| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

সূরাঃ ২ বাকারা, ১৮৫ নং আয়াতের অনুবাদ-
১৮৫। রমযান মাস যাতে বিশ্বমানবের জন্য হেদায়াত এবং সুপথের সুস্পষ্ট নিদর্শন ও পার্থক্যকারী কোরআন নাযিল হয়েছে। অতএব তোমাদের মাঝে যে ব্যক্তি সেই মাসে (নিজ আবাসে) হাজির থাকে সে যেন রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির সে অপর কোন দিন গননা করবে। তোমাদের জন্য যা সহজ সাধ্য আল্লাহ তাই ইচ্ছা করেন। আর তোমাদের জন্য যা দুঃসাধ্য তিনি তা’ চান না। আর তোমরা যেন নির্ধারিত সংখ্যা পূরণ করতে পার এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য তিনি তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন সে কারণে। আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
সূরাঃ ৪ নিসার ৭৬ নং আয়াতের অনুবাদ-
৭৫। তোমাদের কি হলো, তোমারা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? অথচ নারী-পুরুষের এবং শিশুদের মধ্যে যারা দূর্বল তারা বলে, হে আমাদের রব আমাদেরকে অত্যাচারী অধিবাসীদের এ নগর থেকে বের করে দিন। আর আপনার কাছ থেকে আমাদের জন্য ওলী (অভিভাবক) এবং আপনার কাছ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান।
সূরাঃ ৫৪, কামার ১৭ নং আয়াতের অনুবাদ-
১৭। কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
* অসুস্থ্য, মুছাফির, পিরিয়ডে থাকা নারী, অতিবৃদ্ধ ও শিশু যাদের জন্য রোজা বিধিবদ্ধ নয়, রমজানে খাবার বিক্রির দোকান বন্ধ রাখতে বলা তাদের জন্য জুলুম।অথচ অসুস্থ, মুসাফির, পিরিয়ডে থাকা নারী যখন রোজা রাখে তখন খাবার দোকান বন্ধ রাখতে বলা হয় না। উপদেশ গ্রহণের জন্য কোরআন সহজ।তথাপি মানুষের অজ্ঞতার সুযুগে কিছু লোক মানুষকে বিভ্রান্ত করছে। তারা রমজানের পবিত্রতার নামে রমজানকে অপবিত্র করছে। এ জুলুমের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে জিহাদ করা মুসলিম জাতির জন্য ফরজ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো একটা বিষয়ের কথা বলেছেন। আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। যার অর্থ বাংলাদেশ পথহারা অবস্থায় চিপালিতে আছে এবং সহসা রাজপথ পাওয়ার সম্ভাবনা নাই।
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কারো উপর রোজা চাপিয়ে দেয়া সঠিক কাজ নয়।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোরআনে আছে ধর্মে জবরদস্তি নাই এবং হাদিসে আছে ধর্ম হলো নসিহত। অনেকে জরবরদস্তিকে ধর্ম মনে করে যা মূলত সঠিক নয়।
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রমজানে খাবার বিক্রির দোকান বন্ধ রাখতে বলা জুলুম
...................................................................................
যথাযথ সংযম প্রদর্শন করার মাধ্যমে রোজার মহিমাকে
আরও উজ্জল করবে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা রোজা রাখে না তাদের সুবিধার জন্য রোজার দিন খাবার বিক্রির দোকান খোলা রাখা জরুরী। খাবার দোকান জোর করে বন্ধ রেখে তাদেরকে থেতে না দেওয়া তাদের প্রতি জুলুম।
৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জামাত ১৮০
বিএনপি ১০০
জাপা ২০
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ পোষ্টের ভিতর নির্বাচন ঢুকলো কেমন করে?
৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: হ্যা হ্যা রমজানে খাবারের দোকান বন্ধ হবে না। বন্ধ করা উচিৎও না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটাই আমি বলতে চেয়েছি।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৭
সৈয়দ কুতুব বলেছেন: মওলানা সাহেব শিরকের সামাজিক কুফল কি এটা নিয়ে যদি একটু লিখতেন ।