| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল রাতেই ফেসবুকে দেখছিলাম এক ভদ্রলোকমে মেরে ফেলেছে, ইসলামিক অনুষ্ঠান করতেন। নাম দেখে চিনতে পারি নাই , তাই গুরুত্ব দেই নাই। সকালে খবরে উনাকে দেখেই চিনতে পারলাম, পরিচিত মুখ। রোজার মাসে ইফতারের আগে আগে যেসব অনুষ্ঠান হতো, উনাকে দেখতাম। ওই সময় আসলে আজানের অপেক্ষায় টিভি'র দিকে চোখ রাখতাম। সেই সুযোগে উনার অনুষ্ঠানটা কমবেশি দেখা হয়ে যেত। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইসলামিক ঐতিহ্যবাহী জায়গা গুলো দেখাতেন। ছোটবেলার নানি দাদির মুখে শোনা সেই ধর্মীয় জায়গাগুলোকে টিভি তে দেখতে ভালই লাগতো। খুব প্র্যাকটিস মুসলিম নই আমি, কিন্তু মুসলিম। এখনও আজানের আওয়াজ শুনলে অভ্যাসবশত মাথায় কাপড় টেনে দেই, কাজ বন্ধ রাখি।
এরকম একটা মানুষকে একেবারে মেরে ফেলতে হোল!! কি অপরাধ ছিল!! অপরাধ যদি থেকেই থাকতো, তার জন্য অভিযোগ করার কি কোন জায়গা ছিল না? একেবারে মেরেই ফেলতে হোল! তাও তাঁর নিজের বাসায়!!
জানিনা কি করেছেন তিনি, খারাপ লোক কি ভালো লোক তাও জানি না। তবে যেই ধর্মেরই হোক, যে অভিযোগই থাকুক না কেন, কাউকে এভাবে একেবারে মেরে ফেলার অধিকার কারও নেই। এই সব খবরে আমাদের মূল্যবোধ আহত হয়, মন ছোট হয়ে যায়।
এধরনের ঘটনা আর দেখতে চাইনা, শুনতে চাই না। দেশের বেশির ভাগ মানুষ খুব ভালো। কারও মৃত্যুসংবাদ শুনলে সে যেই হোক, আমাদের খারাপ লাগে। আর এধরনের অপমৃত্যু তো দিনটাই বরবাদ করে দেয়।
আমার ঠিক কেন খারাপ লাগছে, আমি কি বোঝাতে পারলাম!?
২|
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০
আদম_ বলেছেন: সেইম টু মি। আমিও সারাদিন কাজে মন দিতে পারছিনা এবং খারাপ লাগছে।
২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১
ফারজানা আলম শম্পা বলেছেন: আমার অনুভূতি বুঝতে পারার জন্য সব বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সমমনা বন্ধু পেয়ে কিছুটা হলেও হাল্কা অনুভব করছি।
২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১
ফারজানা আলম শম্পা বলেছেন: আমার অনুভূতি বুঝতে পারার জন্য সব বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সমমনা বন্ধু পেয়ে কিছুটা হলেও হাল্কা অনুভব করছি।
৩|
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯
টোকাই সিকদার বলেছেন: জানিনা কি করেছেন তিনি, খারাপ লোক কি ভালো লোক তাও জানি না। তবে যেই ধর্মেরই হোক, যে অভিযোগই থাকুক না কেন, কাউকে এভাবে একেবারে মেরে ফেলার অধিকার কারও নেই। এই সব খবরে আমাদের মূল্যবোধ আহত হয়, মন ছোট হয়ে যায়।
৪|
২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১
সোহানী বলেছেন: সহমত। জন্মালে মরতে হবে ঠি আছে তাই বলে এভাবে মৃত্যু কোনভাবেই কাম্য নয়.... কিছুতেই প্রত্যাশিত নয়। মতের অমিল থাকতেই পারে সেটা যুক্তি দিয়ে খন্ডন করাইতো সভ্য মানুষ.... মেরে ফেলা কি কোন সমাধান ????
আমার ও তাঁর পরিচালিত অনুষ্ঠানটি ভালো লাগতো।
২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১
ফারজানা আলম শম্পা বলেছেন: আমার অনুভূতি বুঝতে পারার জন্য সব বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সমমনা বন্ধু পেয়ে কিছুটা হলেও হাল্কা অনুভব করছি।
২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১
ফারজানা আলম শম্পা বলেছেন: আমার অনুভূতি বুঝতে পারার জন্য সব বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সমমনা বন্ধু পেয়ে কিছুটা হলেও হাল্কা অনুভব করছি।
৫|
২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০
ফারজানা আলম শম্পা বলেছেন: আমার অনুভূতি বুঝতে পারার জন্য সব বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সমমনা বন্ধু পেয়ে কিছুটা হলেও হাল্কা অনুভব করছি।
৬|
২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬
মামুন রশিদ বলেছেন: আপনার অনুভূতির সাথে সহমত ।
৭|
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: এই সব খবরে আমাদের মূল্যবোধ আহত হয়, মন ছোট হয়ে যায়।
৮|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
জসীম অসীম বলেছেন: সহমত। এভাবে মৃত্যু কোনভাবেই কাম্য নয়.... কিছুতেই প্রত্যাশিত নয়
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯
নুরএমডিচৌধূরী বলেছেন: জন্ম নিলে মরতে হবে এই সাভাবিক
কিন্তু কিছু কিছু মূত্যুকে মেনে নেওয়া যায় না
তাছাড়া এখন এমন একটা সময় যাচ্ছে যে
খুব সাবধানে তুমি যদি কথা না বল
কখন কি হবে নিজেও বলতে পারবে না ।
ভাল লিখেছ বন্ধু
মৃত ব্যক্তির জন্যে আমারো খুব কষ্ট হয় ।
আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন ।
দূয়া রইল ।
দোয়া রইল তোমার জন্যেও
ভাল থেকো