| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুংকার যত ছাড়ুক বিড়াল
সিংহ সে তো নয়,
সত্যের পথে লড়ব মোরা
নেই তো কোন ভয়।
জয় আমাদের হবেই হবে
দুর্দিন হবে শেষ,
গড়ব মোরা গড়ব একদিন
সমৃদ্ধ এক দেশ।
দেশটা মোদের অনেক আপন
ভালোবাসি বেশ,
রক্তে কেনা স্বদেশ মোদের
সোনার বাংলাদেশ।
©somewhere in net ltd.