| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসন্দেহে আমাদের সংসদ একটি প্রবিত্র স্থান। কিন্তু ইন্দানিং যাবত আমাদের অভিবাক , আমাদের দেশের শিক্ষিত রাজনীতিবিদরা একে অপরকে ব্যাক্তিগত ভাবে আক্রমন করতে গিয়ে যেসব অশালীন ভাষা , উপমা ব্যাবহার করছে এতে সভ্য জাতি হিসাবে আমরা লজ্জিত ।
কারো সাথে মতের মিল না থাকলে , আর্দশের মিল না থাকলে তাকে অশালীন অসংসদীয় ভাষা ব্যাবহার করে কাবু করার মধ্যে আপনেদের বীরত্বের প্রকাশ পাই না বরং দুর্বলতা প্রকাশ পাই । আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ সুন্দর , মার্জনীয় ,লজিকেল কথা বলতে পারে না । ভাবতে অভাব লাগে এসব মানুষকে আমারা আমাদের ভোটের মাধ্যেমে মহান জাতীয় সংসদে বসায় । আমারা কি তাদের নির্বাচিত করি তাদের গালি শিখার জন্য ? আমরা কি তাদের নির্বাচিত করি তাদের আশালীন মন্তব্য শিখার জন্য ?
মাননীয় বিজ্ঞ রাজনীতিবীদরা আপনেদের সাথে কারো মতের মিল না হলে তা যুক্তি দিয়ে মোকাবিলা করার চেস্টা করুন ব্যক্তিগত আক্রমন করে অশালীন ভাষা প্রয়োগের মধ্যেমে নয় । মনের ক্ষোভ থেকে বলছি ইন্ডিয়ার খেলার চ্যানেল গুলোতে খেলা দেখার সময় মাজে মাজে কিছু বিজ্ঞাপন দেয় যা আব্বু -আম্মুর , ভাই বোনের সামনে দেখা যায় না , লজ্জায় সরে যেতে হয় পরিবার সহ খেলা দেখা যায় না । আর এখন আমাদের বাংলাদেশের মহান সংসদের অধিবেশন পরিবার সহ দেখা যায় না ।এসব আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয় নয় কি । এই ব্যার্থথা কার আপনেদের নাকি আমাদেরে যারা আপনেদের নির্বাচিত করেছেন ? প্রশ্ন রয়ে গেল
©somewhere in net ltd.