নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জালিমের দুশমন

জালিমের দুশমন › বিস্তারিত পোস্টঃ

আগামীকাল বাদ আসর শাহবাগ জাদুঘরের সামনে ভাষাশহীদদের জন্য দোয়া/মিলাদ মাহফিল করতে চাচ্ছি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬



প্রানের ভাষা, আমার মায়ের ভাষা, প্রিয় বাংলা ভাষার মর্যাদা রাখতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী ফাকিস্তানি শাসকের বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন এবং প্রান বিসর্জন দিয়ে শহীদ হয়েছিলেন সেইসব মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আগামীকাল বাদ আসর জাতিয় জাদুঘরের সামনের রাস্তায় একটা দোয়া/মিলাদ মাহফিল আয়োজন করতে চাচ্ছি। এব্যাপারে আপনাদের পরামর্শ ও সহযোগীতা কামনা করছি।

শহীদ মিনারে ফুল দিয়ে আমরা তাদের স্মরণ করবো এবং চেতনাকে প্রজ্জলিত করবো। কিন্তু শহীদ সালাম, বরকত, রফিক, সফিক, জব্বার সহ নাম না জানা ভাইদের জন্য আমরা একত্রিত হয়ে একটু দোয়া করতে পারি না?



"ভুলব না, ভুলব না

ভুলব না এই একুশে ফেব্রুয়ারী- ভুলব না।"

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

খাই দাই বলেছেন: শহীদ রাজীব ভাইয়ের জন্য দোয়া করেন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

জালিমের দুশমন বলেছেন: আল্লাহ তাকে ক্ষমা করুন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

বোকামন বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক
দেশের জন্য প্রান দেয়া সকল শহীদ দের আল্লাহ কবুল করুক
দেশের কল্যানে, দেশের মানুষের কল্যানের জন্য আল্লাহ আমাদের সাহায্য দিন।

আমীন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

জালিমের দুশমন বলেছেন: আমীন

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

জালিমের দুশমন বলেছেন: কেউ কথা কয় না ক্যান?

ইসলাম নিয়া কথা কইয়া কিবোর্ড ভাইঙ্গা ফালাইতাছেন আবার "শাহবাগে সব নাস্তিকরা তাই আর যামু না" ইত্যাদি কইতাছেন কিন্তু এই দোয়া করতে শাহবাগ যাইতে সমস্যা কি?

অনেক মানুষ একলগে মোনাজাত লইলে আল্লাহ কার হাতের উছিলায় দোয়া কবুল করে তা বলা যায় না। শাহবাগে এখন এম্নিতেই অনেক লোক। তাই দোয়া কবুল হওয়ার চান্স বেশি।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

অসীম িবশ্বাস বলেছেন: নাস্তিকদের আড্ডায় আবার দোয়া ও করা হয় নাকি.....!!!!!!!!!!!!!!!!!!!!!
সৃষ্টিকর্তায় যারা বিশ্বাস করে না তাদের নিয়ে আর যাই হোক দোয়া করা যায় না। তবে আস্তিকগণ শাহবাগের নাস্তিকদের জন্য স্ব স্ব অবস্থান থেকে দোয়া করতে পারেন যাতে সৃষ্টিকর্তা তাদের শুভ বুদ্ধি দান করেন, আক্কেল দান করেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

জালিমের দুশমন বলেছেন: শাহবাগে আন্দোলনকারীদের ৯৯.৯৯% আস্তিক। গুটিকয় নাস্তিককে এই আন্দোলনের ক্রেডিট কেন দিচ্ছেন?

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক কেই দেখা যাচ্ছে অনাকাঙ্খিত বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। এই পোষ্ট লেখক দিয়েছেন স্পষ্ট ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনার জন্য । অন্য কোন উদ্দেশ্যে নয় স্পষ্ট বোঝা যাচ্ছে। যারা ১৯৫২ সনে ভাষার জন্য প্রান দিল তারা কিভাবে নাস্তিক হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না।

আমি এই পোস্টের লেখকের কাছে অনুরোধ করছি আপনি খুব মহৎ একটা উদ্যোগ নিয়েছেন তবে যদি কিছু মনে না করেন তবে স্থান পরিবর্তন করে শহীদ মিনার কেন্দ্রিক করে দিন অথবা শহীদদের মাজার কেন্দ্রিক করে দিন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

জালিমের দুশমন বলেছেন: ধন্যবাদ ভাই।
শহীদমিনারের আশেপাশে কালকে প্রচন্ড জনচাপ থাকবে। ওখানে এধরনের ইভেন্ট করা যাবে না মনে হয়।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া তাহলে চার নেতার মাজার প্রাঙ্গন হতে পারে অথবা ঢাকা ভার্সিটির মসজিদ । দেখুন আপনি যা ভাল মনে করেন । ফাইনাল হয়ে গেলে জানাবেন আমি আমার মুল পোস্টের সাথে যুক্ত করে দিব। অবশ্যই এই ধরনের দোয়ার প্রয়োজন রয়েছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

জালিমের দুশমন বলেছেন: কারো কোন সাড়া শব্দ পেলাম না। হতাশ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.