নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রকে হারাম বলা হারাম

১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৭



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে নাও। তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান কর, আর যাকে ইচ্ছা বেইজ্জতি কর।তোমার হাতেই মঙ্গল।নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান।

সূরাঃ ২ বাকারা, ২৫৬ নং আয়াতের অনুবাদ-
২৫৬। দ্বীনের মধ্যে কোন জবরদস্তি নেই। নিশ্চয়ই ভ্রন্তি খেকে সঠিক পথ প্রকাশ হয়েছে। অতএব যে লোক তাগুতের বিরোধিতা করবে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে সে দৃঢ়তর রজ্জুকে শক্ত করে ধরলো যা কখনো ছিঁড়ে যাবে না এবং আল্লাহ হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী।

সূরাঃ ১০ ইউনুস, ৩৬ নং ও ৫৫ নং আয়াতের অনুবাদ-
৩৬। তাদের অধিকাংশ অনুমানের অনুসরনকরে, সত্যের পরিবর্তে অনুমান কোন কাজে আসে না, তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সব জানেন।
৫৫। সাবধান! আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা’ আল্লাহরই। সাবধান আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশ জানে না।

সূরাঃ ২৫ ফুরকান, ৭৪ নং আয়াতের অনুবাদ-
৭৪। আর যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতি পালক! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যারা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য ইমাম কর।

সূরাঃ ২ বাকারা, ২৮৬ নং আয়াতের অনুবাদ-
২৮৬। আল্লাহ কারো উপর এমন কোন কষ্ট দায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত।সে ভাল যা উপার্জন করে তার প্রতিফল তার। সে মন্দ যা উপার্জন করে তার প্রতিফল তার। হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই অথবা আমাদের ত্রুটি হয় তবে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তিগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করবেন না।হে আমাদের প্রতিপালক এমন ভার আমাদের উপর অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই।আমাদের পাপ মোছন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে জয়যুক্ত করুন।

সূরাঃ ৪ নিসার ৭৫ নং আয়াতের অনুবাদ-
৭৫। তোমাদের কি হলো, তোমারা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? অথচ নারী-পুরুষের এবং শিশুদের মধ্যে যারা দূর্বল তারা বলে, হে আমাদের রব আমাদেরকে অত্যাচারী অধিবাসীদের এ নগর থেকে বের করে দিন। আর আপনার কাছ থেকে আমাদের জন্য ওলী (অভিভাবক) এবং আপনার কাছ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান।

সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে। তাদের জন্য মহাশাস্তি রয়েছে।

সূরাঃ ৪ নিসা, ১১৫ নং আয়াত এর অনুবাদ-
১১৫। কারো নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মু’মিনদের পথ ব্যতিত অন্যপথ অনুসরন করে, তবে সে যে দিকে ফিরে যায় সে দিকেই তাকে ফিরিয়ে দেব এবং জাহান্নামে তাকে দগ্ধ করব, আর উহা কত মন্দ আবাস।

* ক্ষমতা (রাজত্ব)আল্লাহ প্রদান করে থাকেন। ক্ষমতা গ্রহণের যে পদ্ধতিতে জবরদস্তি থাকে না সে পদ্ধতি আল্লাহ অনুমোদন করেন।গণতন্ত্রে জবরদস্তি না থাকায় সূরাঃ ২ বাকারা, ২৫৬ নং আয়াত অনুযায়ী গণতন্ত্র আল্লাহ অনুমোদীত পদ্ধতি হিসাবে এটাকে হারাম বলা হারাম। কিন্তু যারা অনুমানের ভিত্তিতে কাজ করে তাদের গণতন্ত্র আল্লাহ সমর্থন করেন না।তবে আল্লাহ মোত্তাকীদের ইমামগণের গণতন্ত্রের বিরোধীতা করেন না। তবে মোত্তাকীদের ইমামগণের গণতন্ত্র চালু হওয়ার আগে সূরাঃ ২ বাকারা, ২৮৬ নং আয়াত অনুযায়ী অপারগ অবস্থা হিসাবে চলমাণ গণতন্ত্র জায়েজ। যারা বাইয়াত পদ্ধতি ছাড়া ক্ষমতা গ্রহণ হারাম বলে তারা রাষ্ট্রে বাইয়াত পদ্ধতিতে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণের ব্যবস্থা করেছে কি? উত্তর ‘না’ হলে তাদের ফতোয়া হারাম।সূরাঃ ৪ নিসার ৭৫ নং আয়াত অনুযায়ী অত্যাচারিতকে অত্যাচারিত হওয়া থেকে রক্ষায় ইসলামপন্থীদের ক্ষমতাগ্রহণ আল্লাহর কাম্য।সুতরাং অত্যাচারিতকে অত্যাচারিত হওয়া থেকে রক্ষায় ইসলামপন্থীদের ক্ষমতাগ্রহণ যে পদ্ধতিতে সম্ভব সে পদ্ধতির বিরোধীতা করা হলো সরাসনি আল্লাহর বিরোধীতা।সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াত অনুযায়ী যারা আল্লাহর বিরোধী বা তাঁর সাথে মতভেদে লিপ্ত তাদের জন্য মহাশাস্তি রয়েছে। সূরাঃ ৪ নিসা, ১১৫ নং আয়াত অনুযায়ী এসব ফিতনা বাজকে আল্লাহ জাহান্নামে দগ্ধ করবেন। কারণ এরা অত্যাচারিত এর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হিসাবে বিদ্যমাণ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৭

নতুন নকিব বলেছেন:



পোস্ট পাঠ করলাম। শিরোনামটা আকর্ষনীয় হয়েছে। তবে, পোস্টের আলোচ্য বিষয়ে মন্তব্য করতে হলে বিস্তারিত আলোচনার প্রয়োজন। সংক্ষিপ্ত মন্তব্যে প্রকাশ করা সম্ভব নয় বিধায় সেদিকে যাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.