নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহান

ফাহান › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট বিল কমানোর জন্য কঠোর কর্মসূচী [ সময় এসেছে এবার পথে নামার ]

১৮ ই মে, ২০১৩ ভোর ৪:২২

বর্তমান সরকারের আমলে মোট পাচঁবার ব্যান্ডউইথের দাম কমিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ অন্যান্য উচ্চ ব্যান্ডউইথ গ্রাহকদের জন্য প্রতি মেগাবাইট পার সেকেন্ডের বর্তমান মূল্য ৪ হাজার ৮০০ টাকা নির্ধারন করেছে বাংলাদেশে টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে শতকরা ২৫ শতাংশ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ও রিসার্চ সেন্টার ও সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শতকরা ৫ শতাংশ এবং সরকারি অফিস এবং আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে শতকরা ৫ শতাংশ হারে বেসিক মাসিক চার্জ ৪৮০০ এর উপর ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।



তবে এর কোনো প্রভাব-ই পরেনি মোবাইল ইন্টারনেটের উপর । ২০০৪ সালে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট চালু হয় । ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোবাইল ইন্টারনেটের দাম কমেনি এক টাকাও । গ্রামীনফোনের P1 প্যাকেজের মাধ্যামে বাংলাদেশে মোবাইলভিত্তিক ইন্টারনেট সেবা চালু হয় । বর্তমানে সকল মোবাইল অপারেটর সার্ভিসে P1 ইন্টারনেট প্যাকেজ সুবিধাটি রয়েছে ।



P1 প্যাকেজের শুরু থেকেই প্রতি কিলোবাইট ব্যবহারে ২ পয়সা খরচ হতো, যা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে । অপারেটর ভেদে প্রতি ১ গিগাবাইটের প্যাকেজ নিতে গেলে খরচ হয় ২৭৫ টাকা থেকে ৩১৫ টাকা পর্যন্ত । তবে মিনিপ্যাকেজের মাধ্যামে এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেটের গ্রাহক ধরে রাখছে মোবাইল অপারেটররা ।



স্মার্টফোন ব্যবহারে আধিক্য বাড়ায় বর্তমানে মোবাইল ইন্টারনেটের চাহিদা প্রচুর । মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমেই লাইভ পত্রিকা পড়া, গান শোনা, ভিডিও দেখা, বিভিন্ন কনটেন্ট ডাউনলোড সহ প্রয়োজনীয় অনেক কাজ সম্পাদন করা যায় ।



খুব শিগ্রই আমাদের আন্দোলন করতে হবে ইন্টারনেট এর দাম কমানোর জন্য, রক্তচোষা কোম্পানির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কোম্পানি প্রতি জিবি ডাটা ক্রয় করে মাত্র ১০ টাকায়, আর আমরা সেটা কিনি ৩০০ টাকা + ভ্যাট। আমাদের সরকার বলছিল দেশ ডিজিটাল করবে , ইন্টারনেট থেকে ভ্যাট প্রত্যাহার করবে কিন্তু কই ? সরকার তো বিরোধি দলকে দমন করেই কুল পাচ্ছে না । কিন্তু তাই বলে আমাদের আর বসে থাকলে চলবে না। এখনি সময় মাঠে নামার সরকার ব্যান্ডউইথ এর দাম কয়েক বার কমালে আমারা তার কোন সু্যোগ পাচ্ছি না । তাই আমাদের সবাইকে কে এক হয়ে দল মত নির্বিশেষে আন্দোলন করতে হবে । আমাদের নতুন দাবি হবে ৫০ টাকায় এক জিবি আর ২০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট দিতে হবে আর মিনিমাম স্পিড হতে হবে ২৫৬ কেবিপি এস । কোন ফেয়ার ইউস পলিসি আর ভ্যাট থাকতে পারবে না । আমরা প্রথমে প্রতি বিভাগে মানব বন্ধন করব এর পরে যদি কোন কাজ না হয় তবে আমরা প্রতি মোবাইল ফোন আর ওয়াইম্যাক্স কোম্পানির কাস্টমার কেয়ার ঘেরাও করব , আশা করি আমাদের সাথে থাকবেন । এক দফা এক দাবি ৫০ টাকায় এক জিবি আর ২০০,টাকায় আনলিমিটেড ইন্টারনেট চাই ।



ব্যান্ডউইথের দাম কমে ইন্টারনেট খরচ কমে না। সময় এসেছে এইবার পথে নামার...



আমরা যা করব



BTRC কে মেইল করব অপারেটরদের ইন্টারনেট বিল কমাতে চাপ দেয়ার জন্য । যতবেশি মেইল যাবে তত বেশি প্রেসার পড়বে BTRC র উপর ।



BTRC র মেইল আইডিঃ [email protected]



মেইল করতে পারেন নিজের মত । অথবা নিচের পোস্টটি



জনাব,

আমার শুভেচ্ছা গ্রহন করুন ।একটি জরুরি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতেই আমার এই মেইল প্রেরন।

এক হিসেবে দেখা যায় GP এবং অন্যান্য মোবাইল অপারেটররা প্রতি জিবি ডাটা সরকারের কাছ থেকে ক্রয় করে মাত্র ৫ থেকে ১৫ টাকার মধ্যে.. কিন্তু

গ্রাহকরা পাচ্ছি সেটি ৩০০টাকায়!! এ ব্যাপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করে তবে নিশ্চিত ভাবে এটি আমাদের জন্য ভাল ফলাফল বয়ে আনবে। এটাস্যোসাল মিডিয়ার দায়িত্ব ও বটে। ১৫ মেগাবাইট ইন্টারনেট এখনো আমাদের কিনতে হয় ৩৫ টাকা দিয়ে, বাংলালিংকে ২০ মেগা ২৩ টাকা, রবিতে ১ জিবি ২৭৫ টাকা অথচ ভারতে ১ জিবি দেয়া হয় ৭০ টাকা থেকে ও কমে। আমাদের অত সুবিধা দরকার নেই কিন্তু আমরা এত অভাগা যে আমরা সামান্য সুবিধা টুকুও পাচ্ছিনা।বতর্মান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কিন্তু তারা শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে, একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও!! জিপি সবসময় আনলিমিটেডের নামে ফেয়ার ইউজেস পলিসি লাগায় দিয়ে বেরাচ্ছে সেই জন্মসূত্রে ! ৯৭৭ টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের।শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিএস। এতগুলা টাকা দিয়ে কিনছি অথচ ব্যবহার করতে দিচ্ছে ৫জিবি।

এগুলা দেখার মত কি কেউ নেই?



আপনার কাছে আমার বিশেষ অনুরোধ এই যে, মোবাইল অপারেটরদের চাম দিয়ে ইন্টারনেটের দাম কমিয়ে এই প্রযুক্তিটি আমাদের কাছে সহজলভ্য করতে সহায়তা করুন।



অথবা মেইল করুন বাংলাদেসের বেসরকারী টিভি চ্যানেলকে । এই ঠিকানায়



Bangladeshi Chanels mail addreses.

1. ATN NEWS: atnnews24@gmail .com

2. NTV: newsroom@ntvbd. com

3. RTV: [email protected]

4. BANGLA VISION:info@ban glavision . t v

5. ETV: info@ekushey-tv .com

6. SHOMOY: info@somoynews. tv

7. MASRANGA: info@maasranga. tv

8. BOISHAKHI: info@boishakhi. tv

9. INDEPENDENT: info@independen t24.com

10. CHANEL 24: it@channel24bd. tv

11. DESH: [email protected]

12. 71: ekattortv@gmail .com

13. ATN B: [email protected] om

14. Mohona: mohonatv@gmail. com

15. MY TV: [email protected]





আমরা আমাদের পিসি থেকে যা করতে পারি । মোবাইল কোম্পানী এবং উইম্যাক্স সেবাদাতাগুলোর ফেসবুক পেজসমুহ গণ রিপোর্ট করে বন্ধ করে দিতে পারি । রিপোর্ট করতে যা করবেন । সবাই একই পদ্ধতি অনুসরন করবেন । তাহলে কাজ হবে ইনশাল্লাহ



সকল অপারেটরের জন্যঃ



পেজের লিঙ্কে ক্লিক করুন । লাইক অপশনের পাশে মেসেজ অপশনের ডান পাশে ক্লিক করুন >>> Report page >>> It's spam or a scam



ollo'র জন্য



পেজের লিঙ্কে ক্লিক করুন । লাইক অপশনের পাশে মেসেজ অপশনের ডান পাশে ক্লিক করুন >>> Report page >>> Other/abusive content >>> smap or san



পেজসমূহের লিঙ্কঃ



গ্রামীন ফোনঃ http://www.facebook.com/grameenphone



বাংলালিঙ্কঃ http://www.facebook.com/banglalinkmela



রবিঃ http://www.facebook.com/RobiFanz



এয়ারটেলঃ https://www.facebook.com/airtelbuzz



সিটিসেলঃ http://www.facebook.com/citycell



ওয়াইম্যাক্সঃ



কিউবিঃ http://www.facebook.com/QubeeZone



বাংলা লায়নঃ http://www.facebook.com/sayhalum



ওলো বাংলাদেশঃ https://facebook.com/OlloBanglades

চলুন সকলে মিলে এই ইভেন্ট যোগদান করি। আন্দোলন গড়ে তুলি। আপনার সকল বন্ধুদেরকে ইনভাইট করুন এবং শেয়ার করুন। আপনাদের সকলের সদয় সাহায্য কামনা করছি :)



Facebook Event : https://www.facebook.com/events/462503873836658

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:৩৭

বাংলার হাসান বলেছেন: সুন্দরবন রক্ষা আন্দোলনকে বেগবান করতে আপনিও এগিয়ে আসুন। সকল সহযাত্রী বন্ধুদের দৃষ্টি আর্কষন করে বলছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবীতে সারা দেশ ব্যাপী একজোটে আন্দেলন পরিচালনার জন্য জেলা ভিত্তিক আন্দেলন গড়ে তোলার লক্ষে সবাই নিজ নিজ জেলায় জনমত তৈরীতে এগিয়ে আসুন। বিভিন্ন জেলায় অবস্থানকারী সহযাত্রী বন্ধুরা সুন্দরবন রক্ষা আন্দোলনে আপনার অবস্থান জানিয়ে আমাদের করতে পারেন। এই নাম্বারে। 01912471433 অথবা 01676788153
আপনার ছোট্ট একটি আওয়াজ বন্ধ করে দিতে পারে দেশ বিরোধী এই চুক্তি, যোগ করবে নতুন মাত্র আমাদের দেশ রক্ষা এই আন্দোলনে।
Click This Link

২| ১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৩৪

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: এবার হবেই ................

রবির শ্লোগানকে কাজে লাগিয়ে রবিদের বাশ দিতে না পারলেও জনগনকে কিছুটা শান্তি দেওয়া হোক ।

৩| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

ঊজ্জল বলেছেন: সরকার, মিডিয়া, সবার পকেট ভারি করে মোবাইল অপারেটররা, তাই তারা কিছু করবেনা, ব্লগের আইনজীবি ভাইদের কে বলছি আপনারা আদালতে একটা মামলা করতে পারেন এবং সেই সাথে ক্ষতি পূরণ মামলা ও করতে পারেন যে ২০০৭ সালে এক মেগাবিট ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ছিল ৩৮ হাজার টাকা। সেই সময় মোবাইল ফোনের একটি ইন্টারনেট সেবার মাসিক খরচ ছিল ভ্যাটসহ ৩৪৫ টাকা। এখন ব্যান্ডউইডথের দাম মেগাবিট- প্রতি চার হাজার টাকা হলেও সেই প্যাকেজের দাম কিন্তু এখনো ৩৪৫ টাকাই আছে। গ্রাহক পর্যায়ে এক টাকা ও কমেনি । তাই গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার মামলা করতে পারেন । ব্লগার , ফ্রিলান্সের সবাইকে এই বিষয়টি নিয়ে চিন্তা করার জোর দাবি জানাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.