| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফয়সল করিম
আমি খুবই সাধারন মানুষ।কিন্তু সপ্ন দেখি অন্যকিছু করার। সময়কে অবহেলা করার শাস্তি পাচ্ছি।
প্রিয় বন্ধু,
আশা করই ভাল আছিস।তোরা ভাল থাক তা আমি অন্তর থেকে চাই এবং দোয়া করি ভাল থাক তুই এবং তোর পরিবার নিয়ে।যা হোক আমি কিছুদিন ধরে ভাবছিলাম তোকে চিঠি লিখব। কিন্তু কি যে লিখব তাও বুঝিনা আবার সময়ও হয়ে ওঠে না।
বন্ধু বেশ কিছুদিন হল আমার শরীরটা ভাল যাচ্ছে না। তুই তো জানিস আমার সেই ছোট বেলা থেকেই আমার বিভিন্ন শারীরিক সমস্যা আছেই। সেই পেট ব্যাথা ,কয়েকবার জন্ডিস, টাইফয়েড , রিউমেটিক ফিভার আরও কত কি তো এসকল অসুখের জন্য বিভিন্ন এন্টিবায়োটিক ঔষধ ইনজেকশন এর পর অপারেশনও হয়ছে ২/৩ বার। এখন এসকল ব্যাপার গুলোর প্রতিক্রিয়া স্বরূপ আমার ডায়বেটিক্স ধরা পড়ছে বছর ৭-৮ হল আর এই ২ বছর হচ্ছে কিডনি রোগে ভুগতেছি ।প্রতি সপ্তাহে নয় ১ ব্যাগ রক্ত দেয়া লাগবে না হলে ১টা ইনজেকশন । বেশ কিছু দিন দিয়েছি এখন আর পারছি না দিতে ।
ও বন্ধু এর মাঝে একটা কাজ করেছি মায়ের সাথে আল্লাহর পবিত্র ঘর মক্কা ও নবীজির রওজা শরীফ দেখে এসেছি। খুবই ভাল লেগেছিল বন্ধু । কি যে একটা অনুভূতি তা বুঝাতে পারব না বন্ধু। আল্লাহর কাছে দোয়া করি তোদের সকলকে ওখানে যাওয়ার তৌফিক দিক।
আমার আর কোন কিছু ভাল লাগে না রে বন্ধু। কেউ আর আমাকে ভালবাসেনা । কেউ খোঁজ খবর রাখেনা ।সব থেকেও একা একা লাগে।
- চলবে
©somewhere in net ltd.