| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার একগ্রামে প্রচন্ড বন্যা হল। ঘর-বাড়ি সব ভেঙ্গে চুরমার, পশু-পাখি, মানুষ সবকিছু উলট-পালট হয়ে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। একেবারে যাচ্ছে-তাই অবস্থা। পানি কমে গেলে লোকজন তাদের নিজের লোকদের খোঁজ নিতে লাগল। এমন ভয়াবহ অবস্থার খবর সরাসরি স¤প্রচার করতে কয়েকটি মিডিয়া চ্যানেল গেল সেখানে। দুজন মহিলাকে সামনে পেয়ে সাংবাদিক প্রশ্ন করল- আপনাদের কি অবস্থা? ক্ষয়-ক্ষতি কেমন হয়েছে? একজন মহিলা উত্তর দিলেন- বেবাক কিছুই তো হারাইলাম কোনু দুক নাই, কিন্তু আমার গেদুর বাপরে কই পামু। ওরে আমার কি ওইব গো... বলেই মহিলা বিলাপ করে কাঁদতে লাগল। সাংবাদিক তাকে সান্তনা দিয়ে বলল- আহা কতই না ভালোবাসা আপনাদের মাঝে, কতইনা সুখের সংসার ছিল। আচ্ছা আপা, আপনি আপনার স্বামীর একটা বিবরণ দেন। তিনি দেখতে কেমন ছিলেন। আমরা যদি উনাকে পাই তাহলে আপানাকে জানাবো। মহিলা এবার শান্ত হলেন। বল্লেন- আহ, কি কমু তেনার কতা। লম্বা গড়ন, চওড়া চাতি, ফর্সা মুখ, ঘনকালো চুল, চকচকে সাদা দাঁত ...। আরো কিছু বলতে যাচ্ছিলো সে, কিন্তু সাথের মহিলাটি তাকে চিমটি দিয়ে বলল- এইমা কি মিছা কতা গো। এই ছেমরি, তোর সোয়ামি তো পোকলা দাঁতওয়ালা, কালো চেহারা, টাকলা মাথা-চুল নাই থুরথুরে বুড়া। প্রথম মহিলাও একে ধাক্কা দিয়ে সাংবাদিককে ইশারা করে বল্ল- আরে বেক্কেল চুপ কর। এনারা যহন খোঁজ কইরা আনব, তয় ভালো একটা আইনা দেওক।
©somewhere in net ltd.