| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ফেসবুক,ব্লগে এখন ঝড় তুলছেন মাদ্রাসা, এর ছাত্রদের করুণ শিক্ষা ব্যবস্থা,থাকা-খাওয়া নিয়া,এদের আন্দোলন দমনে সরকারের কৌশল নিয়া; এই লোকগুলোকেই কিছুদিন আগে বলতে দেখেছি, “হেফাজতের ১৩ দফা মানলে দেশ ১০০০ বছর পিছিয়ে যাবে দেশ”। কাল রাতে যদি এদের সরানো না হতো, তাহলে আজ সারা দেশে কি শুরু হতে পারতো সেটা কি একবার অনুমান করা যায়? সেই তাণ্ডব কতটুকু হেফাজতের থাকতো জানি না (যদি ধরে নেই যে হেফাজত কেবলমাত্র নিজের দলের প্রয়োজনে আন্দলনে নেমেছে),তবে সারা দেশে জামাতি তাণ্ডব আর একদফা দ্যাখা যেত হেফাজতি ব্যানারে, সেটা জানি। তৌহিদী জনতার আন্দোলন। সাঈদীর রায়ের পরের ঘটনার মতই আর একটা তাণ্ডব। আর এ অপেক্ষায় ই ছিল জামাত।
আর মাদ্রাসার ছাত্রদের দুর্দশা খুব কাছ দেখে দেখেছি, এখনো দেখছি। কিন্তু আপনি যে চুষিলগিরি করেন, স্রোতের বিপরীতে বালছাল বলে হুদাই ক্রেডিট নিতে চান(উল্টো স্রোত যুক্তিযুক্ত হলে সেটা সাপোর্ট করতে কারও আপত্তি থাকে না।), এই ১৩ দফার কোথাও কি মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যত উন্নয়নে মোল্লারা কোন দাবী দিয়েছে? এত বড় একটা জনসংখ্যা দেশের উৎপাদনমুখী কোন কাজের বাইরে থাকছে। কিভাবে দেশের ইকনমিতে এদের কন্ট্রিবিউশন রাখা যায়, তাদের দাবীতে কোথাও কি আছে এসব কথা?
এইসব ফাজলামো না করে, কি-বোর্ডে হুদাই স্ট্রোক না মেরে; এই কি-বোর্ড দিয়া নিজের মাথায় বারি দেন। দ্যাখেন এই বারি খেয়ে বাংলা সিনেমার মত মাথাটা ঠিক হয় কি না আপনার।
বছর তিনেক আগের একটা অভিজ্ঞতা শেয়ার করি...
জেলার কোন এক ধর্মীও সংগঠন প্রধানের ছেলেকে জিজ্ঞেস করলাম... ভাই দ্যাখেন,এতো কষ্ট করে, বিভিন্ন দান-খয়রাত যোগার করে মাদ্রাসা কর্তৃপক্ষ ছেলেদের শিক্ষা, খাবার, থাকার ব্যাবস্থা করেন, পরবর্তীতে কর্ম জীবনেও তো প্রচণ্ড কষ্ট করে থাকে এরা। এদের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী করলে আপনাদের ক্ষতি কি? এর বিরোধিতা করেন কেন?
সে বলল, শুন, এদের নিয়া যদি এই চিন্তা কর, তাহলে মিলাদ পড়াবে কে, মসজিদে ইমামতি করার লোক পাওয়া যাবে না, মৃত্যু বার্ষিকীতে কাদেরকে খাওয়াবে?
আমি জিজ্ঞেস করলাম, আপনি “ল” নিয়ে পড়তেছেন না?(একটি বেসরকারি বিশবিদালয়ে)। আপনার পরিকল্পনা কি?
সে বলল, বাপ রাজনীতি ছাড়ার পর আমি ই ধরবো ঐ পোস্ট।
©somewhere in net ltd.