নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লু'জ ব্লগ

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো

টেস্টিং সল্ট

এতো ঠুনকো খোলস তুমি পড়েছো পাগল, এতো পলকা দেয়ালে তুমি ঘিরেছো নিজেকে, চাইলেই সেই দেয়াল ভেঙে দেয় কোন আদুরে নরোম হাত।

টেস্টিং সল্ট › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ- I, Robot (2004)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪০

বিভ্রান্ত করার জন্য প্রায়ই একটা প্রশ্ন করতে শোনা যায়,"একটা ডুবন্ত নৌকায় আপনার মা এবং আপনার শিশু সন্তান রয়েছে,আপনি একজঙকেই বাঁচাতে পারবেন। কাকে বাচাবেন আপনি?

প্রশ্নটা আমি একটু পালটে দিই।এক ডুবন্ত নৌকায় বিজ্ঞানী আইন্সটাইন আর একটি দুই বছরের অপরিচিত ফুটফুটে শিশু রয়েছে,আপনি কাকে উদ্ধার করবেন?

লজিক বলবে আইন্সটাইন কে বাচানোর কথা। আর মানবতা বাঁচাতে চাইবে শিশুটিকে।তাত্ত্বিকভাবে আইনস্টাইন এর প্রয়োজনীয়তা অনেক বেশি, কিন্তু মানবতার পাল্লায় একটি শিশুর জীবন তার চেয়েও মুল্যবান।



একারনেই পুলিশ অফিসার ডেল স্পুনার(উইল স্মিথ) রোবট বিদ্বেষী। গল্পটি ভবিষ্যতের পৃথিবীর। মানুষের বিশ্বস্ত সঙ্গী হিসেবে ঘরে ঘরে- কল কারখানায়-ব্যবসা প্রতিষ্ঠানে রোবট ব্যবহৃত হচ্ছে। রোবটিক্সের জয়জয়কারের পিছনে যেই বিজ্ঞানীর অবদান, সেই আলফ্রেড লেনিং এর রহস্যময় মৃত্যুর তদন্ত করার ভার পড়ে স্পুনারের উপর। স্পুনার এমন কিছু সুত্র পায় যা এই মৃত্যুর সাথে রোবট দের জড়িত থাকার ইঙ্গিত বহন করে।

কিন্তু বিজ্ঞানী লেনিং এর রোবটিক্স ল অনুযায়ী রোবটদের এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে যে, রোবট দ্বারা মানুষের ক্ষতি হওয়া অসম্ভব।

লেনিং এর মৃত্যুর রহস্যের জট আমি আর খুলছিনা, বাকি টুকু দেখে নিন ফিল্ম থেকেই :)



আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এককালের সবচেয়ে ব্যয় বহুল-ব্যবসা সফল আর অবশ্যই সুনির্মিত একটি সিনেমা এটি। পুরাতন সাইফাই সিনেমা গুলোর অ্যানিমেশন আমাদের কাছে চমকপ্রদ মনে হয়না বলেই প্লট এবং মেকিং যথেষ্ট শক্তিশালী হতে হয়। আই রোবট কে সেক্ষেত্রে ফুল মার্কস দিতে হয়।



এছাড়া উইল স্মিথের কাস্টম মেড অডি গাড়ী, ভিন্টেজ কনভারস জুতো- ছোট ছোট এই জিনিশ গুলো সোনায় সোহাগার মত ফিল্ম টিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।



কাজেই জমজমাট অ্যাকশন, আর সাইফাই গল্পের সাথে রহস্যের ভাঁজ খোলার স্বাদ নিতে দেরী না করে দেখতে বসে যান আই রোবট। (বিফলে মুইল্ল ফেরত)



মুভির নামঃ I, Robot (2004)



http://www.imdb.com/title/tt0343818/

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২০

কালো হিমু বলেছেন: অনেক আগে দেখেছি। আমার পছন্দের অন্যতম মুভি। ...........................।।পিলাচাইলাম। +++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৫

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ। আমিও অনেক আগে দেখেছিলাম, এবং প্রায় ভুলেই গেছিলাম, তাই ২য় বার দেখে একদম বাচ্চাদের মতই মজা পেয়েছি ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯

নাফিজ মুনতাসির বলেছেন:
বেশ আগেই দেখেছিলাম....পছন্দের অভিনেতার পছন্দের মুভি.....

রিভিউ অনেক ভালো লাগলো.....চালিয়ে যান++++++++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৬

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯

সাকিব বাপি বলেছেন: অনেক অনেক ভালো লাগা একটি মুভি। এই মুভি দেখেই উইল স্মিথের ভক্ত বনে যাই!! ফলে তার বেশ কিছু অসাধারণ মুভি দেখা হয়ে যায়।

চমৎকার রিভিউ। ++++++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৭

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ। :) আমার দেখা সেরা সাই ফাই মুভির মধ্যে একটি :)

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৭

নোবিতা রিফু বলেছেন: এই মুভির স্পেসালিটি হচ্ছে কষ্ট করে ডাউনলড করার দরকার নেই, স্টার মুভিজের সামনে দুইদিন বসে থাকলেই দেখা যায়... :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৮

টেস্টিং সল্ট বলেছেন: হ্যাঁ এটা এবং হ্যাঙ্কক :P

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৫

স্বর্ণমৃগ বলেছেন: সুন্দর রিভিউ!
+++++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৯

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ :)

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৬

কাউসার রুশো বলেছেন: দারুন একটা ছবি নিয়ে খুব সুন্দর গোছানো লেখা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩০

টেস্টিং সল্ট বলেছেন: চেষ্টা করেছি মাত্র, আপনাদের ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৩

আবদুল ওয়াহিদ বলেছেন: বেশিবার দেখা মুভিগুলোর একটা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের কোর্সে পাঠ ছিলো। দেখি সময় পেলে ক্লাস নোট তুলে দেবো।

ধন্যবাদ, খুবই পছন্দের মুভির নাম মনে করিয়ে দিলেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩১

টেস্টিং সল্ট বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ক্লাস নোট টি পড়ার অপেক্ষায় থাকলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.