নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন যুক্তি দিয়ে তর্ক করি, তবে তা যেন বর্তমান টকশো এর মতো না হয়।

মুক্ত কয়েদী

মুক্ত কয়েদী › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জতিক মান!!

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

আন্তর্জতিক মান!!

ব্লগার অভিজিত নিহত হয়েছেন কয়েকদিন আগে । মার্কিন মুল্লুক থেকে চারজন এফবিআই সদস্য আজই ঢাকা এসে পৌঁছেছেন অভিজিতের হত্যাকারিদের পাকড়াও করতে ।কারণ অভিজিত হলেন ভিভিআইপি , মার্কিন নাগরিক !!

এর আগে বিডিআর হত্যাযজ্ঞের পরও তদন্ত করতে বাংলাদেশে এসেছিল এফবিআই এর বিশাল তদন্ত দল । অত্যাধুনিক সব যন্ত্রপাতি বিডিআর সদর দপ্তরে সেট করে উনারা আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত করেছেন !! কারণ ঐ সময় কথা উঠেছিল, আন্তর্জাতিক তদন্ত চাই ! আন্তর্জাতিক তদন্ত চাই!! কি আর করা, এফবিআই একাইতো ”আন্তর্জাতিক” বটে !!! ওরা কি তদন্ত করেছে বিডিআর হত্যাকান্ডে, আল্লাহ মালুম ।


এখন আমরা বাংলাদেশীরা যেকোনো কিছুতেই আন্তর্জাতিক তদন্ত চাই , নির্বাচন হয় বাংলাদেশের শহরে গ্রামে গঞ্জে । কিন্তু আমরা বলি আন্তর্জাতিক মান সম্পন্ন হয়না ।
মহল্লায় মহল্লায় কিশোর তরুণদের মারামারির বিচার শালিশ হলে ওখানেও দাবি ওঠে আন্তর্জাতিক মানের শালিশ হতে হবে । আজকালকের চ্যাংড়া পোলাপান ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে বন্ধুদের দেখালে মন্তব্য করে – কি ছবি তুলেছিস ব্যাটা , আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নাই !!

বাংলােদেশের চলমান সহিংসতায় ১০২ জন মানুষ কাবাব হয়ে গেলো ,বাংলাদেশের পুলিশ একটার তদন্ত শুরুই করলোনা কারা আগুন দিয়ে দিনে দুপুরে মানুষগুলো পুড়ে মেরে ফেলছে । একই দেশে একজন মানুষকে (অভিজিৎ) মেরে ফেললো হত্যাকারিরা , বাংলাদেশের পুলিশ লজ্জা শরমের মাথা খেয়ে সাথে সাথে এফবিআই এর চেয়ে নেওয়া দাওয়াত মঞ্জুর করে দিল । বাংলাদেশের পুলিশ কি তাহলে শুধু সাংবাদিক আর ক্যমেরার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারা দেখানোর আর নিজেদের প্রসংসা নিজেরাই করার চাকুরী করেন ? লজ্জা হওয়া উচিত পুলিশ বিভাগের , আমার দেশে ঘটনা ঘটবে আর আরেক দেশের পুলিশ বলবে ,তদন্ত আমরা করবো , আর এরুপ লজ্জাজনক প্রস্তাব মুহূর্ত বিলম্ব না করে মাথা পেতে নিবো ? লজ্জা ছাড়া আর কি ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.