| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফরিদ আহমেদ২১
ফুর্তি করতে ভাললাগে
স্বাধীনতা পরবর্তী ৪২ বছর পর আজ ৩য় প্রজেন্মের এই আমরা দ্বিধান্বিত। কি হচ্ছে এই দেশে? বিশ্বজিত এর মতো নিরপরাধ মানুষ প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে যেভাবে খুন হলো তা দেখে আমরা হতবাক। জন্মের পর থেকে যাদেরকে জেনে আসলাম ৭১ এর ঘাতক দালাল, যাদের হাতে লক্ষ লক্ষ মা বোন ধর্ষনের স্বীকার, যারা লক্ষ লক্ষ বধুকে করেছে স্বামী হারা, লক্ষ লক্ষ পুরুষকে করেছে বিপত্ণীক, লক্ষ লক্ষ সন্তানকে করেছে পিতৃ মাতৃহীন, এবং লক্ষ লক্ষ পিতা মাতাকে করেছে সন্তান হারা তাদের বিচার করতে গিয়েও দেখি এক নতুন প্রহসন। কতজন মানুষকে খুন করলে তার বিচারে ফাসির রায় হয় তাও এখন এক প্রশ্নের সম্মুক্ষীন। আর কত এ দেশের মানুষের আবেগকে নিয়া ছিনিমিনি খেলা হবে? আর কত.......?
©somewhere in net ltd.