নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারজানা আলম শম্পা

খুব সাধারণ। আলাদা করে বলার মতো কিছুই নাই। দুঃখিত।

ফারজানা আলম শম্পা › বিস্তারিত পোস্টঃ

দারুন আজব দেশ!!

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

কিছু কিছু সময় আসে, ভালভাবে বেঁচে থাকলে নিজেকেই অপরাধী অপরাধী লাগে। বিবেকের দংশন কাজ করে। এখন ঠিক তেমনি একটি সময়। টেলিভিশনে বা পত্রিকায় যখন পুড়ে যাওয়া মানুষদের দেখি, আতংকে হীম হয়ে যাই। ওই মানুষটা তো আমিও হতে পারতাম! সৌভাগ্যবশত আজ আমি তাদের খবর দেখছি আর দুর্ভাগ্যবশত তারা নিজেরাই খবর! কি মর্মান্তিক!!

এই দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি। আর ভালো লাগে না একেবারে! কাকে দোষ দেব! কোন দলের পক্ষে কথা বলব! বাংলাদেশে বিরোধীদল মানেই জ্বালাও পোড়াও! তাদের যেকোনো দাবী আদায়ের মাধ্যম হলাম আমরা!

ওদেরও দোষ নাই। এদেশে ১৬ কোটি মানুষ! কয়েক হাজার পুড়লে কি বা আসে যায়!! বরং কিছু কমল! হয়তো এইভাবেই ভাবেন তারা! নাহলে ইচ্ছা করলেই যারা এই আগুন থামাতে পারেন, তারা কি করে চুপ থাকেন!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

আরজু পনি বলেছেন:

কী বলবো বুঝতে পারছি না ...

আমরা দিন দিন জিম্মি হয়ে যাচ্ছি মনে হচ্ছে ...

২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

ফারজানা আলম শম্পা বলেছেন: ঠিক বলেছেন। ঠিক এরকম ফিল করি। জিম্মি!!

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: আসলে দোষটা যারা এই মাঠে থেকে জ্বালাও-পোড়াও করছে তাদেরও না বরং দোষটা তাদের যারা সাধারন জনগনকে বিভিন্ন কিছুর লোভ দেখিয়ে রাজনীতির স্বার্থে তাদের ব্যবহার করে এসব করিয়ে নিচ্ছে।
এই বিধ্বংসী রাজনীতিকে রুখতে হবে। তা না হলে, আজ না হলেও- কাল অবশ্যই আমাদের এই আগুনেই জ্বলে মরতে হবে।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

সরদার হারুন বলেছেন: আমার বলার কিছু নেই ভাই


+++++++++++++

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

ফারজানা আলম শম্পা বলেছেন: আমরা কিন্তু সবই বুঝি। যত যাই বলুক, আসল সত্যটা আমরা সবাই বুঝি। বলিও। তবে কিছুতেই কোন লাভ নাই। তাই হতাশ হয়ে পড়ি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.