নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

নতুন বৈয়ামে পুরান ঘি

২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

১
কুকুরের কাজ কুকুর করিবে
লাইটপোস্টের পায়
তোমাদের কাজ তোমরা করিয়ো
যথাযথ জায়গায়

২২ নভেম্বর ২০২০

২
আমাদের যুগে আমরা যখন
খেলেছি হাডুডু খেলা
তোমাদের এ যুগে সেই বয়সেই
গাঁজাবাবা খাও মেলা

২৩ নভেম্বর ২০২০

৩
যে জন দিবসে মনের হরষে
ঘুমায় নাসিকা ডেকে
আশু পেটে তার জুটবে না খাবার
বাবার হোটেল থেকে

২৩ নভেম্বর ২০২০

৪
বহুদিন পরে মনে পড়ে আজি
সবুজ পল্লী গাঁ
দালানের ভিড়ে ডুবে গেছে গ্রাম-
খুঁজে পাওয়া যায় না

২৪ নভেম্বর ২০২০

৫
কোথায় স্বরগ কোথায় নরক
কে বলে তা বহুদূর
ঘুষেই তোমার স্বরগ জুটিবে
ঘুষেই নরকপুর

২৫ নভেম্বর ২০২০

৬
প্রেমের গল্পটি পড়তে শুরু করেই আপনি এর সমাপ্তি আন্দাজ করতে পারবেন, যেমন :

১। নায়ক-নায়িকার ছাড়াছাড়ি হবে

অথবা,

২। নায়ক-নায়িকার মিলন হবে

এর বাইরে আর কী কী হতে পারে? অন্যরকম সমাপ্তির কোনো প্রেমের গল্প পড়েছেন? নাম কী সে গল্পের? :) জি না, ওটাতেও দেখুন, হয় নায়ক-নায়িকা ছ্যাঁকা খাইছে, অথবা ছ্যাঁকা খায় নাই :) যদিও বৈয়াম নতুন, কিন্তু ঘি পুরোনোই :) ব্যাপার না, মজাটাই আসল।

উৎসর্গ : ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

শাহ আজিজ বলেছেন: =p~ :-B

দারুন্স

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদস শাহ আজিজ ভাই :)

২| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

ঢুকিচেপা বলেছেন: সব ভালোর মধ্যে ১নং সেইরাম

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা


আপু বলতে যেয়েও থেমে গেছি। একজনে আপনাকে এখনো আপু ডেকে যাচ্ছে, গতকালও বোধ হয় দেখলুম :)

৩| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আহারে, কিভাবে কিভাবে সব পালটে গেলো।

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

এগুলো বিবর্তনবাদের শ্রেষ্ঠ প্রমাণ :)

৪| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১৪

আমি সাজিদ বলেছেন: চমৎকার। ৩,৪,৬ বেশ ভালো লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ সাজিদ ভাই।

৫| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১০

নেওয়াজ আলি বলেছেন: অনেক সুন্দর , বেশ ।

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।

৬| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: নতুন নতুন প্রবাদ ছড়া ......

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলতে পারেন আমি এক প্রবাদ পুরুষ। তাই প্রবাদ দিচ্ছি

৭| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: এগুলো হলো বড়দের ননসেন্স রাইম।

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। ভালো বলেছেন রাজীব ভাই :)

৮| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৫

ঢুকিচেপা বলেছেন: “ একজনে আপনাকে এখনো আপু ডেকে যাচ্ছে, গতকালও বোধ হয় দেখলুম :D”
বিয়ে পাগল মেয়ের সংসার ভেঙ্গে খুব কষ্টে আছে। এখন তার অবস্থা মমতাজের গানের মত “বন্ধু যখন বউ লইয়া ........ ”

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা

৯| ২৬ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:০৩

ফয়সাল রকি বলেছেন: যুগোপযোগী!

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রকি ভাই। শুভেচ্ছা।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: যুগোপযোগী ছড়া প্রত্যেকটি। চক্ষুলজ্জাহীনতা,অসভ্যতা,কিশোর-তরুণের চারিত্রিক অবক্ষয়,অলসতার কুফল,অবকাঠামোগত উন্নয়নের ভীড়ে গ্রামের স্নিগ্ধতা হারানো,ঘুষের সুখের সাময়িকতা ও অন্তিম ফলাফল প্রকাশিত।শেষের ব্যাপারটায় একমত।যত যা-ই ঘটুক না কেন,হয় ছ্যাকা আর নয়তো মিলন।এটাই হবে।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১০

মরুর ধুলি বলেছেন: অনেক অনেক ভাল লাগল ছাড়টি। সামাজিক বৈষম্যের আধুনিকায়নরূপ ফুটে উঠেছে এই ছড়ায়। মোঃ মোস্তাফিজুর রহমান তমালের সাথেও একমত। ধন্যবাদ।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৫

মেহবুবা বলেছেন: চেনা জানা ছড়ার আধুনিকায়ন ভালই দাঁড় করিয়েছেন ।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

মিরোরডডল বলেছেন:

ধুলো এতদিন কোথায় ছিলো, সব ঠিক আছেতো ধুলো ?



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.