| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
গান রচনা : ০৪ জুন ২০২৩
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। সুরের বাসনা।
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
পুরোনো পোস্ট। সুরের বাসনা
২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, এ লিরিকের প্রাণ যে লাইনটি, আপনি সেটি তুলে ধরেছেন দেখে আমি মুগ্ধ ও বিস্মিত হলাম। কমেন্টে আপ্লুত বোধ করছি। নিজের সৃষ্টিশীলতার উপর প্রশংসা অনেক অনুপ্রেরণা দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নাহোল ভাই।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:১৮
নাহল তরকারি বলেছেন: খুব সুন্দর কথা ও সুরের সমন্বয়। গানটির কথায় প্রেম, মুগ্ধতা আর না-পাওয়ার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে। বিশেষ করে, “সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম”—পঙ্ক্তিটি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আপনার সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা ও শুভকামনা রইল।