাই তবুও রেডিয়েশন এর প্রভাব !!! কারণ প্রতিবেশী দেশগুলোর জন্য ।
তাই যতটুকু পারছি দেশের জন্য প্রটেস্ট বা প্রতিবাদ যাই বলেন তাই করছি । আমার জানামতে চার কি ৫টি ভাগে ফিশান , ফিউশন, আর কি কি জানে পারমানবিক বিক্রিয়াগুলি বিভক্ত মানুষ সূর্যের বিক্রীয়া অনুযায়ী করতে পারছে না, সে নিয়ন্ত্রণ করতে শিখলে সবচেয়ে নিরাপদ বিক্রীয়া পাওয়া যেত । যতদিন পর্যন্ত তা না করা যায় ততদিন এই পদ্ধতি থেকে দূরে থাকাই শ্রেয় মনে করি ।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৩৯
ইন্জিনিয়ার জনি বলেছেন: রিএটি ঠিক আমাদের দেশে ইউরেনিয়াম/জ্বালানীর বর্জ্য ফলার মতন যথোপযুক্ত যায়গা নাই যে গুলো মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। আপনাদের মনে আছে নিশ্চই ফুকুশিমা পারমানবিক বিস্ফোরনে সমুদ্রের অনেক প্রানী মারা গিয়েছিল।
তবে সে যাই হোক, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যে উদ্যেগ সরকার হাতে নিয়ে এই কোর্স টি চালু করছে আমরা তাকে স্বাধুবাদ জানাই।
৫|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৮:৫৩
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লীয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালু করার কথা বেশ কিছুদিন ধরে শুনছি। চালু হয়েছে? আন্ডারগ্র্যাড লেভেলে এডমিশুন হচ্ছে? এনিওয়ে, খুব ভালো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরের মত দেশে জ্ঞানের নতুন শাখা এক্সপ্লোর করার ক্ষেত্রে পাইওনিয়ারের ভূমিকা পালন করল।
তবে, নিউক্লীয়ার পাওয়ার প্ল্যান্টের কথা যা বললেন তা আতংকিত হবার মত খবর। নিউক্লীয়ার এনার্জি আমাদের মত ঘনবসতিপূর্ণ দেশের জন্য না।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৪০
ইন্জিনিয়ার জনি বলেছেন: @মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লীয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালু করার কথা বেশ কিছুদিন ধরে শুনছি। চালু হয়েছে? আন্ডারগ্র্যাড লেভেলে এডমিশুন হচ্ছে?
আমি তো শুনলাম শুধু মাত্র মাস্টার্স লেভেলে আপাতত চালু হচ্ছে, পড়ে অনার্স শুরু হবে।
৬|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৮:৫৩
নাহিয়ান বিন হোসেন বলেছেন: ঢাবিকে অভিনন্দন এমন কাজের জন্য।
তবে বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের তীব্র বিরোধি আমি।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৪১
ইন্জিনিয়ার জনি বলেছেন: বিরোধী না হয়ে আমাদের বিকল্প ব্যাবস্থা নিয়ে চিন্তা করতে হবে, যাতে এই প্রযুক্তি ভিন্ন ভাবে ব্যাবহার করে দেশের পাওয়ার চাহিদা মেটানো যায়।
৭|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:১১
কলাবাগান১ বলেছেন: এপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্টে কি খোলা হবে???
খুবই ভালো উদ্যোগ।
আরেকটা বিষয় বাংলাদেশে খুব দরকার: গ্যাস পেট্রোলিয়াম ইউনিভার্সিটি/ইন্জিয়ারিং কলেজ
৮|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:১১
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: নিউক্লিয়ার প্লান্ট এখন সময়ের দাবী.....
৯|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:১৭
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: @কলাবাগান১, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট খুব সম্ভবত বুয়েট, চুয়েট, আর শাবিপ্রবিতে পড়ানো হয়। মূলত বিষয়টা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিওলজি বলে একটা সাবজেক্ট আছে- যেখানে মাইনিং এন্ড পেট্রোলিয়াম নিয়ে পড়ানো হয়।
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৫
ইন্জিনিয়ার জনি বলেছেন: জিওলজি নিয়ে দারুন কিছু কথা বার্তা রয়েছে নিচের একজনের লিংকে, অনেকের কাজে আসবে।
১০|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:২৪
টিভি পাগলা বলেছেন: ভালো উদ্যোগ।
তবে এক বন্ধুর মামা কথা শুনেছিলাম। পাকিস্তান আমলে রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র চালু করবে বলে তিনি সেখানে চাকুরী করার আগ্রহ নিয়ে ঢাবিতে পদার্থবিদ্যায় পড়ালেখা করেছিলেন তখন।
কিন্তু সেই পারমানবিক বিদ্যুত কেন্দ্র এখনো চালু হয় নাই।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৪৩
ইন্জিনিয়ার জনি বলেছেন: জি ভাইয়া,
সেই পাকিস্তান আমলের রুপপুর এই এই পরিকল্পনা হতে চলেছে।
সব কিছু ঠিক থাকলে হয়তো আগামী ৫ বছরে হয়ে যেতে পারে।
১১|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৩১
পাকাচুল বলেছেন: @ মাইনাস এইটিন_পন্ডিত:
বাংলাদেশে সর্বপ্রথম পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় বুয়েটে। মাস্টার্স কোর্স চালু করে হয়েছে প্রায় ১৪ বছর আগে। মূলত ক্যামিক্যাল এবং মেকানিক্যাল থেকে পাস করে যারা তেল ও গ্যাস সেক্টরে কাজ করে, তাদের জন্যই এই ডিগ্রী চালু করা হয়েছিলো, এবং এখনো সেটা চালু আছে।
২০০৪ সালের দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম এবং মাইনিং বিভাগ চালু করা হয়েছে। এবং ৪ বছর মেয়াদী আন্ডারগ্রেড ডিগ্রী দেওয়া হচ্ছে। তাদের প্রথম ২ ব্যাচ পাস করেছে।
২০০৯-১০ এর দিকে চুয়েট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ আন্ডারগ্রেড চালু করা হয়েছে।এখান থেকে এখনো কেউ পাস করে বের হয় নাই।
বুয়েটে শুধু মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী দেওয়া হচ্ছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ।
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৪৪
ইন্জিনিয়ার জনি বলেছেন: অনেক ধন্যবাদ এই গুরুত্বপুর্ন তথ্য গুলো শেয়ার করার জন্য। অনেকের কাজে আসবে।
১২|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৩৮
পাকাচুল বলেছেন: পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট খুব সম্ভবত বুয়েট, চুয়েট, আর শাবিপ্রবিতে পড়ানো হয়। মূলত বিষয়টা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে।;;;;;;;;;;;;;;;;;;; এই তথ্যটাও ভুল।
প্রত্যেকটা উপরে বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিষয় হিসাবেই পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। অন্য কোনো বিভাগে ছায়ায় নয়।
১৩|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৩৯
কলাবাগান১ বলেছেন: আরব দেশের মত, একেবারেই আলাদা ভাবে গ্যাস/পেট্রোলিয়াম ইউনিভার্সিটি খোলা দরকার
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৪৭
ইন্জিনিয়ার জনি বলেছেন: হয়তো হবে, যখন আমাদের নেচারাল রিসোর্স গুলো শেষের দিকে যাবে। ![]()
আমরা গুরুত্বের গুরুত্ব বুঝি গুরুত্বহীন হলে!!
১৪|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৪০
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: @পাকাচুল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা জানতাম না। দেশে অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। এইটা একটা ভালো দিক। তবে বুয়েটে পেট্রোলিয়াম আর মাইনিং ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাড লেভেলে চালু করা উচিত। এনার্জি সেক্টরে আমাদের দেশে অনেক গ্র্যাজুয়েট ছেলেমেয়ে দরকার। তুলনামূলকভাবে অনেক অপ্রয়োজনীয় বিষয় ধাতব কৌশল বুয়েটে পড়ানো হচ্ছে। প্রকৌশল বিষয়ের পড়াশোনায় বুয়েট আরো পাইওনিয়ার ভূমিকা নিতে পারে।
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩০
ইন্জিনিয়ার জনি বলেছেন: এই বিষয়ে আপনার সঙ্গে একমত পেষন করছি। বুয়েটে প্রত্যকটি বিষয় যেভাবে গুরুত্ব সহকারে নেয়, অন্য কোথাও এতটা গুরুত্বসহকারে করতে পারবে কিনা, আমি জানিনা।
১৫|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:০৪
রাতুল_শাহ বলেছেন: ‘নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ’ খোলার জন্য ঢাবি কে অভিনন্দন জানাই।
কিন্তু দেশে আর সবার মত আমিও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের তীব্র বিরোধি করছি।
আমার দেশটা ছোট, আবার ক্রমবর্ধমান জনসংখ্যা। ফসলের জমি কমে যাচ্ছে।
তাছাড়া প্রাকৃতি দূর্যোগের দেশ আমাদের এই সোনার বাংলাদেশ।
বাংলাদেশের সবকিছু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের বিরুদ্ধে চলে যায়।
আবার বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন ছাড়া উপায়ও কম দেখছি।
আমাদের ক্যাম্পাসের পাশে যে পাওয়ার প্ল্যান্ট আছে, তা ২১০ করে ৪২০ মেগাওয়াট ক্যাপাসিটি রয়েছে। কিন্তু দেশ সেখান থেকে ১৮০ মেগাওয়াট পায়। শুনেছিলাম গ্যাসের অভাবে এক মাসে ১টা আর পরের মাসের অন্যটা চালু করে।
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩১
ইন্জিনিয়ার জনি বলেছেন: এখন এটা দেখার দায়িত্ব আমাদের, যে পাওয়ার প্লান্ট হলে বেশি লাভবান হবে জনগন, নাকি ঝুকির পরিমানটা বেশি হবে।
১৬|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৬
পাকাচুল বলেছেন: @মাইনাস এইটিন_পন্ডিত
তুলনামূলকভাবে অনেক অপ্রয়োজনীয় বিষয় ধাতব কৌশল বুয়েটে পড়ানো হচ্ছে।
এটা আসলে মানুষের ভুল ধারণা। বস্তুও ধাতব কৌশলের কর্মক্ষেত্র নিয়ে অনেকেই জানেনা, তাই এমনটা বলা হয়। একসময় আমার নিজের এমন ধারণা ছিলো।
শিল্পকারখানাগুলোও বর্তমানে ধাতব প্রকৌশলীদের গুরুত্ব বুঝতে পারছে।
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৪
ইন্জিনিয়ার জনি বলেছেন: আসলে এখন সব কর্মক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে বাস্তব শিক্ষার মুল্যায়ন বেশি।
আসা করি আমাদের ইউনি..এর নিতী নির্ধারক গন খুব শিঘ্রী এই ব্যাপার গুলো বুঝতে পারবে, এবং কিছু ফালতু বিষয় আমাদের সিলেবাস থেকে মুছে দিয়ে ব্যাবহারিক বা হাতে কলমের শিক্ষার প্রতি গুরুত্বারোপ করবেন।
১৭|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:২০
পুরান পাগলা বলেছেন: োন কোন department এর ছাত্ররা পড়তে পারবে এখানে সেই বিষয়ে জানাবেন কি ? btw আমি civil এ...
১৮|
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২৬
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: @পাকাচুল, আমার কথাটা ভুল বুঝলেন। অপ্রয়োজনীয় কথাটার আগে "তুলনামূলকভাবে" শব্দটা ছিল। আমাদের দেশের প্রেক্ষিতে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং খুব জনপ্রিয় বিষয় হওয়ার দরকার ছিল। কিন্তু সেইটা হয়না। কারণ আমরা কিছুটা হুজুগে। যেসময় ইলেক্ট্রিক্যালের জোয়ার চলে আমরা তখন সবাই ইলেক্ট্রিক্যালের দিকেই গা ভাসাই।
১৯|
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৭
দুর্বার বলেছেন: এটা তো দারুন সুখবর আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থার জন্য।
অনেক ব্যায়বহুল এই কোর্সটি যদি আমাদের দেশের শিক্ষার্থীরা সল্প খরচে ভাল মতন শেষ করতে পারে তবে এটি হবে তার জীবনের অন্যতম বড় একটি অর্জন।
অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি গুরুত্বপুর্ন বিষয় জানানোর জন্য।
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:০৩
ইন্জিনিয়ার জনি বলেছেন: আপনাদের সুচিন্তিত মতামতের জন্যও সকলকে ধন্যবাদ।
২০|
০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৯
দুর্বার বলেছেন:
@মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন-
যেসময় ইলেক্ট্রিক্যালের জোয়ার চলে আমরা তখন সবাই ইলেক্ট্রিক্যালের দিকেই গা ভাসাই।
সহমত,
এই ধ্যানধারনা থেকে যত শিঘ্রি সম্ভব বেড় হতে হবে আমাদের । আমিও এর শিকার!![]()
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:০৪
ইন্জিনিয়ার জনি বলেছেন: আমিও কম্পিউটার ইন্জিনিয়ারিং এ ডিপ্লোমা করার পর বি এস সি করেছি ইই ই তে, সো আমিও অনেকটা লাইনচু্ত। ![]()
২১|
০৭ ই মার্চ, ২০১২ বিকাল ৫:০৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এমন একটি গুরুত্বপুর্ন বিষয় জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:০৫
ইন্জিনিয়ার জনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ গুরুত্বসহকারে পড়ার জন্য।
২২|
০৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
মাহমুদা সোনিয়া বলেছেন: দারুণ ব্যাপার!! আমরা তো আর পড়তে পারলাম না, পরবর্তী জেনারেশন তো অন্তত পারবে!!
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:০৬
ইন্জিনিয়ার জনি বলেছেন: ইনশাল্লাহ, ওরাই একদিন বিশ্বে নিওক্লিয়ার পাওয়ার প্লান্টগুলোতে নেতৃত্ব দেবে।
২৩|
০৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
কোডনেম ৬৬৬ বলেছেন: খুবই ভালো উদ্যোগ।
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫০
ইন্জিনিয়ার জনি বলেছেন: অবশ্যই । ![]()
২৪|
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:২১
ইফতেখার5555 বলেছেন: যারা এই বিভাগের শিক্ষার্থী হবেন তারা অত্যন্ত ভাগ্যবান হবেন , কারন খুব সম্ভব এই বিভাগের চেয়ারম্যান হতে যাচ্ছেন খোরশেদ কবির স্যার।
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫০
ইন্জিনিয়ার জনি বলেছেন: হ্যা...উনার নেতৃত্বেই এই বিভাগ টি প্রতিস্ঠিত হতে যাচ্ছে, শুনেছি উনি অনেক ভালো শিক্ষক!
২৫|
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:২৭
আমি কবি নই বলেছেন: ...খুব সম্ভব নয়, কবির স্যার ই চেয়ারম্যান। স্যারের সাথে কথা হয়েছিলো, স্যার তাই বললেন। অসম্ভব গুনী মানুষ। তার হাত ধরেই এই বিভাগের যাত্রা, শুভকামনা...
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৬
ইন্জিনিয়ার জনি বলেছেন: আমরাও সবাই এই শুভ কামনাই করি, যাতে করে অনেক বেশি সফল হয় প্রথম ব্যাচের থেকেই ছাত্র-ছাত্রীরা।
২৬|
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:২৮
আমি কবি নই বলেছেন: ...দু্ঃখ একটাই আমরা পেলামনা
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫১
ইন্জিনিয়ার জনি বলেছেন: আপনি কোন বিভাগে ছিলেন?
২৭|
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৪
ইফতেখার5555 বলেছেন: কোডনেম ৬৬৬ এর অ্যাভাটারে গ্রেট শেলডন কুপার সিগ্রেট টানতেসে,
দেইখ্যা দুক্কো পাইলাম;
আচ্ছা আমরা ফিজিক্সের বাচ্চা-কাচ্চা রা কি ১/২ বছরের মধ্যে ভর্তির চেষ্টা চালাতে পারবো???? @ আমি কবি নই ভাইয়া
২৮|
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৮
আমি কবি নই বলেছেন: ...হ্যা, যদি অনার্স শেষ করে থাকো। আমি যতদূর জানি স্যার চেষ্টা করছেন এই সেপ্টেম্বর থেকেই একটা সেশন শুরু করতে, বেটার স্যরের সাথে কথা বলো। উনি অসম্ভব হেল্পফুল...
২৯|
০৭ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৩
ইফতেখার5555 বলেছেন: অসংখ্য ধণ্যবাদ
১৭ ই মার্চ, ২০১২ রাত ৮:১৩
ইন্জিনিয়ার জনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ইফতেখার ভাই।
৩০|
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:০৪
পৃথিবীর আমি বলেছেন: উপরে পেট্রোলিয়াম ইন্জিনিয়ারিং তথা ন্যাচারাল রিসোর্স বিষয়ক উচ্চশিক্ষা নিয়ে অনেক আলাপ আলোচনা হলেও জিওলজি/ভূতত্ত্বের কথা উপেক্ষিতই থেকে গেছে। হয়তো জানার অভাব।
তাই এই বিষয়ক একটা লিংক দিলাম এবং সেখান থেকে একটা লাইন তুলে দিলাম,'But remember, no petroleum engineer can ever be a graduated out unless he or she completes geology courses.'
প্রসঙ্গত, বাংলাদেশে তিনটি বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব পড়ানো হয়-
Dhaka University তে Geology নামে, Rajshahi University তে Geology & Mining নামে এবং Jahangirnagar University তে Geological Science নামে।
Department of Geology, University of Dhaka এর অফিসিয়াল ওয়েবসাইট।
০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫২
ইন্জিনিয়ার জনি বলেছেন: অনেক ধন্যবাদ, আমারও অনেক গুলো বিষয় অজানার ছিল ভু-তত্ব বিষয়ে।
লিংক দুইটার জন্য আবারো ধন্যবাদ।
৩১|
০৭ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৯
অথৈ সাগর বলেছেন:
আপাতত প্রিয়তে নিলাম । মন্তব্য পরে করুম।
১৭ ই মার্চ, ২০১২ রাত ৮:১৩
ইন্জিনিয়ার জনি বলেছেন: ওকে ব্রাদার।![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৭:৩৮
েমা আশরাফুল আলম বলেছেন: এইটা আসলেই একটা ভালো খবর, প্লাস