| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলঙ্কিত মহাপুরুষ
ভালো লাগে ক্রিকেট, ফুটবল, হূমায়ুন আহমেদের বই আর ছোট্ট ছোট্ট আনন্দে অসীম উল্লাস... **ফেসবুক অ্যাডিক্ট** www.facebook.com/FahimQuader
মনে আছে সে রাতটার কথা? অশোক ডিন্ডার বলে মাহমুদুল্লাহর সেই অফ ড্রাইভ! সোজা সীমানার বাইরে... ড্রেসিং রুম থেকে সাকিব, মুশফিকের দৌড়! প্লেয়ারদের লাফালাফি! মনে আছে? তাদের সাথে আপনিও উল্লাস করেছিলেন! আপনার সেই ইন্ডিয়ার ফ্যান বন্ধুকে বলেছিলেন, "দেখসস? আমরাও পারি!"
শ্রীলংকা আর ইন্ডিয়ার প্লেয়ারদের কাঁদিয়ে দেশে পাঠিয়ে দিয়ে যারা এশিয়া কাপের ফাইনাল খেলেছিল, সেই ছেলেগুলার জন্য আপনি নিজেকে গর্বিত বোধ করেছিলেন!
ফাইনাল ম্যাচে যখন ২টা রানের জন্য এশিয়া কাপ জিততে পারলো না, তাদের সাথে কি আপনি কাঁদেননি? মনে নেই সেই লোকটার কথা, এই ঘটনা সহ্য করতে না পেরে যার হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়?
আপনার মনে আছে! অবশ্যই আছে! এই ঘটনা ভুলে যাবার মত নয়!
আজ সেই ছেলেগুলার কষ্টের দিন! তাদের সাথে সেদিন আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন, আজ তাদেরই এত গালিগালাজ? আমার এক বন্ধুকে এর কারণ জিজ্ঞাসা করায় বলেছিলো, "দোস্ত! ভালোবাসি বলেই গালি দেই" তার কথার মর্মটা বুঝতে সময় লেগেছিলো...
আমি আগামি ম্যাচেও সময়মত টিভির সামনে বসব খেলা দেখার জন্য! আমি জানি আপনিও দেখবেন! কেন?
ভালোবাসি বলেই?
২|
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
বাংলার হাসান বলেছেন: আজ সেই ছেলেগুলার কষ্টের দিন! তাদের সাথে সেদিন আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন, আজ তাদেরই এত গালিগালাজ? সহমত
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
কলঙ্কিত মহাপুরুষ বলেছেন: খুশি হলাম! ![]()
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
আজাদ আল্-আমীন বলেছেন: kharap somoy thakbe na in sah allah