নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যসময়

আমড়া কাঠের ঢেকি

অনুমতি ছাড়া লেখালেখির কোন অংশঅন্যত্র প্রকাশ করা যাবে না।choturmatrik.com/blogs/অন্যসময়

আমড়া কাঠের ঢেকি › বিস্তারিত পোস্টঃ

সবসময় দেখার মত ফাটাফাটি কয়েকটি ফ্যামিলি মুভি :):) [UpDaTeD!] !:#P

১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:২১

আমাদের মত মুভিপাগলাদের ঘ্যানর ঘ্যানরে অনেকেই বিরক্ত হয়ে ভাবেন মুভি দেখে এরা কি যে মজা পায়! আবার অনেকেই আছেন এমন - হলিউডের মুভি'র নাম শুনলেই কেমন জানি ভ্রু কুচকে ফেলেন (যদিও হিন্দি সিনেমার াৎসফ: মার্কা নাচগান দেখতে তাদের আপত্তি নেই!) যাই হোক - এই পোস্টের মুভিগুলো দেখার পর আপনি নিশ্চিতভাবেই বলবেন নাহ মুভি আসলেই জোশ! কারণ এগুলো মোটামোটি অল-টাইম-হিট ফ্যামিলি মুভি, আর ভাবছেন সবাইকে নিয়ে দেখা যাবে তো? অবশ্যই!



তবে ছবিগুলো একেবারে নতুন না, কয়েকটি বেশ পুরোনো। আসলে হয়েছে কি, কয়েকটা ছবি আমি হালে দেখলাম, তাই সেগুলোর নিয়ে পোস্ট দেবার লোভ সামলাতে পারলাম না, মুভিখোরেরা বোর হতে পারেন :| আর হ্যা, নিচের বেশকয়েকটা মুভিই এনিম্যাটেড।



প্রথমেই যেই মুভিটার কথা বলব - ২০০৬ এ মুক্তি পাওয়া Cars







এনিমেশন মুভি। আপনার যদি টয় স্টরি, মনস্টারস ভালো লেগে থাকে, তাহলে এটাও ভালো লাগবে।



রেটিং: ৭.৫



Monsters, Inc. (2001)







আমার দেখা আরেকটা জোশ ছবি। রেটিং ৮। না দেখলে এখনই দেখে ফেলুন! একটু লোভ লাগানোর জন্য বলি - পরীক্ষার আগের দিন ছবিটি একবার দেখে আমার শখ মেটেনি! দুইবার দেখে ফেললাম। এক কথায় অসাধারণ!



কুংফু পান্ডা - ২০০৮







সিউল রায়হান ভাইএর ব্লগে গিয়ে থাকলে তার প্রোফাইলের ছবিটাকে চিনে ফেলেছেন! আর এই ফাটাফাটি ক্যারেকটারটি নিয়ে তৈরি মুভি কুংফু পান্ডা - যার আই এম ডি বি রেটিং হল ৭.৭



যারা আই এম ডি বি রেটিং সম্পর্কে জানেন না, তাদের জন্য বলছি, সাড়ে সাত এর ওপরে রেটিং পাওয়া যেকোনো মুভি দেখলে পস্তাবেন না - এটুকু শিওর।



বোল্ট - ২০০৮







এটাও আরেকটা সুপার্ব মুভি। রেটিং ৭.৪

আমার মুভির শুরুটা ভালো না লাগলে বাকিটুকু দেখি না। এই মুভির শুরুটা এতই চমকে ঠাসা ছিল, হা করে দেখতে লাগলাম। মাঝে অবশ্য একটু ধীরে চলেছে কাহিনী, তবে দেখে মজা পাবার মত অবশ্যই।



মাদাগাস্কার - এসকেইপ টু আফ্রিকা







এটাও ২০০৮ এর ছবি। আগের গুলোর মত এত হাইফাই না হলেও খারাপ লাগবে না। রেটিং পেয়েছে ৬.৯

কার্টুন ফ্যানদের প্রতি - হ্যা, এই মুভিতে আছে জঙ্গলের স্বাদ! সিমবা , লায়ন কিং এর ফেভারে :)



এবার এনিমেশন নয়, এমন কতগুলো মুভির গপ্পে যাই!





Enchanted (2007)








ছবিটা মজার। অবশ্য সবার ভালো নাও লাগতে পারে। রেটিং অবশ্য বলে ভালো না লেগে যাবে না! ৭.৬ রেটিং পেয়েছে।



ছবির মূলকাহিনী হলো রূপকথার দেশ থেকে হারিয়ে যাওয়া রাজকুমার, তার ডাইনী মা, আর রাজকুমারের হবু বধূ, যারা কিনা ডাইনীর অভিশাপে পৃথিবীতে চলে আসে!



এনিমেশন মুভির লিস্টির মাঝে এই নন-এনিমেশন ছবিটি ঢুকিয়ে দেওয়ার অপরাধ হয়তো ছবিটি দেখার পরই ক্ষমা করে দিতে চাইবেন! ;)



Finding Nemo (2003)









নিচের কমেন্টগুলো দেখলেই বুঝবেন এর জনপ্রিয়তা! যদি এখনো না দেখে থাকেন, সিরিয়াস কিছু মিস করেছেন। রেটিং এ এখনো ৮.৩ এ আছে সেই ২০০৩ এর মুভিটি। ছবিটি এতটাই জনপ্রিয় যে, যারা সারা জীবনে মাত্র এক-দুটি এনিমেশন দেখেছেন, তাদের সেই লিস্টিতে থাকবে ফাইন্ডিং নিমো!



আপ (২০০৯)







নতুন মুভি, লিপিকার ভাই/আপুর সৌজন্যে জানা হয়ে গেল ছবিটির রেটিং ৮.৮! দেখার লোভ সামলানো যাচ্ছে না, আপাতত: কাহিনীর সারমর্ম পড়েই সন্তুষ্ট থাকি -



Carl Fredrickson নামের এক ছোট্ট ছেলে Ellie নামের এক এডভেন্চার-প্রেমী মেয়ের দেখা পায়। তাদের দুজনেরই স্বপ্ন তারা Lost Land নামের জায়গায় যাবে, যেটা কিনা South America'র কোনো এক জায়গায়। ৭০ বছর পরে, এলি মারা যায়, কিন্তু Carl তার প্রমিসের কথা ভুলে না। শুরু হোক এডভেন্চার...



Ice Age (1, 2, 3)







আইস এইজ - এর তিনটি মুভি রয়েছে - আইসএইজ ওয়ান, টু আর থ্রি। তিনটি ছবিই চরম জনপ্রিয়, সুন্দর আর অবশ্যই সবসময়, যে কাউকে নিয়ে দেখার মত! আইস এইজ সিরিজের সর্বশেষ ছবিটি মুক্তি পেয়েছে ২০০৯ এই। কল্পনাকে টেনে নিয়ে যান সৃষ্টির সেই আদিকালে, মেরু এলাকায় যেখানে এডভেঞ্চার জমে উঠবে একজোড়া সেই সময়কার জীববৈচিত্র‌্য, পরিবেশ নিয়ে, সাথে থাকবে একজোড়া ম্যমথ, টাইগার আর তাদের পরিবার নিয়ে গড়ে ওঠা সেইরকম সব কাহিনী!



Over The Hedge (2006)







ব্লগার নির্বাসনের সাজেশনে দেখে ফেললাম ছবিটি, আর দেখেই বুঝলাম না দেখলে চরম জিনিস মিস করতাম! কুংফু পান্ডার স্টুডিওতে তৈরি, তাই এনিমেশনের কোয়ালিটি নিয়ে যেরকম হাইফাই, তেমনই ছবিটির কাহিনীও ইন্টারেস্টিং। এতটুকু বাড়িয়ে বলছিনা, ড্রিমওয়ার্কস এর আরেকটি সেরা এনিমেশন মুভি এটি, যার রেটিং ৭.১ আরো বেশি হওয়া উচিত ছিলো নি:সন্দেহে।



Horton Hears a Who!







২০০৮ এর মুভি। /* এখনো দেখা হয়নি, তবে ডাউনলোড করাই আছে। এই পোস্ট এডিট করা শেষেই দেখা শুরু করব। :D */



দেখে ফেললাম মুভি টা। এক কথায় অ-সা-ধা-র-ণ! যেমন মজার, তেমন শিক্ষণীয়। মুভিটার শেষ লাইনটা কোট করে দিলাম - A person is a person, no matter how small!



যারা দেখেন নি এখনো, দেখে নেবেন এই অসাধারণ মুভিটি।



রেটিং বলে ৭.৩ - সেইরকম না হয়ে উপায় নেই!



The Incredibles (২০০৪)







সুপারহিরোদের কাহিনী ভাল লাগে? এই ইণক্রিডেবলস ফ্যামিলির সবাই সুপারহিরো। অসাধারণ একটা ফ্যামিলি নিয়ে অসাধারণ একটা ছবি ফ্যামিলি নিয়ে দেখার জন্য-ই।



রেটিং: ৮.১ (ব্যক্তিগতভাবে মনে করি আরো বেশি হওয়া উচিত ছিল )





পরের পর্ব: ২০০৯ এর নতুন সব এনিমেশন মুভি !:#P

__________________________________________



এবার যারা এনিমেশন মুভি দেখেন না তাদের জন্য বিশেষ আকর্ষণ (2D animation movies)! - Click This Link



স্বাধীনতার বার্তা'র শাসানিতে Mary and Max লিস্ট থেকে বাদ দেয়া হল!

মন্তব্য ১৪৭ টি রেটিং +৫৬/-২

মন্তব্য (১৪৭) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩২

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: সব দেখা, সব দেখা :):)

ফাইন্ডিং নিমো কোথায়????আইস এজ??

১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ফাইন্ডিং নেমো তো একটু আগের ছবি.... আইস এইজ দেখি নাই :(

এই মুভিগুলা পি এল এর সময় দেখছি - বুঝেন অবস্থা! তাই পক্ষপাতিত্ব করলাম ;)

২| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৩

মনুমনু বলেছেন: মাডাকাসকার ভালো পাইসি

১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৭

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভালো না লেগে যে উপায় নেই! :)

৩| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৪

সাঈফ শেরিফ বলেছেন: এনিমেশন যদি বলেন ফাইন্ডিং নিমোর উপর কিছু নাই।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: Abar jigay......oi movie ta hall e dekhsilam. Jotilz... :D

৪| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৬

লিপিকার বলেছেন: এনচান্টেড দেখেছি স্টার মুভিজে। আমার মজা লেগেছে ছবিটা। এমি অ্যাডামস দারুন মজার অভিনয় করেছে।

বাকিগুলোর মধ্যে কুংফু পান্ডা সেরা। লিস্টে "আপ" ছবিটা থাকা উচিত ছিলো। পরিবার নিয়ে দেখার জন্য চমৎকার ছবি।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৯

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ছবিতো ওকে আসলেই প্রিন্সেস এর মত লাগে... আমি এককথায় ও'র ফ্যান হয়ে গেছি এই ছবি দেখার পর।

আপ দেখি নি....দেখে নেবো।

৫| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৮

জুমানজি১১ বলেছেন: Finding Nemo, The incredibles, Ice age এই গুলান কই দাদা?
কএক্টা দেখি নাই, নামের জন্যে ধনিয়া।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪১

আমড়া কাঠের ঢেকি বলেছেন: হাহা, সাদাত ভাই এর কমেন্টের রিপ্লাইটা দেখেন... আর স্বাগতম ধইনার লাইগা! ;)

৬| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৯

বড় বিলাই বলেছেন: অ্যানিমেশন, মাই ফেভারিট। :) এগুলোর বেশীর ভাগই দেখা, যে কয়েকটা বাকী তাও দেখার ইচ্ছা আছে। ফাইন্ডিং নিমো, আইস এজ, শ্রেক, সার্ফস আপ, হ্যাপি ফিট, মনস্টার হাউজ, ফ্লাশড এ্যাওয়ে, র‌্যাটাটুয়ি------------ আরও অনেক আছে প্রিয়তে, সব এখন মনে পড়ছে না।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: এনিমেশন মুভি আগে আমি তেমন একটা দেখতাম না, ইদানীং ফ্যান হয়ে গেছি :)

৭| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪১

অমাবশ্যার চাঁদ বলেছেন: ফাইন্ডিং নিমো আমার ফেভারিট।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ঐটা একটা জিনিশ....... অলটাইম হিট

অন্য মুভি গুলো নিয়ে কিছু বললেন না!

৮| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: একটাও দেহিনাই! এ্যানিমেশন দেহিনা। ভালো লাগেনা। তারপরেও পেলাচ দিলাম।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপ্নারে মাইনাস! দেখা শুরু করেন, ভালো না লাগলে এরপর বইলেন!

কুংফু পান্ডা দেখেন আগে, এরপর ফাইন্ডিং নিমো, মনস্টারস, ওয়াল ই, .....

৯| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫০

ভাঙ্গা পেন্সিল বলেছেন: কার, টয় স্টোরি এই দুইটা দেখি নাই।

এনিম মুভি ভালা পাই:)

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: টয় স্টরি টিভিতে দেখছিলাম, কাহিনী ভুলে গেছি। ল্যানে সার্চ দিতে হৈব, আরেকবার দেখার ইচ্ছে আছে।

আজকাই কার দেখলাম। ডি/এল/ডি তে পাশ করুম মনে হয়, আনন্দে দেইখা ফেল্লাম! হতাশ হই নাই :)

১০| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫২

অপটিমাস প্রাইম বলেছেন: কুংফু পান্ডা টানা ১৭ বার দেখেছি। তারপরও মন ভরেনি। সময় পেলেই অংশ বিশেষ দেখি। আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে এর ডায়ালগ। প্রায় প্রতিটা ডায়ালগ হতেই কিছু না কিছু নেয়ার আছে।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আর আপনি যেই নিকটি নিয়েছেন, সেই মুভিটির কথা নাই বা বললাম! এত জোশ। তবে ট্রানস্ফর্মারে শুধু শুধু রোমান্স ঢুকিয়ে মজা নষ্ট করা হয়েছে।

১১| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৩

শান্তির দেবদূত বলেছেন: কংফু পান্ডা আর এনচেন্টেড দেখা আছে। দেখি বাকি গুলো দেখতে হবে।
ফাইন্ডিং নিমো, ওয়ালি আমার দেখা দুইটা সেরা এনিমেটেড মুভি :)

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৯

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ওয়ালির কথা আর না-ই বলি! ফাটাফাটি ছবি। যদিও শেষের দিকে গোলগাল মানুষগুলো দেখে মেজাজ খারাপ হৈছিলো /:)

১২| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৩

নতুন বলেছেন: কুংফু পান্ডা টানা ১৭ বার দেখেছি। তারপরও মন ভরেনি। সময় পেলেই অংশ বিশেষ দেখি। আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে এর ডায়ালগ। প্রায় প্রতিটা ডায়ালগ হতেই কিছু না কিছু নেয়ার আছে।


সহমত

আমি হলে ২ বার দেখছি..... বাসায় মেলা বার.. :)

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভাইরে হলে দেখতে মুঞ্চায়!! :((

আমি অবশ্য এটার ব্লু-রে প্রিন্ট পাইছি, জটিল প্রিন্ট - তবে স্ক্রীণ তো আর ১৭ এর বেশি বাড়ানো সম্ভব না! :(

১৩| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৮

বিবর্তনবাদী বলেছেন: বেশির ভাগই দেখা। তবে কুংফু পান্ডার তুলনা নাই।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আবার জিগায় B-)B-)

১৪| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৯

শ্রাবনের ফুল বলেছেন: হুম প্রায় সব মুভিই দেখা...পুষ্টার দেইখা ভালা পাইলাম..পুষ্টার দেইখাও শান্তি..চুখে আরাম দিবার লাইগা ধইন্যা :)

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: হ ভাই পোস্টার দেখেলই আবার দেখতে ইচ্ছা করে! ফাটাফাটি মুভি একেকটা

১৫| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩০

অপরিচিত_আবির বলেছেন: অ্যানিমেশন ছাড়া কি ফ্যামিলি মুভি হয় না ? ;)

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪১

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আমি বুঝি না, হিন্দি মুভি দেখতে সমস্যা নাই, ইংরেজি ছবির কথা আসলেই অনেকের আপত্তি (নিজ গৃহেও /:))

১৬| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩০

গোয়েবলস বলেছেন: আপ মুভিটা দেখা হয়নি________++++

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪২

আমড়া কাঠের ঢেকি বলেছেন: হ, পুরাই নতুন! দেখা লাগবো..... ৮.৮ রেটিং!!!

অবশ্য পপুলারিটি কমছে।

১৭| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৬

কাঙাল মামা বলেছেন: আপ ছাড়া সব দেখা :)

অপরিচিত_আবির বলেছেন: অ্যানিমেশন ছাড়া কি ফ্যামিলি মুভি হয় না ? ;)

যেই দিনকাল পড়ছে :|

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: যেই দিনকাল পড়ছে ;) :| :-/ /:)

১৮| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪০

কাঙাল মামা বলেছেন: আইস এইজ ৩টাই সেরম ভালো। দেখতে পারেন।WALL-E ও ফ্যামিলি নিয়া দেখা যায়। এডা সেরম মজার আছে।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আইস এইজ দেইখা ফালামু......। ওয়াল ই'র ওয়ালি আর ওর গার্লফ্রেন্ড রোবোট টাই ভালো! মানুষ গুলার আওনের পর মজা একটু কইমা গেছে!

১৯| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫৪

সায়েম মুন বলেছেন: Enchanted >Finding Nemo>Ice Age>Horton Hears a Who!

দেখা গুলোর Ranking আর না দেখাগুলো দেখার ইচ্ছা রয়েছে।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ৩:১৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: কুংফু পান্ডা দিয়ে শুরু হোক!
বাকিগুলোও জোস

২০| ১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১৩

আরিফ থেকে আনা বলেছেন: অ্যানিমেশন দেকিনা

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২০

আমড়া কাঠের ঢেকি বলেছেন: মাইনাস :(

২১| ১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:২৮

আকাশ_পাগলা বলেছেন: ডিজনি কেন যেন এড়িয়ে চলি। তয়, এনিমেশন দেখি খুব।


এনিমেশন মুভির মইধ্যে আমার প্রিয় ড্রাগনবল ""জি"" এর ৭ টা মুভি।

এছাড়াও ঘোস্ট ইন দ্যা শেল এর মুভি আর সামুরাই এক্স।

প্ল্যানেট বব দেখতে পার। মনে রাখবা যে একটা জিনিস দেখলা। বেশি জোস।

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২১

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ধইন্যা! না দেখা মুভির লিস্ট বড় হৈল।

অফ: কালকে ঘুমায়া পড়ছিলাম, অফলাইনে পরে ম্যাসেজ পাইছি :(

২২| ১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৫২

অপরিচিত_আবির বলেছেন: অ্যানিমেশন মুভির প্রতি আগ্রহ থাকলে গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজ, স্পিরিটেড অ্যাওয়ে, টয় স্টোরী, কোরালাইন, মনস্টারস ইনক. মিস করা কবিরা গুনাহ।

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: প্রথম দুইডা দেখি নাই..... কোরালাইন টা দেখবো দেখবো করেও দেখা হয়নাই /:)

আর এখন ব্রডব্যান্ডের লাইনটা নাই ডাউনলোড বন্ধ :((

২৩| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৭

অ্যামাটার বলেছেন: খুব ভাল কাম করসো, ব্লগে তোমাগো মত কিছু মুভিখোড় থাকা ম্যালা সুবিধা,
যাকগা, এক কাম মর, সামনে হাতে সময় পাব, ধুমায়া মুভি দেখব;
আমারে কিসু এভারগ্রীন ক্লাসিক মুভি সাজেস্ট কর(নতুন-পুরাণ; সব); আইএমইডি বেসিসে না; তোমার দেখা গুলানের ভিত্রে। সবচেয়ে ভালা হয় ডাউনলোড লিঙ্ক দিতে পারলে। বরঞ্চ একটা পোষ্ট মারো আলাদা করে, নভিশদের কামে লাগবে।

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আচ্ছা ভাই, পরীক্ষা শেষ হৈলে সময় নিয়ে পোস্ট দেব। তবে আমার আগেই আবির ভাই মুভি নিয়ে জোশ সব রিভিউ লিখে ফেলেছেন, তার কালেকশন থেকেই আগে দেখা শুরু করে দিন: http://www.somewhereinblog.net/blog/major_fuad

২৪| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৫

বিডি আইডল বলেছেন: আপ ছাড়া সব দেখা...আপের লিঙ্ক পাচ্ছি না ভালো

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০২

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপ তো মাত্র বেরোলো......ডিভিডিরিপ আসতে টাইম লাগবে

২৫| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২২

সাইলেন্সার বলেছেন:

এইগুলা ফ্যামিলি মুভি? .........:-*
পোলাপাইন্যা মুভিরে ফ্যামিলি মুভি কয়?
ফ্যামিলি মুভি হইল 'স্বামী কেন আসামী', 'বাবা কেন চাকর' ............... ;)

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভাই ঐগুলা তো মনে হয় "প্রগতিশীল" ফ্যামিলির জন্য...... আমরা ভাই পুরানা দিনের ফ্যামিলি আমরার লাইগা এইসব মুভিই ভালা! ;)

২৬| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৪

তায়েফ আহমাদ বলেছেন: ভাল চয়েস।
থ্যাঙ্কু।

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ধন্যবাদ ভাই :)

২৭| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫২

অহরিত বলেছেন: আমড়া গ্রেভ অফ দ্যা ফায়ারফ্লাইস দেখে ফেলো।এটি এমন একটি এনিমেশন মুভি যে কাউকে চোখের পানি ফেলতে বাধ্য করে।এক কথায় অসাধারণ।আমি এনিমেশন মুভির বিশাল ফ্যান।প্রায় সব দেখে ফেলেছি।ভালো থাকো।

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: থেংকু ভাইয়া, সাজেশনের জন্য।

দেখে ফেলবো :)

২৮| ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২১

অদ্রোহ বলেছেন: রাটাটুলি,শার্কটেল,ফ্লাশড অ্যাওয়ে দেখসো ? না দেখলে দেইখা ফ্যালাও।

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আজকে হলে যামু, হার্ডডিস্ক লইয়া ;)

বিকালের দিকে ঘুরান দিতে যামু

২৯| ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৬

হাল্ক বলেছেন: এনিমেশনের ভিতর ডিজনীর টু ডি টারজান, হারকিউলিস, লায়ন কিং জোস

৩০| ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৬

হাল্ক বলেছেন: এনিমেশনের ভিতর ডিজনীর টু ডি টারজান, হারকিউলিস, লায়ন কিং জোস

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: টারজান, লায়ন কিং দেখছি। ফাটাফাটি মুভি :)

হারকিউলিস দেখা হয়নাই

৩১| ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫০

মুক্ত বয়ান বলেছেন: Horton Hears a Who!
cars
Monsters, Inc. (2001)
দেখা হয় নাই। :(

তয়, রাটাটুলি দেখো নাই?? তাইলে মিস করছ। /:)
দেইখা ফেলো।

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: থ্যাংকু মুক্ত ভাই....। সামনের দিন সি/জাভা, বিশাল অবসর! :(

৩২| ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: হাসান মাহবুব বলেছেন: একটাও দেহিনাই! এ্যানিমেশন দেহিনা। ভালো লাগেনা। তারপরেও পেলাচ দিলাম।

১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপনারেও মাইনাস! /:)

পোস্টের আর কমেন্টের মুভিগুলা দ্যাখেন, এরপর আমি সিওর আপনি ফ্যান হৈয়া যাইবেন এনিমেশনের! ;)

৩৩| ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৯

বড় বিলাই বলেছেন: চিকেন লিটল এর নাম বলতে ভুলে গেছিলাম।

১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: চিকেন লিটল - দেখতে হবে তাইলে :) :)

৩৪| ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৮

রুপান বলেছেন: ব্যাপক পোস্ট।
সবগুলি মুভিই সংগ্রহে আছে।
তবে আ্যানিমেশন ছাড়া কয়েকটি ভালো ফ্যামিলি মুভি হচ্ছে -

ফ্লাবার,
জর্জ অফ দ্য জান্ঙল,
এস ভেন্চুরা - পেট ডিটেকটিভ,
ক্যাসপার,
আরো কত....নাম মনে আসছে না এখন....

আর আ্যানিমেশন মুভির মধ্যে কয়েকটা আমার কালেকশনের নাম জুড়তে চাই-

স্পিরিট,
সার্ফস্ আপ,
আ্যান্টস্,
ব্যাম্বি,
স্রেক ১,২,৩ (এগুলো দুঃখের সময় দেখলেই মন ভালো হয়ে যায়!!!)

১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: স্রেকের কথা আর কি বলবো! জটিল ছবি। আর অন্য মুভিগুলোর নাম জানা হল - ধন্যবাদ ভাই :)

৩৫| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩২

আমড়া কাঠের ঢেকি বলেছেন: Horton hears a Who - এক কথায় অ-সা-ধা-র-ণ! মাত্র দেখলাম। যেমন মজার, তেমন শিক্ষণীয়। মুভিটার শেষ লাইনটা কোট করে দিলাম - A person is a person, no matter how small!

যারা দেখেন নি এখনো, দেখে নেবেন এই অসাধারণ মুভিটি।

৩৬| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬

জেবুন বলেছেন: আমাদের গার্মেন্টস প্লান্ট ডিজনি নমিনেটেড , বিভিন্ন কিডস টি শার্টে ডিজনি কার ছাড়াও অনেক কিছু প্রিন্ট করে থাকি , খুব ভালো লাগে দেখতে ,এ্যনিমেশন হলেত কথাই নেই..............। তাই আপনার পোস্ট টা খুব ভালো লাগল তাইত +++ দিলাম।

১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: যাক আরেকজন ডিজনি ফ্যান পাওয়া গেল! :) :)

৩৭| ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৬

জনৈক আরাফাত বলেছেন: পুরান টুডি গুলানও ভালা পাই!

১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৯

আমড়া কাঠের ঢেকি বলেছেন: :D:D:D

৩৮| ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৪

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ফাইন্ডিং নিমো ছবিটা হেভি জোশ লাগছিলো। অনেক কিউট।
আইস এইজ একটু দেখেছিলাম
লিষ্টের বাকিগুলো দেখা হয়নি :(

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: বাকি গুলো দেখা শুরু করেন! কুংফু পান্ডা আর মনস্টারস তো মিস দেবার প্রশ্নই নাই!

৩৯| ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৯

ফারহান দাউদ বলেছেন: আপ, মাদাগাস্কার, কুংফু পান্ডা দেখি নাই, বাকিগুলা সেইরকম। আমার অবশ্য ফেভারিট মনস্টারস' ইনক। অ্যানিমেশানের সরম ফ্যান, কাজেই কেমন লাগছে সেইটা নিয়া বলার কিছু নাই।:)

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: জলদি কুংফু পান্ডা দেখেন। একবার দেখে মন ভরবে না বেট লাগতে পারি! :D

৪০| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০২

লালসালু বলেছেন: ভালো লাগছে

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩১

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ধইন্যা! আপনার প্রোফাইল ফটুক এইডা কি? :)

৪১| ২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২২

মুভি পাগল বলেছেন:

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আরে মুভি পাগল আমার ব্লগে! পেলাচ পাইয়া ভালা লাগলো! ;)

৪২| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৪

জেরী বলেছেন: ফাইন্ডিং নিমটা মজার

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: হুমমমম :)

৪৩| ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৫

অবয়ব বলেছেন: "আপ" ছাড়া বাকি সব দেখছি।

০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১০

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপ দেখে ফেলেন....

৪৪| ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৬

শিবলী রহমান বলেছেন: সবই দেখছি.. ২০০৩ থেকে এনিমেশন মুভি দেখতাছি।
WALL-E, Happy FEET, ICE AGE 3 দেইখো

০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১২

আমড়া কাঠের ঢেকি বলেছেন: দেখছি.....সব..... :#)

৪৫| ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০

আসিফ আহমেদ বলেছেন: আইস এজ চমৎকার একটা সিরিজ।
আরেকটা দেখেছিলাম সার্ক বয়, লাভা গার্ল।ভালোই লেগেছিলো।
রিসেন্টলি হিন্দী একটা দেখলাম, রোডসাইড রোমিও, ভালোই লেগেছে।

এনিমেশনের এক্সপ্রেশন গুলো বেশি এনজয় করি।

০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আবার জিগায়.....আর এক্সপ্রেশনের কথা যদি বলেন ডিজনি'র ওপরে কেউ নাই! B-)

৪৬| ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

গুরু ভাই বলেছেন: এনিমেশন ছাড়াও অনেক ভালো মুভি আছে ফ্যামিলি নিয়ে দেখার মতো। লাগলে কইয়ো, নাম দিমুনে!

০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ফ্যামিলি মুভির নাম নিয়া আমি কিতা করবাম! ;) তয় পাবলিকরে জানাইতে পারেন পুস্টে!

৪৭| ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

দ্যা ডক্টর বলেছেন: Enchanted (2007) আর 'আপ" ছাড়া বাকিগুলো দেখছি....

কারস দেখার পর ছোড ভাইরে ২০০ রিয়াল দিয়া কারস স্কুল ব্যাগ কিনে দিয়া বাসায় সেইরকম ডলা খাইচি মা'র কাছে....

০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: হাহাহা.....

এনচ্যান্টেড দেখতে পারেন.....খারাপ লাগার কথা না

৪৮| ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

সমুদ্র কন্যা বলেছেন: কারস্ আর মনস্টারস্ ছাড়া বাকি সব দেখছি। Enchanted এর শেষে কি হইছিল? নায়িকা কি রাজপুত্রের সাথে ফিরে গেছিল না পৃথিবীতেই থেকে গেছিল? শেষটা দেখা হয় নাই।
ভাল লাগলো।

০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৭

আমড়া কাঠের ঢেকি বলেছেন: মনস্টারস ইনক: দেখে ফেলেন। খুবই মজার

এনচ্যান্টেড এর শেষে নায়িকা ফিরে যায়নাই রাজপুত্রের কাছে, জোড়া অদলবদল আরকি :)

৪৯| ০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩০

বোহেমিয়ান কথকতা বলেছেন: প্রায় সব ই দেখছি
ভালু ভালু আজকাল কার পুলাপান নন ফ্যামিলি মুভি দেখে না! :D

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

আমড়া কাঠের ঢেকি বলেছেন: হাহাহা!

পুলাপান নন ফ্যামিলি মুভি দেখলেও ব্লগে পোস্টায় না!

৫০| ০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮

নির্বাসন বলেছেন: ওভার দ্যা হেজ দেখেননি? এইটাওতো বেশ মজার।
আর শুধু এনিমেশন কেন? ভানু চক্রবর্তীর "পারসোনাল এসিসট্যান্স" পেলে দেখবেন...দারুন মজার। আর ওয়েভ ইনভাইটেশনের জন্য ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪২

আমড়া কাঠের ঢেকি বলেছেন: Over the hedge

সাজেশনের জন্য ধইনাপাতা! দেখে ফেলবো।

৫১| ০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩

মইন বলেছেন: দেখা, দেখা, দেখা, সব দেখা।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আমারো, আমারো, আমারো :):):)

৫২| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কেউ গারফিল্ড এর নাম কইল না ...পুলাপাইন এরম হয়া গেল কেমনে ...?

আমার দেখা সর্বকালের সর্বশ্রেষ্ট এনিমেশন লাগসে গারফিল্ড ...
তারপরে ফাইন্ডিং নেমো ...

১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: গারফিল্ড এর রেটিং এত কম কেন? মাত্র ৪.৮

http://www.imdb.com/title/tt0356634/

আপনি যখন কইলেন.....তখন দেখুম।

৫৩| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

হামিদ পায়োনিয়ার বলেছেন: Cars এবং Ice Age (2002) নামাচ্ছি।
আরো ভাল-ভাল মুভির লিস্ট চাই

১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আইস এইজ এর আরো দুইটা আছে। ঐগুলাও নামায়েন।

আর লিস্টির জন্য আগে পোস্টের, পরে কমেন্টের মুভিগুলো নামাতে থাকুন। এগুলো শেষ হলে পোস্টের শেষে দেওয়া আবির ভাইয়ের পোস্টের লিংক দ্রষ্টব্য.... :)

খারাপ লাগবেনা কোনটাই

৫৪| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩

অন্ধ আগন্তুক বলেছেন: আইস এজ ২, ৩ না দ্দেখলে মিস করবেন অনেক কিছুই। ইনক্রেডিবলস ও ভালো লাগছে অনেক। শার্ক টেল ও দেখার মতো।
+

১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ইনক্রেডিবল (৮.১!), শার্ক টেলস (৫.৯) দেখা হয়নি।

অনেক ধন্যবাদ সাজেশনের জন্য!

৫৫| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০২

স্নিগ বলেছেন: ইশ্‌শ্‌শ্‌!এই পুস্টখান আমার দেওনের ইচ্ছা ছিলো.....
তবে আপনার মতো এতো কম্প্যাক্ট লিস্ট করতে পারতাম না।ভালো হয়েছে!+

এমন জোস্‌ লিস্টি দিসেন যে বেশিরভাগ মুভি কমন পইড়া গেছে।ফাইন্ডিং নেমো আর কুংফু পান্ডা এই দুনিয়ার মাঝে বলার মতো দুইখান মুভি।এদের আই.এম.ডিবি রেটিং আরও বেশি হওয়া উচিং ছিলো। Monsters, Inc. অনেকবার সুযোগ পেয়েও দেখি নাই( ক্যান দেখি নাই!!!)।সবার উচ্ছাস দেখে এখন মনে হচ্ছে, দেখতে হইবো।

অনেকেই আরও অনেক মুভি সাজেস্ট করতেছেন।তবে আমার মনে হয় না, শ্রেক,লায়ন কিং বাদে আর কোনো ভালো অ্যানিমেশন মুভি বাদ পড়ছে।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২০

আমড়া কাঠের ঢেকি বলেছেন: পরথমেই থেংকু দিয়া নেই কমেন্টের জন্য! আর আপনিও পোস্ট দিয়ে দিতে পারেন, কারণ এটাতো পূর্নাঙ্গ রিভিউ টাইপ পোস্ট না, জাস্ট লিস্টি আরকি! তবে যাই হোক আরেকজন এনিমেশন পাগল পাওয়া গেল এটাই বড় কথা!

৫৬| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

বিডি আইডল বলেছেন: নন এনিমেশন চমৎকার ফ্যামিলি মুভিও কিন্তু প্রচুর আছে...একটা পোষ্ট দিব সেটা নিয়া

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আবার জিগস....দিয়ে দেন জলদি :)

৫৭| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

স্বাধীনতার বার্তা বলেছেন: বাগস লাইফ কই??? :(

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: জোস ছবি! অনেক আগে দেখছিলাম তো, গেছি ভুইলা :((

৫৮| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

আকাশ_পাগলা বলেছেন: ধইন্যা পাতা দেয়ার জন্য কৃতজ্ঞতা।

বড়দের এনিমেশন ফিল্ম নিয়া একটা পোস্ট দিমু ভাবতেছি।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: তাইলে আর দেরী কিসের? ;) দিয়া ফালাও জলদি।

৫৯| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ২০০৯ এর নতুন যত এনিমেশন মুভি :)

৬০| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:০৯

হামিদ পায়োনিয়ার বলেছেন: Monsters, Inc. (2001 হালায় বিতলামী করতাছে। ৯০.৮৫% ডাউনলোড হওয়ার পর এখন আর হইতেছেনা। আমার মতো দূর্ভাগা আর কে আছে!!!
যদি পারেন এইসমস্যা সমাধানের পথ দেখাইয়া দেন(আমি IDM আর GPনেট ব্যবহার করি)
ধন্যবাদ


২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০০

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভাই আমি টরেন্টে ডাউনলোডাই। রিজিউম রিস্টোর এইসব বিষয়ে আমার তেমন একটা জানা নাই..... সবচেয়ে ভালো হবে নাফিস ভাইরে এখনই জানাইলে। তিনি কিছু একটা করতে পারবেন আশা করি :(

৬১| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৮

আহাসান বলেছেন: কুংফু পান্ডা'র লিংক পাইনা :((
স্টেজভুতে আছে নাকি, একটু দেখবেন ?
মিডিয়াফায়ার, মেগাআপলোড আমার রিজিউম হয়না :((

১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২২

আমড়া কাঠের ঢেকি বলেছেন: লিংক পাইছেন নাকি?

রিজিউম না হলে টরেন্টে ট্রাই করেন ভাই

৬২| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৫

আহাসান বলেছেন: X( আপনেরে কি করা উচিত, কন ?

আপনের এই পোস্ট দেইখা যে এনিমেশন ধরছি, এহন এনিমেশন তো দূরের কথা, নেটই ছাড়তে পারতাছিনা...
পরীক্ষা থুইয়া সমানে একটার পর একটা ডাউনলোডাইতেছি আর দেখতেছি।
আমার নেটের বিল দিব কে এহন ? (আগে দুইজন মিলা কোন মতে মাস পার করতাম, ছোটখাট সফটওয়্যার নামানো আর আপডেট) মুভি ডাউনলোডের লাইগ্যা তারে আর মোবাইলই দেইনা।

আপনারে অনেক অনেক থ্যাংকু (যদিও আমার ক্ষতি হইতাছে, কিন্তুক এতে তো আর আপনের দোষ নাইকা)

১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২০

আমড়া কাঠের ঢেকি বলেছেন: হাহাহা, কি আর কমু আপনারে, আমারও তো আপনার মতই অবস্থা :(

তয় ভাই পরীক্ষা থুইয়া মুভি দেইখেন না, পরে রেজাল্ট টেজাল্ট খারাপ হইলে কিন্তু লাইফ উল্টাপাল্টা হইয়া যাবে। এসব মুভি দেখার অনেক সময় পাবেন কিন্তু পরীক্ষা একবার গেলে আর পাবেন না।

স্যরি উপদেশ দেবার জন্য, আমি নিজেই যখন মানিনা!

৬৩| ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭

আমিনুল ইসলাম বলেছেন: মাদাগাস্কার এসকেপ টু আফ্রিকা এক কথায় অসাধারণ একটি ছবি। এনচেনটেডও দারুণ। মেরি অ্যান্ড ম্যাক্স - ইংরেজি ছবি। বাচ্চাদের নিয়ে দেখতে বসলে সমস্যা কই বুঝলাম না। :( আপ বা কারস দেখার ইচ্ছা নাই (কাহিনী সুবিধার মনে হইলো না)। আইস এজ ১,২,৩ দারুণ। দেখার জন্য লাইনে রেখেছি কুংফু পান্ডা (অনেক আগে থেকেই) আর মন্সটার ইনকরপোরেটেড ;) (আপনার কাছ থেকে শুনলাম)।

দেখি কবে দেখা যায়। সমস্যা হলো জিপি'র ১জিবি লাইন। :( কীভাবে ডাউনলোড করবো বুঝতে পারছি না। :( :( :( :((

১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭

আমড়া কাঠের ঢেকি বলেছেন: এক জিবি লাইন হলে তো আসলেই সমস্যা :( আমার পরের পর্ব Click This Link এ আরো ছবি আছে সময় সুযোগ পেলে দেখতে পারেন :)

৬৪| ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩০

অন্ধ আগন্তুক বলেছেন: WALL -E নাই কেন ? এইটা না থাকা অপরাধের পর্যায়ে পড়ে !!!


Incredibles মুভিডাও তো দেখতেছিনা ???? তাড়াতাড়ী দেইখা ফালান এইগুলা !! গ্রেট মিস !!!

১২ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আরে মিয়া :) এইগুলা তো মুঘল আমলে দেইখা শেষ করছি!

৬৫| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৯

টেকি মামুন বলেছেন: কুঙফু পান্ডারে ভাই কয়বার দেখছি হিসেব নাই । আমি আবার এ্যানিমেশন এর বিশেষ ভক্ত । টয় স্টরিটা জোস লাগছে আপও ভালো লাগছে । বাকীগুলো দেখতেছি একটা একটা

৬৬| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২০

স্বাধীনতার বার্তা বলেছেন: ম্যারি এন্ড ম্যাক্স ফ্যামিলি মুভি হয় কেম্নে??

২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১১

আমড়া কাঠের ঢেকি বলেছেন: একদম পিচ্চিপাচ্চা নিয়া দেখতে বসলে সমস্যা নাই - ওরা তো বুঝবো না কিছু!

৬৭| ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৬

বাবুআনা বলেছেন: ভাই আপনি লিটল মারমেড দেকছেন??
দেইখা তারপর কইয়েন//// :P

০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: লিংক কই? আপনারে মাইনাস....

৬৮| ০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮

স্বাধীনতার বার্তা বলেছেন: 2010 এর এনিমেশন নিয়া একটা পোস্ট দেন। ১৬ডিসেম্বর এর পরে ছুটি আছে না??

০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৪৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: কোন ছবিই দেখলাম না ২০১০ এ (ডেসপিকেবল মি ছাড়া)
পোস্ট বরং তুমি-ই দাও, (লাইফের শেষ অবসর কাজে লাগাও! ;) )

৬৯| ০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৮

ফানুস রেজা বলেছেন: এনিমেশন মুভি দেখতে আমার দারুন লাগে। finding nemo এইটা দেখা
হয় নাই। তবে কুংফু পান্ডা জটিলস একটা মুভি। সুন্দর পোস্টের জন্য
ধন্যবাদ।

৭০| ০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১৯

কাউসার রুশো বলেছেন: সবগুলোই দেখা সবগুলোই জটিল।
অ্যানিমেশন মুভ রকয

৭১| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৫

স্বাধীনতার বার্তা বলেছেন: পোস্ট দিতে আলসেমি লাগে। কমেন্টেই মজা। B-)

৭২| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৪

কাদামাটি বলেছেন: পিলাচ,,,,শোকেসিত হইলো..।

৭৩| ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৬

সাইডবেঞ্চার বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে রাখলাম। প্লাস

৭৪| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:২৯

ইন হেল বলেছেন: "ice age - 3" is the best of the best.

৭৫| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৮

অতি সাধারন বলেছেন: ৩ টা দেখা বাকী আছে।
টয় ষ্টোরি থাকা উচিত ছিল।

৭৬| ২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫২

কুঁড়ের বাদশা বলেছেন: সব কটা দেখছি
এনিমেশন মুভি আমার ফেবারেট
টয়স্টোরি এডান । এটা আমার দেখা সেরা এনিমেশন মুভি
আর উপরের লিষ্টের মধ্যে Horton Hears a Who! সবচেয়ে ভালো লেগেছে

৭৭| ২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৩

আমি মিথ্‌ বলেছেন: আপনি মহান, বেঁচে থাকুন :)

৭৮| ২৮ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৪

কানাই মাস্টার বলেছেন: সবগুলো দেখা আছে...... সময় থাকলে Despicable Me movie টা দেইখেন.....

৭৯| ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৫৪

দ্যা বেদুইন বলেছেন: Despicable Me দেইখা ফালান।

৮০| ০৫ ই জুন, ২০১১ দুপুর ১:৫৪

ম্যারাডোনা হাসান খান বলেছেন: দেখবো সব নামিয়ে

৮১| ১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:১৬

ধূর্ত শিকারি বলেছেন: Finding Nemo, Kung Fu Panda, How To Train Your Dragon

৮২| ২০ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৪

পরিত্যাক্ত বলেছেন: সব দেখছি আগেই। =p~ =p~

৮৩| ২০ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২০

তামিম ইবনে আমান বলেছেন: আমার ফ্যামিলির লোকেরা অ্যানিমেশন দেখে না /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.