নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগু মুক্ত ব্লগ।

.।.।.।।

শ্রাবণ সন্ধ্যা

আমার দেহের প্রতিটি কোষ আমার মা আর আমার দেশ এর কাছে চিরঋণী।

শ্রাবণ সন্ধ্যা › বিস্তারিত পোস্টঃ

ধিক জানাই নিজেকে। ফুল চন্দন পড়ুক আপানাদের মুখে- ম্যাঙ্গ পিপল ত্থেকে ব্লগীয় রথী-মহারথী সবার।

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৫১

কতটা নির্মম আর স্বার্থপর হতে পারি আমরা। আজ মা দিবস। ভাল কথা। আমার দেহের প্রত্যেকটি কোষ এই মহীয়সীর কাছে ঋণী। কিন্তু এ বছর মা দিবস টা অন্য যে কোন বছরের তুলনায় কষ্টদায়ক নয় কি?



আমি আশায় ছিলাম যে আজ এই দিবস টা বোধ হয় আমাদের সংবাদ মাধ্যম একটু অন্যভাবে তুলে ধরবে। কিসের কি!!!! তারা আছে পাকিস্তানে কে কত ভোট পেল। কার অবস্থান ভাল, কার অবস্থান মন্দ আছে এসবের বিশ্লেষণ নিয়ে।তারা প্রতিবেশী দেশ এই যুক্তিতে বলে যদি গুরুত্বপূর্ণ নিউজ বলেন; তাহলে আমার প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী দেশে কি ভারত আর পাকিস্তান? মায়ানমার, শ্রীলংকা, নেপাল, ভুটান এরা কি দোষ করল? এই দেশগুলোর কোন বড়/ ছোট ঘটনা তো আমাদের দেশের দেশের এতো বিপর্যয়কে ছাপিয়ে যেতে দেখিনি।



তারপর খুজলাম ব্লগে,ফেসবুক এ। না, কোন আমজনতা থেকে শুরু করে রথী-মহারথী কারও মাথা ব্যাথা নাই দেখি। বাহ।

হ্যাঁ, আজ মা দিবস। কিন্তু খেয়াল করেছেন, সাভার ট্র্যাজেডি তে এখন পর্যন্ত মৃত মানুষ পাওয়া গেল ১১২৫ জন!!! আরও নিখোঁজ রয়েছে। আর সারাজীবনের জন্য পঙ্গু হয়ে আছেন শত শত । হ্যাঁ এরা সবাই কোন না কোন মায়ের বুকের ধন, মানিক রতন। আভিজাত্যে না হোক, প্রচণ্ড কষ্টের মধ্যেও বড় করে তোলা মায়ের প্রাণের প্রিয় পুত্র-কন্যা এরাই। ১১২৫ জন মা হারিয়েছে তাদের প্রাণপ্রিয় সন্তানকে।কত সন্তান হারিয়েছে তার মা কে। এই মানুষগুলোর জন্য মা দিবসটা কেমন ভেবেছেন একবার?



হেফাজতের পর, গত দুই দিন ধরে সবার ব্যস্তটা মুন্নি সাহাকে নিয়ে।এটাকে এতো পাত্তা দেয়ার কি আছে, জানি না। কেন, বিডিআর বিদ্রোহের তার সেই বিখ্যাত রিপোর্টং ভুলে গেলেন? ভিতরে মানুষগুলোকে খুন করা হচ্ছিল আর সে রিপোর্টং করছিল কি নিয়ে!!! এর পরেও কি মুন্নি সাহাকে নতুন করে চেনার কিছূ আছে?তাহলে এতো লম্ফ-জম্ফ কীসের?



আপনারা মুন্নি সাহার জ্বরে ভুলে গেলেন পচে গলে যাওয়া লাশ গুলো কথা। এরাও কিন্তু আপনার আমার মত এমন সুস্থ সবল মানুষ ছিলেন। পারলেন না এই মা দিবসে সন্তান হারা এতো গুলো মায়ের কথা চিন্তা করতে, মা হারা সন্তানদের কষ্ট টা উপলব্ধি করতে। উপলব্ধিটা খুব কঠিন না, শুধু এই দুখী মানুষ গুলোর জায়গায় নিজেকে আর নিজের পরিবারকে বসান।



ধিক জানাই নিজেকে। ফুল চন্দন পড়ুক আপানাদের মুখে। দেশের মিডিয়া তার ইচ্ছে মত পথ দেখিয়ে যাক আমাদের, এই প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.