নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মানুষ চেনা || সারং-এর কণ্ঠে আমার নতুন গান

২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৭

মানুষ চেনা নয়তো কোনো সহজ কাজ
লেবাস দেখে সুরত দেখে
বুঝবে তুমি কেমন করে
মনের ভেতর সাদা, নাকি কয়লা তার

যে তোমাকে মধুর কথায় জুড়িয়ে দিল প্রাণ
আড়ালে সে তোমার নামেই করছে যে বদনাম
যে তোমাকে কঠোর স্বরে করলো ভর্ৎসনা
হয়তো সে-ই করছে তোমার মঙ্গল প্রার্থনা
সব মানুষের মনের ভেতর
ভিন্ন মানুষ করে বিরাজ

ধন সম্পদে পাহাড় গড়া নামজাদা এক লোক
লোভের নেশায় টগবগিয়ে ঝলসায় তারও চোখ
পথের ধারে কাঁদছে বসে এক কাঙালিনী মেয়ে
চায় না তো সে ধনী হতে, চায় একমুঠো ভাত খেতে
কে ভালো আর কে যে মন্দ
কীভাবে করবে বিচার
মানুষ চেনা নয়তো কোনো সহজ কাজ

২১ অক্টোবর ২০২৬

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। মানুষ চেনা। সারং-এর কণ্ঠে

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: গান পাগল মানুষ আপনি।

২| ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.