নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সুশীল ব্লগার না..নিরপেক্ষও না।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

এস্কিমো

"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।

এস্কিমো › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা '৭১ : আল-বদর বাহিনী (শেষাংশ)

০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:১৮

(প্রথমাংশ)



জামাতে ইসলামীর আল-বদর বাহিনীর উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গী ও মনোভাব সম্পর্কে ধারনা লাভ করার জন্যে ‘দৈনিক পাকিস্থান’র একটি প্রতিবেদন বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সেই প্রতিবেদনে দেখা যায় - ঐতিহাসিক বদর দিবস পালন উপলক্ষে ১৯৭১ সালের ৭ই নভেম্বর ঢাকার বাতুল মোকাররম প্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী ছাত্র সংঘের ‘পূর্ব পাকিস্থান শাখা’র সভাপতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ‘চার দফা ঘোষনা’ প্রচার করেছিলেন।



ঘোষনা গুলি হলো:



ঘোষনা ১: দুনিয়ার বুকে হিন্দুস্থানের কোন মানচিত্র আমরা বিশ্বাস করি না। যতদিন পর্যন্ত দুনিয়ার বুখ থেকে হিন্দুস্থানের নাম মুছে না দেওয়া হবে ততদিন পর্যণ্ত আমরা বিশ্রাম নেব না।



ঘোষনা ২: আগামী কাল থেকে হিন্দু লেখকদের কোন বই অথবা হিন্দুদের দালালি করে লেখা পুস্তকাদি (কেউ) লাইব্রেরীতে স্থান দিতে পারবেনা, বিক্রী বা প্রচার করতে পারবে না। যদি কেউ করে তবে পাকিস্থান অস্তিত্বে বিশ্বাসী স্বেচ্ছাসেবকরা জ্বালিয়ে ভস্ম করে দেবে।



ঘোষনা ৩: পাকিস্থান অস্তিত্বে বিশ্বাসী স্বেচ্ছাসেবকদের সম্পর্কে বিরূপ প্রচার করা হচ্ছে। যারা এই অপপ্রচার করছে তাদের সম্পর্কে হুসিয়ার থাকুন।



ঘোষনা ৪: বায়তুল মোকাদ্দেসকে উদ্ধারের অভিযান চলবে।



বদর বাহিনীর সাফল্যে উদ্দীপ্ত হয়ে বাহিনীর সর্বাধিনায়ক মতিউর রহমান নিজামী ১৪ই নভেম্বর ১৯৭১ দৈনিক সংগ্রামে লিখেন - “বদর বাহিনীর যোদ্ধাদের যেই সব গুনাবলী কথা আমরা আলোচনা করছি, আল বদরের তরুন মর্দে মুজাহিদদের মধ্যে ইনশাল্লাহ সেই সব গুনাবলী দেখতে পাবো। সেই দিন বেশী দূরে নয় যেদিন আল বদরের তরুন যুবকেরা আমাদের সশস্ত্র বাহিনীর পাশে দাড়িয়ে হিন্দু বাহিনীকে পর্যুদস্থ করে হিন্দুস্থানকে খতম করে সারা বিশ্বে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করবে”।"



অপরদিকে ২৩শে নভেম্বর ১৯৭১ সালে এক বিবৃতিতে মীর কাসেম আলী এবং আলী আহসান মুজাহিদ বলেন -“শত্রু আপনাদের আশে পাশেই রয়েছে। তাই সতর্কতা সঙ্গে কাজ চালাতে হবে। মনে রাখবেন, আপনারা পাকিস্থানকে টিকিয়ে রাখার জন্যেই যুদ্ধ করছে না - এ যুদ্ধ ইসলামের। নমরুদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষার জন্যে আমাদের আমীরের গোলাম আজম) নির্দেশ পালন করুন”।



(সমাপ্ত)



সূত্র: একাত্তরের ঘাতক জামাতে ইসলামীর অতীত ও বর্তমান - শাহ আহমদ রেজা



(পরের পর্ব: রাজাকার বাহিনী ও জামাত)

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:২১

অশ্রু বলেছেন: সে সময়ের প্রেক্ষাপটে নিজামীর অবস্থান কি আপনি ভুল মনে করেন? পাকিস্তান যদি ভারতের চক্রান্তে না ভাঙ্গতে, তাহলে নিজামীই হতেন সত্যিকারের দেশপ্রেমিক। আমি মনে করি যার যার অবস্থানে সে সঠিক। দৃষ্টিভঙ্গীর পার্থক্যটাই আসল

২| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:২২

সেলিম বলেছেন: সুন্দর বলেছেন অশ্রু,
আপনার জন্য জাঝা

৩| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:২৭

অশ্রু বলেছেন: ধন্যবাদ। আসলে আমরা একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করলেই বুঝতে পারব শুধু শুধু কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা ঠিক না। তাদের দিকটাতো দেখা দরকার।

৪| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:২৮

এস্কিমো বলেছেন: তাহলে আপনি স্বীকার করছেন নিজামী ৭১ এ বাংলাদেশের জন্মের বিরোধীতা করেছে? @অশ্রু

৫| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:৩২

অশ্রু বলেছেন: বাংলাদেশের জন্ম বলতে কি বোঝাচ্ছেন? বাংলাদেশের জন্ম তো হয়েই ছিলো। তারা ভারতের হাতে যাতে আমাদের মুসলমানরা না পড়েন, সে চেষ্টা করেছেন। আসলে যারা জেগে ঘুমায়, তাদের জাগানো যায় না। আপনাদের চোখে ঠুলি পড়েছে, তাই আলোর পথ দেখাতে চাইলে দেখবেন না

৬| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:৩৮

এস্কিমো বলেছেন: বাংলাদেশের জন্ম কবে হয়েছে? @অশ্রু

৭| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:৩৯

মুকুল বলেছেন: একজন রাজাকার চিরকালের রাজাকার। রাজাকারের বাচ্চারা তাদের পিতার চেয়েও বড় রাজাকার হয়ে উঠছে।

এদেরকে বুঝিয়ে লাভ নেই এস্কিমো। আল্লাহ তাদের অন্তরে সীলমোহর করে দিয়েছেন। এরা দেখেও দেখবে না। শুনেও শুনবে না।

৮| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:৫৬

এস্কিমো বলেছেন: মুকুল -
আমি বুঝানোর কোন চেষ্টা করছি না। বুঝার চেষ্টা করছি।

৯| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৯:২৪

অশ্রু বলেছেন: আপনাকে অল্প কথায় বলি। ১৯৭১ সালে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানি আর্মি আর ভারতীয় আর্মির মধ্যে। ভারত মুক্তিযোদ্ধাদের ব্যবহার করেছে। এটাই হচ্ছে সত্যি। নাহলে বলেন পাকিস্তানের আত্মসমর্পনে বাঙালি কে ছিল, মুক্তিযোদ্ধাদের পক্ষে কে ছিল? উসমানি কই ছিল তখন? জিয়া বা অন্য সেকটর কমান্ডাররা? এসব প্রশ্ন জাগেনা মনে? ইসলামী দলগুলোর দোষ, তারা অখন্ড পাকিস্তান চেয়েছে, ভারতের অঙ্গরাজ্য হতে চায়নি। সে কারণেই তারা আপনাদের চোখে দালাল। এখন পাকিস্তানীদের খুন আর ধর্ষনের দায় তাদের উপর চাপাচ্ছেন। সেলুকাস

১০| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৯:২৭

এস্কিমো বলেছেন: অশ্রু..
এটা কি আপনারে লেখা ইতিহাস? সূত্র দেন...কোথায় পড়েছেন?

১১| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৯:৩৬

অশ্রু বলেছেন: এটাই বাস্তব, এটাই ইতিহসা। মনগড়া ইতিহাস আপনারা পড়ছেন। নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করুন, বুঝতে পারবেন আমি ভুল না ঠিক বলছি

১২| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৯:৩৮

অশ্রু বলেছেন: সূত্রই যখন চাইছেন, দিচ্ছি আপনাকে। যেখানেই সার্চ দিন, ১৯৭১ সালের যুদ্ধ কোথাও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বলে লেখা নাই। সবখানেই এটা পাক-ভারত যুদ্ধ। ইতিহাস যারা লিখেন তারা তাই িলখেছেন। বাংলাদেশ সেখানে যুদ্ধের ফল। ভারত পাকিস্তান ভেঙে একটা অংশকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে- েদখেন এটাই লেখা আছে

১৩| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৯:৪১

রূশো বলেছেন: 'ভারত পাকিস্তান ভেঙে একটা অংশকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে'
মান্যবর অশ্রু আপনি এখন জোড়া লাগায়ে দেন!

১৪| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৯:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: আচ্ছা, @অসলু ভাই এটা একটু বলেন আল বদর, আল শামস কাদের দ্বারা পরিচালিত ছিলো?

তাদের কাজ কি ছিলো?
এত গুলান শিক্ষক, সাহিত্যিক এক রাইতে গুম হইয়া গেল, কে তাদের খুজ দিলো?
আর যারা গুম হইলো তাদের পরিবার কাদেরকে দেখছিলো নিয়ে যেতে? কাদেরকে বলতে যেসব বাঙ্গাল তখন পাকিস্তানী আর্মীদের সাথে আতাত ছিলো?

দেশটা কি এখন ভারতের হাতে চলে গেছে? আচ্ছা যদি ভারতের হাতে যেতো আমাদের মুসলমানদের কি হতো?

একটু উত্তর দেন! আমি আবার নিম্ন জ্ঞানের পোলা!আপনার মতো এতবড় পাতিহাস বেত্তা তো আমি নই!

১৫| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৯:৫১

উদাসী স্বপ্ন বলেছেন: আরেকটা বিষয় আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কারা লুটপাট করেছিলো?
৭২ থেকে ৭৪ পর্যন্ত পাটের গুদাম, খাদ্য ভান্ডারে কারা আগুন লাগাইছিলো! যদিও আমি দেখি নাই, কিন্তু যারা এসব কাজের চাক্ষুস প্রমান ছিলো তাগো কাছে শুনছি। অবশ্য তারা অধিকাংশ ডেড খাইছে। তাতে কি তাগো পরবর্তী প্রজন্ম আছে না!

১৬| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৯:৫৮

অবাক বলেছেন: অশ্রু ওরফে ত্রিভুজের জন্য আকন্ঠ ঘৃণার বমি। বেজন্মার বাচ্চাগুলা এখনো বাংলাদেশের জন্ম নিয়া তাফালিং করে। সামহয়ারের মডুরা কই? ব্লগ খুলে বাংলা ভাষার জয়জয়কার করে আর এই সব অশ্রু বেজন্মারা কি বলে দেখে না? এটাকে কি বাংলাদেশের স্বাধিনতা বিরোধী মতবাদের মঞ্চ বানাতে চায়? ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের বাংলাদেশ নাকি ভারত-পাকিসতানের যুদ্ধের ফল!!!!!
অশ্রু নামক কুত্তার জন্য ঘৃণা ও থুতু।

১৭| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১০:০২

অন্যরকম বলেছেন: @উদাসী , এত বড় "হা" কইরা হাসলে ত মুখে মাছি ঢুকবে। তয় পিচ্চির হাসিটা জটিল।

১৮| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১০:০৬

উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান পাগলের কথা আর কান্ডকির্তি দেইখা আমার এই অবস্হা। মাছি আইবো না, কারন আমার সামনে মিষ্টি, মাছি ঐখানেই দিলখোশ!

১৯| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১০:১৮

অশ্রু বলেছেন: অবাক, শুধু শুধু ত্রিভুজ ভাইকে এসবে জড়াচ্ছেন। আমি যা বলছি নিজেই বলছি। কেউ আমাকে শিখিয়ে দেয়িন। শুধু শুধু ওনাকে অপমান করবেন না, যা বলার আমাকে বলুন। গালি আমাকে দিন। উদাসী স্বপ্ন, যাদের মারার কথা বলছেন, তাদের পাকিস্তান আমর্ি মেরেছে। এমন অনেক মানুষ মারা গেছে। শোনা যায় আওয়ামী লিগ ঘাতক দল পাঠিয়ে তাদের মেরে পরে অন্যদের উপর দোষ চাপিয়েছে।

২০| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১০:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে আপনিও শোনা কথায় বিশ্বাস করেন?
আচ্ছা যাদের ফ্যামিলি থেকে ধরে নিয়ে গেছে তাদের বক্তব্য কি জানেন? নাকি ঐটাই যা উনাদের কাছ থেকে শুনেছেন তাই বিশ্বাস করেন। আপনি তাহলে চেহারা দেইখা বিশ্বাস করেন, কি ঘটলো সেইটা না! পৃথিবী জন্মের আগে শয়তানের আচার আচরনে কিন্তু আল্লাহ মুগ্ধ হয়েছিলো!

২১| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১০:৩৪

অবাক বলেছেন:
@ অশ্রু।
"ইসলামী দলগুলোর দোষ, তারা অখন্ড পাকিস্তান চেয়েছে, ভারতের অঙ্গরাজ্য হতে চায়নি। সে কারণেই তারা আপনাদের চোখে দালাল। এখন পাকিস্তানীদের খুন আর ধর্ষনের দায় তাদের উপর চাপাচ্ছেন।"
বেকুব নাকি? এই কতা একটু আগে এস্কিমোর পোসষ্টে কে কইলো? আলবদর/আল শামস বাহিনীর নাম কোনোদিন শুনো নাই, অশ্রু?
"খুন আর ধর্ষন" খালি পাকিস্তানি কুত্তার বাচ্ছারা করচে?এদেশীয় দোসররা করে নাই? অশ্রু, তোমারে কাউন্সেলিং কে করে?
---- পাতলা পিরীতের কতা রাখি।টাইম নাই।যে মিশন নিয়া আইডি খুলছো, চালায়ে যাও।দেখো-পোশাইলে থাইকো।

২২| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৯

অশ্রু বলেছেন: আল বদর, আল শামস এসব বাহিনি গঠন করা হয়েছিল অখন্ড পাকিস্তানের পক্ষে লড়ে যেতে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় সর্বদলীয় ছাত্রঐক্য যেমন গঠন করা হয়েছীল, তেমন করে। শুধু নামটা মুসলিম ছিল। এতে কি প্রমান হয়? তাছাড়া এসব ছাত্ররা তখন যদি ভারতের দালালি করত, তাদেরকে পাকিস্তান আর্মি মেরে ফেলত। এখন প্রশ্ন তাহলে স্বাধীনতার পর তাদের কেন মারা হয়নি? উত্তর হচ্ছে, তাদের কোনো অপরাধের প্রমান নেই। সবই বানোয়াট।

২৩| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১১:০১

মানচুমাহারা বলেছেন: ভাইজানেরা অশ্রু নামের একটা পাগল কি বললো সেইটা নিয়ে না চিল্লানোই ভালো। ব্যাটার পেট গরম হইছে।

২৪| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১১:০৭

উদাসী স্বপ্ন বলেছেন: @ অশ্রু, তুমারে একটা জটিল গাইল দিতে মন চাইতাছে। পুরান ঢাকার বাপ মা তুইলা গাইল। কিন্তু আমি একজনের ওয়াদা করেছি কারও গায়ে হাত তুলবো বা আর গালাগালি দিবো না। আমার ওয়াদা ভাঙ্গার দিন কাছাইয়া আনাইয়ো না!

২৫| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১১:০৭

অশ্রু বলেছেন: ইতিহাস বলে, সত্যকথা যারা বলেছে, যারা দ্বীনের কথা বলেছে, তাদের সবসময় পাগল বলা হয়েছে মানচুমাহারা

২৬| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১১:০৮

অবাক বলেছেন: হ ঠিক,সব বানোয়াট।তোমারে কারা জন্মদিসে, তোমার পাসপোরট সারটিফিকেটে যাডের নাম লেখা আচে ওগুলাও বানোয়াট।

২৭| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১১:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: @অশ্রুরে ব্যান করলাম!

২৮| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১১:২২

অশ্রু বলেছেন: করেন ব্যান। তাতে সত্যি আটকানো যায় না। আমি এক সপ্তাহের জন্য বন্যার ত্রানকার্যে যাচ্ছি। ফিরে এসে কথা হবে। ততদিন ভালো থাকুন সবাই। আল্লাহ আপনাদের বিবেক ফিরিয়ে দিন, সপরিবারে শান্তিতে রাখুন

২৯| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১১:৩০

অবাক বলেছেন: আল্লাহ আপনাদের বিবেক ফিরিয়ে দিন, সপরিবারে শান্তিতে রাখুন @ অশ্রু

৩০| ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৮

জ্বিনের বাদশা বলেছেন: অশ্রু সত্যকে এইভাবে অস্বীকার করার সাহস কিভাবে পান!!??? সৎসাহস থাকলে নিজের পরিচয় প্রকাশ করে এসব নির্লজ্জ, অসভ্য, বর্বর মিথ্যাকথাগুলো বলুন ...

এস্কিমো, রাজাকার উন্মোচন চলতে থাকুক ...

৩১| ০২ রা আগস্ট, ২০০৭ দুপুর ১২:০০

অশ্রু বলেছেন: নির্লজ্জ,অসভ্য, মিথ্যেকথা?????????? @জিনের বাদশা

৩২| ০২ রা আগস্ট, ২০০৭ দুপুর ১২:০১

বন্ধনহীন বলেছেন: অশ্রু, খুউব গেয়ানী লুক। তার "গেয়ান" এতো বেশী যে তার উচ্চ প্রদেশ সবসময় গরম থাকে। সেজন্য "গেয়ানের চর্বিটা" মাথা থেকে খুলে বালিসের তলায় রেখে ঘুমাতে যেতে হয়। ঘুম থেকে উঠে "গেয়ানের চর্বিটা" মাথায় না লাগিয়ে সামহোয়্যারে এসে গেয়ান বিতরনের মহা দায়িত্ব পালন করে।

৩৩| ০২ রা আগস্ট, ২০০৭ দুপুর ১২:০৬

বন্ধনহীন বলেছেন: আচ্ছা, গেয়ানী পীরশাহ্‌ অশ্রু (রাঃ), "গোলাম আজমের দেশপ্রেম ১৯৭১" এপিক টা বর্ণনা করুন।

৩৪| ০২ রা আগস্ট, ২০০৭ দুপুর ১২:২৬

শাহরীয়ার বলেছেন: স্বাধীন বংগভুমী আন্দলোন সফল হলে বাংলাদেশ আর ভারতের বাংলা ভাষাভষী অঞ্চল নিয়ে একটা আলাদা দেশ তৈরী হত। বাংলাদেশের নাগরিক হিশাবে আমি এর বিরধিতা করতাম। আমি আমার জীবন দিয়ে চেস্টা করতাম বাংলাদেশ জাতে ভেঙ্গে বংগভুমি না হই। এখন বলেন বংগভুমি হয়ে জাওয়ার পরে আমাকে কি বলা হত? রাজাকার নই কি?

৩৫| ০২ রা আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩৪

শাহরীয়ার বলেছেন: বংগভুমী তে আমি রাজাকার কিন্তু বাংলাদেশে আমি দেশপ্রেমিক।

৩৬| ০২ রা আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৬

নাভদ বলেছেন: ৫ দিলাম.....কিনতু মনে হচ্ছে কম হয়ে গেল.....

৩৭| ০২ রা আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৯

এস্কিমো বলেছেন: অশ্রু বলেছেন :
২০০৭-০৮-০২ ০৯:২৪:০৭
আপনাকে অল্প কথায় বলি। ১৯৭১ সালে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানি আর্মি আর ভারতীয় আর্মির মধ্যে। ভারত মুক্তিযোদ্ধাদের ব্যবহার করেছে। এটাই হচ্ছে সত্যি। নাহলে বলেন পাকিস্তানের আত্মসমর্পনে বাঙালি কে ছিল, মুক্তিযোদ্ধাদের পক্ষে কে ছিল? উসমানি কই ছিল তখন? জিয়া বা অন্য সেকটর কমান্ডাররা? এসব প্রশ্ন জাগেনা মনে? ইসলামী দলগুলোর দোষ, তারা অখন্ড পাকিস্তান চেয়েছে, ভারতের অঙ্গরাজ্য হতে চায়নি। সে কারণেই তারা আপনাদের চোখে দালাল। এখন পাকিস্তানীদের খুন আর ধর্ষনের দায় তাদের উপর চাপাচ্ছেন। সেলুকাস

অমি রহমান পিয়ালকে ব্যান করা হইছিলো নবীজির একটা কার্টুন প্রকাশ করার দায়ে। কিন্তু অশ্রু নামের একজন ব্লগার বাংলাদেশ নিয়া কি মন্তব্য করছে দেখেন।
আমি ব্যক্তিগতভাবে কাউকে ব্যান করার পক্ষে না। কিন্তু আমি যে দেশে আছি এবং যে ব্লগে আছি সেখানে এই মানসিকতার একজন আছে ভাবতেই আমার বমি পায়। আমি জানি না মডারেশনের ভিক্তি কি? জানতে আগ্রহী।

কে করে মডারেশন কোই মরসোস এখন ?

৩৮| ০২ রা আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:২৪

এস্কিমো বলেছেন: যখন এই মন্তব্যটা দেখলাম - অবাক হয়ে ভাবছিলাম একজন পাকিস্থানী কিভাবে বাংলায় ব্লগিং করছে। হুবুহু একই ইতিহাস পড়ানো হয় পাকিস্থানে। সেখারকার প্রায় সকল নতুন প্রজন্মের মানুষ এইভাবে ১৯৭১ কে দেখে। তাই এরা অবাক হয় -যখন শুনে পাকিরা আমাদের উপর গনহত্যা চালিয়েছে..আমাদের দেশে বিশ্বের ইতিহাসের সর্বনিকৃষ্ট ধর্ষনের ইতিহাস তৈরী করেছে।

জামাতের ভিতরের ঘাতক দালালরা কিভাবে পাড়লো এই ভাবে পাকি সন্তানদের দেশে জন্ম দিতে?
এরা বাংলাদেশের আলো-বাতাসে বাসকরে কিভাবে পাকিস্থানী হয়ে গেল? ভাবতে অবাক লাগে!

আগেও বলেচি..আবারও বলি। ইতিহাস বিকৃতি রোধে বিশ্বের দেশে দেশে আইন করা হয়েছে। কিন্তু্ বাংলাদেশে না থাকার সুযোগে ঘাতকরা একটা বিকৃত প্রজন্মের জন্ম দিতে পেরেছে।

অবিলম্বে সেই আইন প্রনয়ন জরুরী। না হলে জনগনের বিকল্প আদালতই আপাতত চালু রাখতে হবে।

ধিক সেই রাজাকারদের পাকিমানসিকতার সন্তানদের!

এস্কিমো বলেছেন :
২০০৭-০৮-০২ ১৭:৫৬:৩৫
বলেচি = বলেছি

৩৯| ০২ রা আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৮

শওকত হোসেন মাসুম বলেছেন: একমত।

৪০| ০২ রা আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৩১

আমি সাগর বলেছেন: অশ্রু নােমর এক নব্য রাজাকারের মন্তব্য দেখে আমিই এই পোস্ট টা করছিলাম। কিন্তু প্রথম পাতা থেকে সরাইয়া দিছে।
আমি এখনো প্রতিবাদ করছি।

৪১| ০২ রা আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫

সুমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া--
৫ দিলাম
এবং প্রিয়তে +

৪২| ২৪ শে আগস্ট, ২০০৭ রাত ১:৪৩

বিষাক্ত মানুষ বলেছেন: এই শিবিরের পোলাগুলারে ক্যামনে ব্রেইন ওয়াশ করা হয় তার আরও ১টা জলজ্যান্ত প্রমান পাইলাম ... এস্কিমো আপনার লেখার প্রসংসা...৫

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.