| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তোমাকে আমি বুঝতে পারি না
জানি না কোথায় লুকিয়েছো মন
জানি না
সময় আমাকে খাবলে খুবলে খায়
জানি না কীভাবে মানুষ পালটে যায়
তুমি কি ছিলে আমার
জানি না
জানি না তুমি রয়েছো কি আমার
জানি না
কেউ কি আছে আমার
জানি না
আমায় ভেবে কি কেউ স্বপ্নে হয় বিভোর
আমার জন্য কেউ থাকে কি পথ চেয়ে
জানি না
কেউ কি ছিল আমার
জানি না
ছায়ার সাথে আজ ছায়ারা মিলিয়ে যায়
গোপনে কে কখন কোথায় মন হারায়
জানি না
১০ ফেব্রুয়ারি ২০২৬
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
(খালি গলায় গাওয়া গান)
গানের লিংক : তোমাকে আমি বুঝতে পারি না
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
বোনাস
আমার মনের দুঃখ তুমি বুঝবা কেমনে
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
©somewhere in net ltd.