| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারুক ফেরদৌস
দূর থেকে হাত নেড়েকারা যেন ডাকেপিছুটান জীবনের প্রতি বাঁকে বাঁকেপথে পথে কত মায়াছায়া ঘেরা গাঁশত আশা ভালবাসাটেনে ধরে পাঅমলিন আসমানেসুতো ছেড়া ঘুড়িমনে চায় ওর মতওই ভাবে উড়ি
এ কে খন্দকারের ১৯৭১ ভেতরে বাইরে বইটির কিছু অংশ পেলাম। ২২ পৃষ্ঠা। বইটি ২২ পৃষ্ঠা তো হওয়ার কথা না। অনলাইনে অনেক খুঁজেও এর বেশি কিছু পেলাম না। ২২ পৃষ্ঠাই এক নিঃশ্বাসে পড়ে শেষ করলাম। মুক্তিযুদ্ধের ইতিহাসের মূল্যবান দলিল হয়ে থাকবে বইটি -সন্দেহ নেই। যতটুকু পড়েছি- আমার পূর্ব অধ্যয়নের আলোকে মনে হয়েছে, একাত্তরের প্রকৃত চিত্রই এ কে খন্দকার অকপটভাবে বর্ণনা করেছেন । তবে পাকিস্তান অটুট রাখার প্রচেষ্টার জন্য বঙ্গবন্ধুর প্রতি তাঁর ক্ষোভের সাথে আমি একমত হতে পারিনি। একাত্তরের ইতিহাস পড়তে গিয়ে সব সময় আমার মনে হয়েছে, একাত্তরের গোলযোগের মধ্যে বঙ্গবন্ধুই সবচে’ পরিশুদ্ধ ব্যক্তি -যিনি শেষ মুহূর্ত পর্যন্ত সততার সাথে শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন। সফল হননি প্রতিপক্ষের মোনাফেকির কারণে। ইয়াহিয়া মোনাফেকি করেছেন। ভুট্টো মোনাফেকি করেছেন। পশ্চিম পাকিস্তানের সেনা কর্মকর্তারা মোনাফেকি করেছেন। র-এর সাথে প্রত্যক্ষ যোগাযোগ রেখে মোনাফেকি করছিলেন আওয়ামী লীগের তাজউদ্দীনের মত অনেক নেতা ও ছাত্রলীগের চার রত্নসহ বিপ্লবী অংশ। কিন্তু বঙ্গবন্ধু শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ ও রক্তপাত এড়াতে চেয়েছেন। ২৫ মার্চের আগে স্বাধীনতার ঘোষণা না দেয়ার জন্য এ কে খন্দকার বঙ্গবন্ধুর সমালোচনা করেছেন। কিন্তু মনে রাখতে হবে, ২৫ মার্চের আগ পর্যন্ত আসলে বাংলাদেশের সাধারণ জনগণও যুদ্ধ চায়নি। পাকিস্তানের বিভক্তি চায়নি। আওয়ামী লীগ ভোট পেয়েছিলো স্বায়ত্তশাসনের কথা বলে। ২৫ মার্চের গণহত্যার পরই সাধারণ পর্যায়ে স্বাধীনতার দাবি উঠেছে । কথাটা বলেছেন আবুল মনসুর আহমদ। তার ভাষায়, ‘২৫শে মার্চের আগে বাংলাদেশের একজন মানুষও পাকিস্তানের বিভক্তি চায়নি। আর ২৫শে মার্চের পর বাংলাদেশের একজন মানুষও পাকিস্তানের সাথে থাকতে চায়নি।' (আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর)
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
ফারুক ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
ভুলো মন বলেছেন: এই নেন, ১৯৭১ : ভেতরে বাইরে -র সম্পূর্ণ পিডিএফ!!!
৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
ভুলো মন বলেছেন: স্যরি, লিঙ্কে সমস্যা ছিল। এখন ঠিক আছে... এই নেন, ১৯৭১ : ভেতরে বাইরে -র সম্পূর্ণ পিডিএফ!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৯
ফারুক ফেরদৌস বলেছেন: ধন্যবাদ। পুরোটা আগেই পেয়েছি।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০
জামান শেখ বলেছেন: সহমত