| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উড়াল পক্ষী
অনেক কথা যাও যে বলি ... কোনো কথা না বলে... তোমার ভাষা বুঝার আশা দিয়েছি জলাঞ্জলি...
আজকাল ফেসবুক এও দেখি সেলিব্রেটি দের ভীর। না, তারা কোনো মিডিয়া সেলেব্রেটি নয়। তাদের জনপ্রিয়তা ফেসবুক এর মাঝেই সীমাবদ্ধ। বিরাট বিরাট বয়ান দিয়ে তারা খুব দ্রুত মানুষের মন জয় করে ফেলে। তাদের ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এরকম দেখলে স্বাভাবিক ভাবেই মনে হয় , সেলেব্রিটি হওয়ার গোপন ইচ্ছা টা ফেসবুক এ যদি সম্ভব তাহলে আর বসে থাকা কেন?
তো।।। পপুলার হতে হলে বা নিজের স্ট্যাটাস এ বেশি লাইক আদায় করতে হলে কিছু মাসলা মাসায়েল অনুসরণ করতে হবে। কিছু হল সেলিব্রেটি হওয়ার আগের মাসাআলা ..কিছু পরের।।
যাই হোক। পূর্ব প্রস্তুতি গুলা অনেক টা এই রকম।
১। ফেসবুক এ পরিচিত-অপরিচিত সবাই কে বন্ধু বানাতে হবে।। মানে হলো, বন্ধু তালিকা দীর্ঘ করতে হবে।না হলে আপনি লাইক আদায় করবেন কার থেকে?
২। এই বন্ধুরা "আমি ঘুমতে গেলাম " অথবা "আজ আমার মন খারাপ " টাইপ ছোট খাটো , ভালো-মন্দ যেই স্টেটাস ই দিক না কেন, আপনি তাতে রেসপন্স করবেন। অর্থাৎ , লাইক বা কমেন্ট করবেন। নতুবা , পরে আপনি ভালো কিছু লিকলেও আপনাকে ওরা লাইক দিবে না।![]()
৩। মাঝে মাঝে লেখা লেখির প্রাকটিস চালিয়ে যাবেন।নয় তো বা আবার কাকের ঠ্যাং বকের ঠ্যাং টাইপ লেখা হয়ে যেতে পারে।![]()
৪। যখন লিখা শুরু করবেন , অবশ্যই প্রাইভেসি সেটিংস ঠিক করবেন, মানে পাবলিক দিবেন। নাহলে তো আর সেলিব্রেটি হতে পারবেন না। কেননা তখন ফ্রেন্ড রা লাইক দিলে তা ফ্রেন্ড দের মাঝেই সীমাবদ্ধ। পাবলিক আর দেখতে পারবে না। আর পাবলিক না দেখলে আপনার সমস্ত বৃথা।
৫।সেই সাথে আপনাকে প্রাইভেসি সেটিংস এ গিয়ে ফলওয়ার সেটিংস টার্ন অন দিয়ে রাখবেন।
মোটামুটি একটা অবস্থা দাড়িয়ে গেলে,এইবার আসল কাজ শুরু করতে পারেন।
১।লিখার বিষয় বস্তু অবস্যই ঠিক করবেন। রাজনীতি নিয়ে ভুলেও লিখতে যাবেন না। তাহলে আপনাকে কোতল করতে পারে। তবে আকারে ইঙ্গিতে, ইশারায় কিছু লিকলেও লিখতে পারেন, যেটা রম্য লিখা হিসেবে ধরে নেয়া হবে।
২।লিখার আকার আকৃতি সম্পর্কে সচেতন থাকবেন।অতি দীর্ঘ লিখা অনেকের জন্য পীড়াদায়ক।
৩।শুধু স্ট্যাটাস দিয়ে ই খালাস হবেননা, আপনাকে সেই সাথে প্রতি টা কমেন্ট যত্ন সহকার এ পড়তে হবে।এবং প্রয়োজন অনুসারে জবাব ও দিতে হবে।
৪।আপনার স্টাটাস এ যেন ঝগড়া বিবাদ না লাগে , সেইটা দেখার দায়ীত্ব আপনার। সুতরাং, সাবধান।![]()
৫।মাঝে মাঝে নিজের ব্যক্তিগত ব্যপারেও লিখতে পারেন। যেগুলা অন্য মানুষের হৃদয় ছুয়ে যেতে পারে।এতে করে সবাই আপনাকে আপন করে নিবে সহজে। তবে সবসময় এ ধরনের লিখা দিতে যাবেন না।
মোটামুটি পপুলার হয়ে উঠলে দেখবেন , আপনি যাই লিখুন না কেন, ২০০০+ লাইক র ১০০০+কমেন্ট আপনার রিজিক এ লিখা হয়ে গিয়েছে।
এই হলো মোটামুটি সার সংক্ষেপ। তবে যাদের লিখার হাত ভালো না, তারা এই আশা না করাই ভালো। যেমন তা আমি করি নাই।
আর একটা ব্যপার।। মিস করে গেলাম। নিজের নাম কি দিবেন , তা আগে থেকেই ঠিক করে রাখুন। খটমটে ইংলিস শব্দ দয়ে নাকি শ্রুতি মধুর বাংলা নাম।। নাকি নিজের বাপ মায়ের দেয়া নাম।।![]()
২|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪
ইউক্লিড রনি বলেছেন: গীবত করা ভালু না। ব্যান খাইতে পারেন।
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪
উড়াল পক্ষী বলেছেন:
ছি ছি। আমি মৃত ভাইয়ের মাংশ খেতে যাব কোন দুক্ষে, আর একটা শিক্ষামূলক পোস্ট দিলাম, তাও যদি ব্যান করে তো করার কিছু নাই।
৩|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
খাটাস বলেছেন: শিমের বিচি মাটিতে পুতে যারা গাছে আম ধরবে আশা করে তাদের জন্য মহান দিক নির্দেশনা।
গুরুত্ব না বুঝে হুজুগে অন্য কে লাইক কমেন্ট দিয়ে পপুলার বানানো, আমাদের ই দোষ। তবে ফেবু তে অনেক ভাল লেখক আছেন, যারা শুধু জ্ঞানের আলোচনা, এবং বেক্তিগত কিছু মতামত শেয়ার করেন, যা কোন পপুলারিটি পাওয়ার আশায় নয়। ভাল লেখা মানুষ ও মানসিকতা এমনিতেই মানুষের ভাল লাগে। মজা দেয়ার জন্য মজা পেলাম।
৪|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬
মাগফার উদ্দিন মনি বলেছেন: Student & jara premer opekkhay ache tader jonno jothartho post ![]()
কিন্তু আমি চাকরিজীবী, সেই বয়স আর সময়ও নেই ![]()
৫|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:১৭
গ্য।গটেম্প বলেছেন: নতুবা , পরে আপনি ভালো কিছু লিকলেও আপনাকে ওরা লাইক দিবে না
আপনার স্টাটাস এ যেন ঝগড়া বিবাদ না লাগে , সেইটা দেখার দায়ীত্ব আপনার।
হাহাহা।ব্লগে সেলিব্রেটি হতে চাই।তাই আপনার পোষ্টে কমেন্ট করলাম
৬|
২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
বাংলার হাসান বলেছেন: চেলেব্রিটি হওয়া এখন আর আমারে ঠেকায় কে।
৭|
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
মো সাঈদ আলভী বলেছেন: nice post
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: হাহাহহাহাহা