| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্ট্রেলিয়ার নিউক্যাসলে চলছে ‘স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক গেমস' যা মূলত বুদ্ধিপ্রতিবন্ধী প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ৮৯ সদস্যের বুদ্ধি প্রতিবন্ধী দলের গত ২৮ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ে। আর এরইমধ্যে এই স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ নিজের অবস্থান দৃঢ় করে নিয়েছে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে।
এখন পর্যন্ত এই প্রতিযোগীতায় বাংলাদেশের অর্জনের ঝুলিতে জমা হয়েছে ১৬টি স্বর্ণপদক, ৬টি রূপা ও ৪টি ব্রোঞ্জপদকসহ মোট ২৬টি পদক। ৯টি খেলার মধ্যে ৭টিতে অংশ নিয়েছে বাংলাদেশের প্রতিযোগীরা।গতকাল স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেটেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ ছাড়া মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে চৈতি আক্তার, পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে হুমায়ুন কবীর, টেবিল টেনিসে একক ইভেন্টে নিপা বোস, ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে পারুল আক্তার, ব্যাডমিন্টন ডাবলসে মুন্নি আক্তার ও রাবেয়া খাতুন, মহিলা বৌচি দ্বৈতে জাকিয়া সুলতানা ও সাদিয়া উর্মিসহ গতকাল ১৬টি স্বর্ণ পেয়েছে বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়রা।
এছাড়া মহিলা ১০০ মিটার স্প্রিন্টে রুপা জেতেন কানিজ ফাতেমা ও ব্রোঞ্জ জেতেন মিষ্টি আক্তার, চার গুনিতক ১০০ মিটার রিলেতে বাংলাদেশ দলগত বিভাগে চৈতী, মিষ্টি, ফাতেমা আক্তার ও কানিজ ফাতেমা ব্রোঞ্জ জেতেন।
দেশের অবহেলিত ও নিগৃহীত প্রতিবন্ধীদের এমন সাফল্যে গর্বিত হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ। সঠিকভাবে পরিচর্যা আর স্নেহ ভালোবাসায় গড়ে তুললে একজন প্রতিবন্ধী শিশু যে ভবিষ্যতে এমন আন্তর্জাতিক ইভেন্টে দেশের নাম ছড়িয়ে দেবে পৃথিবীতে, এই অলিম্পিকে তাই প্রমাণিত হলো।
©somewhere in net ltd.