| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফার্ুক পারভেজ
স্বপ্ন দেখি একটি স্বপ্নীল পৃথিবীর সত্যকে ভালোবাসি, হোক তা নিজের মতের বিপরীত।
ডিবি ইন্সপেক্টর বাবা এবং গর্ভধারিণী মা হত্যাকারী ঐশীকে সবাই দোষ দিচ্ছে।
আমি কিন্তু ঐশীর চেয়েও বড় দোষীর শাস্তি দাবী করছি।
কারণ আমি তলোয়ারকে দোষী করবনা দোষী করব যে তলোয়ার দিয়ে হত্যা করেছে তাকে। ঐশী হলো একটা তলোয়ার যাকে ব্যবহার করে মা-বাবাকে হত্যা করা হয়েছে।
আমি দোষ দিবো যুব সমাজকে ধ্বংসকারী বিবেককে হত্যাকারী সর্বগ্রাসী মাদককে
আমি দোষ দিবো যুবসমাজের নৈতিকতা ধ্বংসকারী তথাকথিত প্রগতীবাদকে
আমি দোষ দিবো বন্ধুত্বের নামে বেলেল্লাপনা অবাধ মেলামেশার প্রচারক মিডিয়াকে
আমি দোষ দিবো মাদক ব্যবসায় সহায়তাকারী পুলিশ সহ প্রশাসনকে
আমি দোষ দিবো ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিরোধিতাকারীদেরকে
কারণ ঐশী একদিনে হত্যাকারী হয়ে উঠেনি। তার পরিবেশ তাকে বাধ্য করেছে। প্রথমে বন্ধুত্ব, তারপর বন্ধুত্বের দোহাই দিয়ে ইয়াবা সেবন। অবাধ উশৃংখল জীবনযাপনে অভ্যস্থ বন্ধুরা।
আমি বলব যারা ঐশীর মত কোমলমতি একটি মেয়েকে স্বাধীনতার দোহাই দিয়ে বাবামার অবাধ্য হতে বাধ্য করেছে ঐশীর আগে তাদের বিচার করুন। যে মিডিয়া মগজে ঢুকিয়ে দেয় যারা সন্তানের শাসন করে তারা ব্যাকডেটেড। যারা বাবা-মায়ের অবাধ্য হবার শিক্ষা দেয়।
এখনো সময় আছে সমাজকে পাল্টাবার, এটা একটা ওয়ার্নিং। না হয় এমন ঐশী ঘরে ঘরে জন্ম নিবে। কোমলমতি বাচ্চারা কিশোর বয়সেই হয়ে উঠবে এক একটা দানব।
তাদের দানব হওয়া থেকে বাচাতে এখনি পদক্ষেপ নেয়া জরুরী।
একজন বাবা-মা কে সন্তানের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাদের বন্ধু হতে হবে। তাদের মনকে বুঝতে হবে
নাহয় ভবিষ্যত কিন্তু অনেক ভয়ংকর হয়ে দাড়াবে।
ঐশী একটা ওয়ার্নিং মাত্র।
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৬
ফার্ুক পারভেজ বলেছেন: বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। বন্ধু তো অবশ্যই লাগবে। তাদের সাথে ইয়াবা সেবন করতে হবে। রাতবিরাতে গলাগলি ঢলাঢলি করতে হবে। বন্ধুকে জীবনের মূল্যবান সব সম্পদ তাকে দান করতে হবে।
এগুলা করতে গেলে যদি মা - বাবার বাধা আসে তাহলে মা-বাবাকে ঘ্যাচাং করে দিতে হবে। কারণ বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। মা-বাবা ছাড়া লাইফ পসিবল।
এয়ারটেল জিন্দাবাদ
আল্লামা শফির তেতুলতত্ব মুর্দাবাদ।
বন্ধুত্বের জন্য সবাই মা-বাবাকে ঘ্যাচাং করে বন্ধুতের মর্যাদা রক্ষা করুন।
২|
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫
সালমা শারমিন বলেছেন: আমার কাছে মনে হয় ঐশী তলোয়ার হতে পারে,কিন্তু এই তলোয়ারের কারিগর সয়ং ঐশীর পরিবার। কাল সময় টিভিতে দেখলাম এই মেয়েকে নাকি সপ্তাহে একলক্ষ টাকা হাত খরচ দিত তার বাবা মা। এবার বলেন তলোয়ারটা কে তৈরি করেছে? এবং নিজেদের তলোয়ারে নিজেদেরই জীবন দিতে হয়েছে।
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩
ফার্ুক পারভেজ বলেছেন:
পুলিশঃ টাকার মিশনে............
পুলিশের সন্তানরাঃ তাদের পিতা খুনের মিশনে.........
৩|
১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: যে পরিবার ও যে সমাজ ঐশীদের তৈরি করে তাদের বিচার হওয়া দরকার
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩
ফার্ুক পারভেজ বলেছেন: সমাজ, রাষ্ট্র , এবং রাষ্ট্রের কিছু প্রগতিশীল নামী কুলাংগার- যারা নারীদের বেহায়াপনা এবং অশ্লীলতাকে উসকে দেয় তারা এর জন্য দায়ী।
৪|
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩
মেংগো পিপোল বলেছেন:
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০০
ফার্ুক পারভেজ বলেছেন: যারা মানুষের পবিত্র অনুভূতি গুলো কে নষ্ট করে, বেহায়াপনা- অশ্লিলতার প্রচার করে
ঐ পশুগুলোকে সমাজের - ভন্ড এবং সমাজের নৈতিকতা ধ্বংসকারী ব্যাক্তি হিসেবে চিন্হিত করে মৃত্যুদন্ড দেওয়া উচিত
৫|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৯
আরজু পনি বলেছেন:
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯
ফার্ুক পারভেজ বলেছেন: স্বাগতম
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯
মোমেরমানুষ৭১ বলেছেন: যে পরিবার ও যে সমাজ ঐশীদের তৈরি করে তাদের বিচার হওয়া দরকার।"------আদালতে ঐশীর আইনজীবী রানা