নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু নিয়াই নাড়াচাড়া করি তবে ভেঙে পড়ার ভয় নাই।

মো: ফজলুল হক পিয়াশ

ওয়েব সাইট ডেভেলপার এবং সফটওয়্যার ডেভেলপার, ভিশন ষ্টুডিও সফটওয়্যার।

মো: ফজলুল হক পিয়াশ › বিস্তারিত পোস্টঃ

বেলাল (রাঃ) এর একটি ঘটনা।

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩

"হযরত মোহাম্মদ (সঃ) এর ইন্তেকালে বেলাল (রাঃ) প্রায়...

পাগলের মতো হয়ে গেলেন।

তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন । সাহাবীরা তাকেএ

বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন -

"যে দেশে মহানবী (সঃ ) নেই, আমি সেখানে থাকবো না"

এরপর তিনি মদীনা ছেড়ে দামস্কে। কিছুদিন পরে বেলাল

(রাঃ ) সপ্নে দেখলেন যে মহানবী (সঃ )তাকে বলছেন,

"হে বেলাল (রাঃ) তুমি আমাকে দেখতে আসো না কেন''?

এ সপ্ন দেখে তিনি মহানবী (সঃ ) এর রওজা মুবারক দেখতে

মদীনার উদ্দেশ্যে রওনা হন । বেলাল (রাঃ ) এর

আগমনের খবরে মদীনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায় ।

বেলাল (রাঃ ) হলেন মহানবী (সঃ ) এর নিযুক্ত

মুয়াজ্জিন । মহানবী (সঃ ) এর ইন্তেকালের পর বেলাল

(রাঃ ) আর আযান দেননি । তার কন্ঠে আযান

শুনতে সাহাবীরা ব্যাকুল হয়ে আছেন ।

তারা তাকে আযান দিতে বললে তিনি বলেন যে,

তিনি পারবেন না । অনেক জোর করে তাকে বললে

তিনি উত্তরে বলেন, "আমাকে আযান দিতে বলো না ।

কারণ এটা আমি পারবো না । আমি যখন

আযান দিই তখন আল্লাহু আকবর' বলার

সময় আমি ঠিক থাকি ,'আশহাদু

আল্লা ইলাহা ইল্লাল্লাহ' বলার সময়ও ঠিক থাকি। 'আশহাদু

আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ' বলার সময় মসজিদের

মিম্বারের দিকেতাকিয়ে দেখি যে মহানবী (সঃ) বসে আছেন ।

কিন্তু যখন মিম্বারে তাকিয়ে তাকে দেখব তখন সহ্য করতে পারবো না।"

কিন্তু তবুও সাহাবীরা জোর করলো । অবশেষে হাসান ও হোসাইন (রাঃ)

এসে তাকে জোর করলে তিনি রাজী হন । তার আযান শুনে সকল

সাহাবীর চোখে পানি এসে যায় । কিন্তু আযানের

মাঝেই বেলাল (রাঃ ) বেহুশ হয়ে পরে যান । তাকে সকলেই ধরে নিয়ে যান ।

পরে জ্ঞান ফিরার পর তিনি সকলকে বলেন, "আমি যখন আযান দিচ্ছিলাম

তখন 'আল্লাহু আকবর' বলার সময় আমি ঠিক ছিলাম ।

'আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ' বলার সময়ও ঠিক ছিলাম ।

কিন্তু 'আশহাদু অন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ' বলার সময় মসজিদের মিম্বারের

দিকে তাকিয়ে দেখি যে মহানবী (সঃ ) আজ সেখান বসে নেই ।

এ দৃশ্য আমি সহ্য করতে পারলাম না ।

তাই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম।" সুবাহানাল্লাহ !!

সাহাবিরা নবী করীম (সঃ) কে কতই না ভালবাসতেন....

হে আল্লাহ, তুমি আমাদেরকে নবী কে আরো বেশি ভাল

তৌফিক দান কর ।।

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

আহলান বলেছেন: ভাই রে সানি লিয়ন রে নিয়ে লেখেন কমেন্ট লাইক সব পাবেন .... :)

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

মো: ফজলুল হক পিয়াশ বলেছেন: ভাইরে আমি কমেন্ট লাইক এর জন্য লেখি নাই। আমি লিখছি সবাইকে জানানোর জন্য।

২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: ভালো লাগলো।

৩| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

বিডি আমিনুর বলেছেন: ভালো লাগলো।

৪| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

নূর আদনান বলেছেন: vai akhon koto priyo neta-netri ase, jader jonno public jaan diya dey

৫| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

আদরসারািদন বলেছেন: ভাল লাগল

৬| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

এম এ এইচ রাজ বলেছেন: অনেক ভালো লাগছে

৭| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

দি সুফি বলেছেন: আগেই জানতাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.